জ্যামাইকাকে বিদায় করে দিয়ে শতবর্ষী কোপা আমেরিকা আসরের কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করলো মেক্সিকো। জাভিয়ের হার্নান্দেজ এবং অরাইব পেরাল্টার গোলে জ্যামাইকানদের বিপক্ষে ২-০ ব্যবধানের জয় পায় মেক্সিকো।
ম্যাচের শুরুর দিকেই ১৮ তম মিনিটে নিজের ৪৫ তম আন্তর্জাতিক গোলটি করে দলকে লিড এনে দেন হার্নান্দেজ। তবে প্রথমার্ধ জুড়ে ভালোই লড়াই যাচ্ছিলো জ্যামাইকা। কিন্তু বিরতির পরেই যেনো খেই হারিয়ে ফেলে তারা। আর ম্যাচের শেষ দিকে ৮১ তম মিনিটে পেরাল্টা ব্যবধান দ্বিগুণ করেন।
নিজেদের প্রথম ম্যাচে উরুগুয়েকে ৩-১ গোলে পরাজিত করেছিলো মেক্সিকো। আর জ্যামাইকার কোপা অভিযান শুরু হয় ভেনেজুয়েলার কাছে ১-০ গোলে হেরে।
দিনের প্রথম ম্যাচে কোপার সবচেয়ে বেশি ১৫ বারের শিরোপা জয়ী উরুগুয়েকে আসর থেকে বিদায় করে দিয়ে ‘সি’ গ্রুপ থেকে প্রথম দল হিসেবে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করে ভেনেজুয়েলা।







