চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • নির্বাচন ২০২৬
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জো বাইডেনের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে রাশিয়া

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১০:৫৭ অপরাহ্ন ১৫, মার্চ ২০২২
- সেমি লিড, আন্তর্জাতিক
A A

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে রাশিয়া। একই সঙ্গে  মার্কিন পররাষ্ট্রমন্ত্রী, প্রতিরক্ষামন্ত্রী , জাতীয় নিরাপত্তা উপদেষ্টা এবং কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা প্রধানের ওপরও নিষেধাজ্ঞা দিয়েছে রাশিয়া।

বিবিসি নিউজের সূত্রে এ সংবাদ জানা যায়।

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন: এখনই যুদ্ধ বন্ধ না করা হলে ইউরোপের অন্য দেশকেও রাশিয়া লক্ষ্যবস্তু করবে। ‘লজ্জাজনক’ যুদ্ধ বন্ধ করে রুশ সেনাদের আত্মসমর্পণের মাধ্যমে সম্মানজনক জীবন বেছে নেয়ারও আহ্বান জানিয়েছেন তিনি।

রাশিয়াকে যুদ্ধে সহায়তা করলে চীনকে চরম মূল্য দিতে হবে বলে সতর্ক করেছে যুক্তরাষ্ট্র। জোট হিসেবে মিত্রদের রক্ষা করাই উদ্দেশ্য বলে জানিয়েছে ন্যাটো। ইউক্রেন নিয়ে জেলেনস্কির সাথে আলোচনায় কিয়েভ যাচ্ছেন ইইউ’র তিন নেতা। পঞ্চম দফায় আবারও ইউক্রেন-রাশিয়ার শান্তি আলোচনা চলছে।

ইউক্রেনের মারিওপোলসহ প্রধান শহরগুলোতে রুশ হামলা চলছেই। কিয়েভের মেট্রো স্টেশন এবং আবাসিক স্থাপনায় রুশ বিমান হামলায় ৪ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। বর্তমান সময়কে অত্যন্ত কঠিন এবং ভয়াবহ দিন উল্লেখ করে ৩৫ ঘণ্টার কারফিউ ঘোষণা করেছেন কিয়েভের মেয়র।

সোমবার শান্তি আলোচনার সময় মারিওপোল শহর থেকে ২ হাজার গাড়িতে করে নগরবাসীকে নিরাপদে সরিয়ে নেয়া সম্ভব হয়। অন্যান্য শহরেও চলছে রুশ বাহিনীর তাণ্ডব। সীমিত অস্ত্র দিয়েই প্রতিরোধ গড়ার চেষ্টা করছে ইউক্রেনের সেনাবাহিনী।

Reneta

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের ওপর নিষেধাজ্ঞা আরোপ করে রাশিয়া বলছে অন্যদেরও পরিণতি ভোগ করতে হবে। ইউক্রেন ইস্যু নিয়ে আগামী সপ্তাহে ইউরোপ সফরে ন্যাটো নেতাদের সঙ্গে বৈঠকে বসছেন মার্কিন প্রেসিডেন্ট।

নিজেদের মিত্রদের রক্ষা করাই উদ্দেশ্যে বলেছেন ন্যাটো প্রধান। ইউক্রেন ইস্যুতে জড়িতা না থাকা ন্যাটোর ৩০ সদস্যের একজনের ক্ষতি হলে সামরিকভাবে রাশিয়াকে জবাব দেওয়া হবে বলেছেন তিনি।

ইউক্রেন পরিস্থিতি নিয়ে জেলেনস্কির সাথে আলোচনায় কিয়েভ যাচ্ছেন প্যোলান্ড, চেক রিপাবলিক এবং স্লোভানিয়ার প্রধানমন্ত্রী। রাশিয়ার বিলাসবহুল পণ্যের ওপর আরও নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাজ্য এবং ইউরোপীয় ইউনিয়ন।

Jui  Banner Campaign
ট্যাগ: জো বাইডেনভলোদিমির জেলেনস্কিভ্লাদিমির পুতিনরাশিয়া-ইউক্রেন যুদ্ধ
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

বাগেরহাটে ইসলামী আন্দোলনের ৩ জনসহ ১৪ প্রার্থীর জামানত বাজেয়াপ্ত

ফেব্রুয়ারি ১৫, ২০২৬
ছবি: সংগৃহীত

নাভালনির মৃত্যুর সঙ্গে জড়িত ‘ডার্ট ফ্রগ’ বিষ কী?

ফেব্রুয়ারি ১৫, ২০২৬
ছবি: সংগৃহীত

বিএনপি নেতৃত্বাধীন বাংলাদেশের সঙ্গে সম্পর্ক কি নতুন করে সাজাতে পারবে ভারত?

ফেব্রুয়ারি ১৫, ২০২৬

হঠাৎ আবিষ্কার করলাম আমি অনেকের আক্রমণের লক্ষ্যবস্তু: মোস্তফা সরায়ার ফারুকী

ফেব্রুয়ারি ১৫, ২০২৬
ছবি: সংগৃহীত

গ্যাসের মারাত্মক স্বল্পচাপ থাকবে

ফেব্রুয়ারি ১৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT