চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জ্যাকুলিনকে ৯ লাখের বিড়াল, ৫২ লাখের ঘোড়া দিয়েছিলেন ‘প্রেমিক’

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
২:৩৩ অপরাহ্ণ ০৫, ডিসেম্বর ২০২১
বিনোদন
A A

ব্যবসায়ী সুকেশ চন্দ্রশেখরের বিরুদ্ধে কোটি কোটি টাকা প্রতারণার অভিযোগ রয়েছে। শুধু তাই নয়, তার বিরুদ্ধে রয়েছে ২০০ কোটি রুপির একটি মানি লন্ডারিং মামলা। যা নিয়ে কদিন থেকে উত্তাল ভারতীয় বিভিন্ন সংবাদ মাধ্যম। সেই সুকেশের সঙ্গেই সম্পর্কের জেরেই গত কয়েকমাস ধরেই সংবাদ শিরোনামে রয়েছেন বলিউড সুন্দরী জ্যাকুলিন ফার্নান্দেজ। কারণ তারা বেশ অন্তরঙ্গ ছিলেন, যার প্রমাণ মিলেছে ছবিতে!

জানা গেছে, জ্যাকুলিনকে ৫২ লাখ টাকা মূল্যের একটি ঘোড়া উপহার দিয়েছিলেন সুকেশ। এখানেই শেষ নয়, বিড়ালপ্রেমী জ্যাকুলিনের মন জিততে নায়িকাকে ৯ লাখ টাকার একটি পার্সিয়ান বিড়ালও কিনে দেন সুকেশ।

সোশ্যাল মিডিয়ায় এরই মধ্যে এই প্রতারক ব্যবসায়ীর সঙ্গে জ্যাকুলিনের অন্তরঙ্গ মুহূর্তের একাধিক ছবি ফাঁস হয়েছে। যাতে যথেষ্ট অস্বস্তিতে ‘কিক’ নায়িকা। ছবিটিতে দেখা গেছে বাথরুমের ভেতর আয়নার সামনে দাঁড়িয়ে সুকেশের গালে চুমু খাচ্ছেন জ্যাকুলিন। এছাড়াও অপর একটি ছবিতে দেখা গেছে জ্যাকুলিনকে ভালোবাসায় ভরিয়ে দিচ্ছেন সুকেশ।

অভিযুক্ত সুকেশের আইনজীবী অনন্ত মালিক আগেই দাবি করেছেন, জ্যাকুলিনের সঙ্গে প্রেমের সম্পর্ক ছিল বিবাহিত ব্যবসায়ী সুকেশের। যদিও জ্যাকুলিনের মুখপাত্র পাল্টা বিবৃতি দিয়ে জানান, ‘তদন্তকারীদের সবরকম সহযোগিতা করছেন জ্যাকুলিন, উনি এই মামলার অভিযুক্ত নন। জ্যাকুলিনের সঙ্গে অভিযুক্তের ব্যক্তিগত সম্পর্কের খবর ভুয়া ও ভিত্তিহীন’।

ছবিগুলো চলতি বছর এপ্রিল থেকে জুনের মধ্যে তোলা হয়েছে বলে জানা যায়।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: জ্যাকুলিন ফার্নান্দেজবলিউডব্যবসায়ীসুকেশ চন্দ্রশেখর
শেয়ারTweetPin

সর্বশেষ

মুন্সিগঞ্জের বালাশুরে গরুর খামারিদের সমবায়ভিত্তিক সাফল্য

জুলাই ১৮, ২০২৬

বাংলাদেশকে ইউরোপের দিকে ঝোঁকার পরামর্শ দিয়েছেন ফ্রান্সের রাষ্ট্রদূত জঁ মার্ক শেরে শার্লে

জুলাই ১৮, ২০২৬

‘সাহিত্যের প্রতি রুচিশীল মনন নির্মাণে আবুল হাসনাতের ভূমিকা ছিল অসাধারণ’

জুলাই ১৮, ২০২৬

চট্টগ্রাম-দোহাজারী রেলপথের উন্নয়ন হলে জলাবদ্ধতায় আর রেল চলাচল বন্ধ হবে না

জুলাই ১৮, ২০২৬

কোটা আন্দোলনকে গণঅভ্যুত্থানে রূপ দিয়েছে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা

জুলাই ১৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT