চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জ্যোতি যেভাবে রাজলক্ষ্মী হয়ে ওঠলেন

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৪:৩৪ অপরাহ্ন ১৬, অক্টোবর ২০১৯
বিনোদন
A A

কলকাতার মেধাবী নির্মাতা প্রদীপ্ত ভট্টাচার্য। এরআগে তিনি ‘বাকিটা ব্যক্তিগত’র মতো আলোচিত ছবি নির্মাণ করে রাখঢাক ফেলে দিয়েছিলেন। তার বেশ কয়েক বছর পর এবার তিনি নির্মাণ করলেন ‘রাজলক্ষ্মী-শ্রীকান্ত’ নামের একটি ছবি।

যে ছবির মধ্য দিয়ে প্রথমবার টলিউডের ছবিতে অভিনয় করলেন বাংলাদেশের অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি। তো স্বাভাবিক ভাবেই প্রশ্ন আসে, কীভাবে প্রদীপ্ত‘র ছবিতে কাজ পেলেন জ্যোতি, আর ভাগিয়ে নিলেন ছবির কেন্দ্রীয় চরিত্রটি?

এরইমধ্যে গত ২৭ সেপ্টেম্বর কলকাতার প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে ‘রাজলক্ষ্মী-শ্রীকান্ত’ ছবিটি। দারুণ প্রশংসা চারদিকে। অনেকে বলছেন নির্মাণে ‘বাকিটা ব্যক্তিগত’র চেয়ে কোনো অংশে কম নয় ছবিটি।

তবে একজন বাংলাদেশী অভিনেত্রী হয়ে টলিউডে জ্যোতির অভিষেকের যাত্রাটা কেমন ছিল? এমন প্রশ্নই টাইমস অব ইন্ডিয়ার তরফ থেকে সম্প্রতি করা হয়েছিলো জ্যোতিকে।

সেই সাক্ষাৎকারে জ্যোতি জানান ‘রাজলক্ষ্মী’ চরিত্রে তার অভিনয়ের আদ্যোপান্ত। সাক্ষাতকারে তিনি জানান যে: তখন সালটা ২০১৫ ছিল, যখন আমি প্রথমবার একটি শর্টফিল্মে কাজ করার জন্য কলকাতা গিয়েছিলাম। এরআগে যদিও কলকাতায় ফেস্টিভালে আমার অভিনীত দুটি ছবির প্রদর্শন হয়েছিল। তো কাজটি করার জন্য আমরা সেসময় সত্যজিৎ রায় ফিল্ম এবং টেলিভিশন ইনস্টিটিউট-এর গেস্টহাউজে ছিলাম। সেখানে থাকার সময় এক রাতে আমাদের এক ধরণের খাবার দেওয়া হয়েছিল, যা ছিল হুবহু পুরান ঢাকার খাবারের মত। খাবারগুলো সত্যিই অবিশ্বাস্য মজাদার ছিল। ফলে আমরা পরদিনই সেই খাবারের খোঁজ করতে কলকাতার সেই স্থানে যাই এবং সেই দোকানের মালিকের সাথে পরিচিত হই। যার নাম ছিল সুজয় নাগ। যিনি ছিলেন চলচ্চিত্র নির্মাতা সঞ্জয় নাগের ভাই। সেসময় তার সাথে অনেক বিষয় নিয়ে আলোচনা হয়। এবং আমার মনে আছে আমি তাকে বলেছিলাম আমি কলকাতার ছবিতে কাজ করতে চাই। তখন তিনি আমাকে জানান প্রদীপ্ত দাদার (রাজলক্ষ্মী-শ্রীকান্ত’র নির্মাতা) কথা। এর ঠিক কয়েক সপ্তাহ পরেই বাংলাদেশি ফিল্ম ফেস্টিভালে আমার প্রদীপ্ত দাদার সঙ্গে দেখা হয়। তিনি আমাকে ‘রাজলক্ষ্মী-শ্রীকান্ত’ এর চিত্রনাট্যের কথা জানান এবং রাজলক্ষী চরিত্রটির জন্য প্রস্তাব দেন। এভাবেই মূলত আমার টলিউডের যাত্রা শুরু।

শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের উপন্যাস অবলম্বনে নির্মিত ‘রাজলক্ষ্মী-শ্রীকান্ত’ সিনেমাটিতে রাজলক্ষ্মী’র ভূমিকায় অভিনয় করেছেন জ্যোতিকা জ্যোতি। তার বিপরীতে অভিনয় করেছেন কলকাতার তারকা অভিনেতা ঋত্বিক চক্রবর্তী।

Jui  Banner Campaign
ট্যাগ: কলকাতাজ্যোতিকা জ্যোতিটাইমস অব ইন্ডিয়াবাকিটা ব্যক্তিগতবাংলাদেশলিড বিনোদন
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

ট্রাম্পকে নিয়ে তর্কের পর বাবার গুলিতে মেয়ের মৃত্যু

ফেব্রুয়ারি ১১, ২০২৬
ছবি: প্রতিবেদকের তোলা ছবি।

৩ দিন মোটরসাইকেলসহ যানবাহন চলাচলে বিশেষ বিধি-নিষেধ

ফেব্রুয়ারি ১১, ২০২৬

বিশ্বকাপের জন্য নেয়া সিদ্ধান্ত প্রসঙ্গে ক্রীড়া উপদেষ্টার ‘ইউটার্ন’

ফেব্রুয়ারি ১১, ২০২৬
পুলিশ প্লাজা শপিং মল। ছবি: আহসান কামরুল

নির্বাচন উপলক্ষে বন্ধ দোকানপাট ও শপিংমল

ফেব্রুয়ারি ১১, ২০২৬
ছবি: সংগৃহীত

রাত পোহালেই সংসদ নির্বাচন ও গণভোট, সব প্রস্তুতি সম্পন্ন

ফেব্রুয়ারি ১১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT