চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জো বাইডেন চীনের বিরুদ্ধে যুদ্ধ শুরু করতে পারেন: চীনা উপদেষ্টা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৫:১৪ অপরাহ্ণ ২৩, নভেম্বর ২০২০
- সেমি লিড, আন্তর্জাতিক
A A

নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ক্ষমতা গ্রহণের পর চীনের বিরুদ্ধে যুুদ্ধ শুরু করতে পারেন বলে মন্তব্য করেছেন একজন চীনা উপদেষ্টা।

অ্যাডভান্সড ইনস্টিটিউট অব গ্লোবাল অ্যান্ড কনটেম্পোরারি চায়না স্টাডিজের ডিন ও রাষ্ট্রবিজ্ঞানী ঝেং ইওঙ্গনিয়ান এক সাক্ষাতকারে এমন মন্তব্য করেছেন।

চীনা এক সংবাদের বরাত দিয়ে ভারতীয় ইংরেজি গণমাধ্যম এনডিটিভি এ খবর জানিয়েছে।

জো বাইডেনকে লক্ষ্য করে ঝেং ইওঙ্গনিয়ান বলেন, ‘তিনি নিশ্চিতভাবে খুব দুর্বল প্রেসিডেন্ট। যদি তিনি দেশের অভ্যন্তরীণ সমস্যাগুলো সমাধান করতে ব্যর্থ হন তবে কূটনীতিক ফ্রন্টে কিছু করবেন। চীনের বিরুদ্ধে কিছু করবেন।  ট্রাম্প গণতন্ত্র ও স্বাধীনতার ব্যাপারগুলোতে আগ্রহী নন, তবে তিনি যুদ্ধেও আগ্রহী নন। তবে বাইডেন তার বিপরীত।  ডেমোক্র্যাট প্রেসিডেন্ট যুদ্ধ শুরু করতে পারেন’।

ঝেং ইওঙ্গনিয়ান সতর্ক করে বলেন, চীনকে অবশ্যই এই মায়া ছাড়তে হবে যে, প্রেসিডেন্ট জো বাইডেনের সময় চীনের সঙ্গে মার্কিন সম্পর্ক উন্নতি লাভ করবে। ওয়াশিংটনের কঠোর অবস্থানের জন্য বেইজিংকে প্রস্তুত থাকতে হবে।

তিনি বলেন, ভালো দিনের আশা করা যাবে না। যে মার্কিন-চীন শীতলযুদ্ধ কয়েক বছর ধরে চলে আসছে, তা রাতারাতি অদৃশ্য হয়ে যাবে না। চীন সরকারের উচিত, মার্কিন সরকারের সাথে সম্পর্ক উন্নয়নের জন্য প্রতিটি সুযোগকে কাজে লাগানো।

Reneta

বাণিজ্য, মানবাধিকার, মহামারী করোনাভাইরাস সহ বিভিন্ন প্রেক্ষাপটে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে চীনের সম্পর্ক মারাত্মক বৈরি রূপ নেয়। চীনের বিরুদ্ধে ট্রাম্প নিয়মিত বিষোদগার করে গেছেন। করোনা মহামারীর জন্য সরাসরি চীনকেই দায়ী করেছেন তিনি। এমনকি জনপ্রিয় চীনা অ্যাপের ওপর নিষেধাজ্ঞা আরোপ করে অর্থনৈতিকভাবে এক ধরনের অঘোষিত যুদ্ধ ঘোষণা করেন রিপাবলিকান প্রেসিডেন্ট ট্রাম্প।  কিন্তু নির্বাচনে পরাজিত হয়েছেন ট্রাম্প।  জিতেছেন জো বাইডেন। এরপরও চীনা পররাষ্ট্রনীতি বিশেষজ্ঞরা বলছেন যে, বাইডেনের সময় চীন-মার্কিন উত্তেজনা হ্রাস পাবে না। বরং বাইডেন যুদ্ধনীতি গ্রহণ করতে পারেন বলে আশঙ্কা করছেন তারা।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: চীনজো বাইডেনডোনাল্ড ট্রাম্প
শেয়ারTweetPin

সর্বশেষ

ফিক্সিংয়ের অভিযোগে গ্রেপ্তার ভারতের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপজয়ী তারকা

জুলাই ১৭, ২০২৬

তৃতীয় স্থান নির্ধারণী নয়, ফাইনাল খেলতে চায় ইংল্যান্ড-ফ্রান্স: টুখেল

জুলাই ১৭, ২০২৬

বিশ্বকাপ ফাইনালে আবহাওয়া নিয়ে কোন শঙ্কা নেই

জুলাই ১৭, ২০২৬

ক্যারিবীয় কিংবদন্তি স্যার গ্যারি সোবার্স মারা গেছেন

জুলাই ১৭, ২০২৬

জোয়ারের পানিতে ভাসছে মনপুরার কলোনি, টিনের চালে আশ্রয় বাসিন্দাদের!

জুলাই ১৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT