চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জয়টাই শেষ কথা, অন্য কিছু না

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৯:০৬ পূর্বাহ্ণ ২৬, সেপ্টেম্বর ২০১৬
অন্যান্য, সেলিব্রিটি সোশ‌্যাল
A A

আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথমটিতে শ্বাসরুদ্ধকর ৭ রানের জয় পেয়েছে বাংলাদেশ। ঘরের মাঠে টাইগারদের স্বস্তির এই জয়ের পর ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়েছেন প্রবাসী ক্রীড়া সাংবাদিক ফরহাদ টিটো।

ফরহাদ টিটো লিখেছেন,

“অনেকগুলো ক্যাচ ফেলেছে বাংলাদেশ কাল। ফিল্ডিংয়েও ছিলো অনেকের গা-ছাড়া ভাব। বোলিংয়ে প্রথম দুই স্পেলে লাইন-লেন্থ খুঁজে পাচ্ছিলো না ফাস্ট বোলাররা (মাশরাফি ছাড়া)।
ব্যাটিংয়ে আরেকটু জোর দিতে পারতো ব্যাটসম্যানরা সিংগেলস নেয়ার ওপর।
কেউ কেউ উইকেট দিয়েছে দায়সারা শট খেলে।

Banglabid

উপরের সবকিছুই নেগেটিভ পারফরম্যান্সের চিত্র। সমালোচনা।
সমালোচনা করা খুব কঠিন কাজ না। প্রায় সবাই করতে পারে। কিন্তু, কেন এইসব ঘটলো তা বুঝতে হলে ক্রিকেট সম্পর্কে পর্যাপ্ত জ্ঞান থাকা জরুরি।
আগের দিনের বৃষ্টিতে আউটফিল্ড এতটাই ভারি হয়ে গিয়েছিলো যে ফিল্ডারদের স্বাভাবিক মুভমেন্ট যথেষ্ট বাধাগ্রস্ত হচ্ছিলো। যার কিছুটা বা অনেকটা প্রভাব পড়েছে ক্যাচিংয়ে। হাফ আনফিট হাফ ফিট ছিলো উইকেটের কন্ডিশনও। ব্যাটসম্যানদের ব্যাটে বল আসছিলো অসময়ে মানে প্রত্যাশিত গতির চাইতে দেরিতে। তাই স্ট্রাইক রেট ধরে রাখা কঠিন হয়ে পড়ছিলো, স্ট্রোকে মিসটাইমিং হচ্ছিলো। ভালো স্টার্ট করেও ৩০০ রান করতে পারার সম্ভাবনা অনেক দূরেই ছিলো।
সবচে’ বড় ব্যাপার অনেক মাস ম্যাচ প্র্যাকটিসেই ছিলো না বাংলাদেশ।

ব্যাখ্যাহীন সমালোচক বা অহেতুক নিন্দুকদের আরো কিছু প্রত্যুত্তর দেয়া সম্ভব বাংলাদেশ দলের পক্ষ নিয়ে। কিন্তু দেবো না।
কারণ, খেলাটায় জিতেছে বাংলাদেশই। জয়ের পরে আর কিছু বলার থাকে না।

Reneta

জয়টাই শেষ কথা। অন্য কিছু না।

[ ★ জয়ী দলের ভুল-ত্রুটি খুঁজে বেড়ানো হেড কোচ ও তার সাপোর্ট স্টাফের কাজ, যাতে পরের ম্যাচে ভুলগুলি কম হয় । এই কাজটা আমাদের কারোরই না । দল জিতলে আমাদের একমাত্র কাজ সেলিব্রেট করা, জয়ের সুখস্মৃতিচারণ করা । দ্যাট্স ইট ! ]”

Channel-i-Tv-Live-Motiom

শেয়ারTweetPin
পূর্ববর্তী

হিলারি-ট্রাম্প প্রথমবারের মতো বিতর্ক যুদ্ধ আজ

পরবর্তী

প্রধানমন্ত্রীর লেখা চিঠি হস্তান্তর করা হবে শীর্ষেন্দুকে

পরবর্তী

প্রধানমন্ত্রীর লেখা চিঠি হস্তান্তর করা হবে শীর্ষেন্দুকে

শাহজালালে ময়লার ঝুড়িতে ৩ কেজি স্বর্ণ আটক

সর্বশেষ

ছবি: সংগৃহীত

৭০ অনুচ্ছেদ সংশোধনের পর হবে পরবর্তী রাষ্ট্রপতি নির্বাচন: স্বরাষ্ট্রমন্ত্রী

আগস্ট ২০, ২০২৬

বাগেরহাট সদর হাসপাতালে ভুল চিকিৎসার অভিযোগ

আগস্ট ২০, ২০২৬

রাষ্ট্রপতিকে শপথ পাঠ করাবেন কে?

আগস্ট ২০, ২০২৬
ছবি: সংগৃহীত।

পাকিস্তান হাইকমিশনের বাইরের অবৈধ স্থাপনা উচ্ছেদ করলো নয়াদিল্লি

আগস্ট ২০, ২০২৬

গায়িকাকে যৌন নিপীড়নের অভিযোগে গায়ক গ্রেপ্তার

আগস্ট ২০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT