চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জ্বর নিয়ে হাসপাতালে পেলে

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৯:৩২ অপরাহ্ন ০৩, এপ্রিল ২০১৯
ফুটবল, স্পোর্টস
A A

প্রচণ্ড জ্বরে আক্রান্ত হয়ে প্যারিসের এক হাসপাতালে ভর্তি হয়েছেন ব্রাজিলিয়ান ফুটবল কিংবদন্তি পেলে। আরএমসি স্পোর্ত তাদের প্রতিবেদনে জানিয়েছে, গভীরভাবে পেলের শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করছেন চিকিৎসকরা।

মঙ্গলবার ফ্রান্সের বিশ্বকাপজয়ী ফরোয়ার্ড কাইলিয়ান এমবাপের সঙ্গে প্যারিসে একটি অনুষ্ঠানে অংশ নেন পেলে। এরপরেই জ্বরে আক্রান্ত হন ৭৮ বছর বয়সী এ কিংবদন্তি।

হাসপাতালে ভর্তি হওয়ার পর সর্বকালের অন্যতম সেরা ফুটবলারের অবস্থার উন্নতি হয়েছে বলেও জানিয়েছে আরএমসি স্পোর্ত। আপাতত সুস্থ হলেও বড় রকমের স্বাস্থ্য-জনিত ঝুঁকিতে আছেন পেলে, এমন শঙ্কার বিষয়টিও উঠে এসেছে আরএমসির প্রতিবেদনে। দিন দিন অবনতি হচ্ছে তার শারীরিক অবস্থার!

শেষ পাঁচ বছরে একাধিকবার হাসপাতালে ভর্তি হয়েছেন পেলে। ২০১৪ সালে তার কিডনি থেকে পাথর অপসারণ করা হয়েছে। দুই বছর পর অসুস্থতার কারণে অংশ নেননি রিও অলিম্পিকের উদ্বোধনী অনুষ্ঠানে। ২০১৭ সালে রাশিয়া বিশ্বকাপের ড্র-অনুষ্ঠানে হুইলচেয়ারে করে হাজির হতে হয়েছিল তাকে। একমাস পর ফুটবল সাংবাদিকদের এক অনুষ্ঠানে জ্ঞান হারিয়ে ভর্তি হন হাসপাতালে।

২১ বছরের ফুটবল ক্যারিয়ারে ১২৮১টি গোল করে সর্বকালের সর্বোচ্চ গোলদাতার রেকর্ডটি নিজের দখলে রেখেছেন পেলে। ব্রাজিলের জার্সি গায়ে ৯১ ম্যাচে করেছেন ৭৭টি গোল। জিতেছেন ১৯৫৮, ৬২ ও ৭০ বিশ্বকাপ। ২০০০ সালে শতাব্দীর সেরা ফুটবলার হিসেবে ঘোষণা করা হয় পেলের নাম।

Jui  Banner Campaign
ট্যাগ: পেলে
শেয়ারTweetPin

সর্বশেষ

থাইল্যান্ডের ভয়াবহ বন্যায় প্রাণহানির ঘটনায় প্রধান উপদেষ্টার শোক

উপদেষ্টাদের সম্পদের বিবরণী; ১৫ কোটি টাকার সম্পদ রয়েছে প্রধান উপদেষ্টার

ফেব্রুয়ারি ১০, ২০২৬

এবারের নির্বাচনে ভোট দেবেন না মেসি

ফেব্রুয়ারি ১০, ২০২৬

ভারত-পাকিস্তান ম্যাচ হচ্ছে, যা বললেন বিসিসিআই সহ-সভাপতি

ফেব্রুয়ারি ১০, ২০২৬

নির্বাচনের ছুটিতে এটিএম বুথে পর্যাপ্ত অর্থ সরবরাহের নির্দেশ

ফেব্রুয়ারি ১০, ২০২৬

দেশে আবারও ভূমিকম্প

ফেব্রুয়ারি ১০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT