চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জো বাইডেনকে আক্রমণের মধ্য দিয়ে ট্রাম্পের মনোনয়ন গ্রহণ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১২:২০ অপরাহ্ণ ২৮, আগস্ট ২০২০
- সেমি লিড, আন্তর্জাতিক
A A

আসন্ন নির্বাচনে দ্বিতীয় মেয়াদে আমেরিকার প্রেসিডেন্ট হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য আনুষ্ঠানিকভাবে রিপাবলিকান দলের মনোনয়ন গ্রহণ করেছেন বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

বৃহস্পতিবার রিপাবলিকান দলের জাঁকজমকপূর্ণ চারদিনের সম্মেলনের শেষ দিন ২০০০ সদস্যের উপস্থিতি আনুষ্ঠানিক মনোনয়ন গ্রহণ করেন ট্রাম্প।

এসময় ৭০ মিনিটের দীর্ঘ বক্তৃতা রাখেন বর্তমান মার্কিন প্রেসিডেন্ট, যার প্রায় পুরোটা জুড়েই ছিলো ডেমোক্র্যাট দল ও তার প্রার্থী জো বাইডেন এবং কমলা হ্যারিসের  প্রতি আক্রমণ ও সমালোচনা৷

Banglabid

ট্রাম্প তার দলের নেতাদের সতর্ক করে বলেন, নভেম্বরে হোয়াইট হাউসে জো বাইডেন জিতলে আমেরিকার স্বপ্ন ধ্বংস হয়ে যাবে৷

তিনি বলেন, ডেমোক্র্যাটরা হিংস্র নৈরাজ্যবাদীদের নিরপেক্ষভাবে সুযোগ দেবে।

তিনি বলেন, এই নির্বাচন সিদ্ধান্ত নেবে যে আমরা আমেরিকানদের স্বপ্নকে বাঁচাতে পারবো কিনা, বা আমরা কোনও সমাজতান্ত্রিক এজেন্ডাকে আমাদের লালিত ভাগ্য ভেঙে ফেলার অনুমতি দেই কিনা তা আমাদের ওপর নির্ভর করছে।

Reneta

তিনি আরও যোগ করেছেন, আপনার ভোটটি সিদ্ধান্ত নেবে যে, আমরা আইন মেনে চলা আমেরিকানদের সুরক্ষা দেব নাকি হিংস্র নৈরাজ্যবাদী, আন্দোলনকারী এবং আমাদের নাগরিকদের হুমকি দেওয়ার অপরাধীদের মুক্ত রাজত্ব তৈরি করে দেব।

তিনি আরো বলেন, বিরোধীদল নভেম্বরের নির্বাচন চুরি করতে পারে। একমাত্র চুরির মাধ্যমে জো বাইডেন মার্কিন প্রেসিডেন্ট হতে পারেন। এছাড়া সুযোগ নেই তার৷

এ নির্বাচনকে যুক্তরাষ্ট্রের সবচেয়ে গুরুত্বপূর্ণ নির্বাচন উল্লেখ করে তিনি বলেন, শুধু একটি উপায়েই বিরোধীরা এ নির্বাচন জিততে পারবে, আর সেটা হলো কারচুপি। অন্যথায় আমরাই জিততে চলেছি।

ডোনাল্ড ট্রাম্প বলেন, ডেমোক্র্যাটরা নির্বাচনে জিততে করোনাভাইরাসকে ব্যবহার করতে চায়। কিন্তু তারা ব্যর্থ হবে৷ আমেরিকাকে রক্ষার জন্য রিপাবলিকানদের আবারও দায়িত্ব নিতে হবে।

ট্রাম্প আরও বলেন, ডেমোক্র্যাটরা নৈরাজ্যবাদী, আন্দোলনকারী, দাঙ্গা, লুটেরা এবং পতাকা জ্বালিয়ে সামনে আসতে চায়। এটি তাদের কাজ। তবে আমি, আপনার প্রেসিডেন্ট হিসেবে এর অংশ হতে পারব না। রিপাবলিকান পার্টি হবে আমেরিকাকে সুরক্ষিত রাখার প্রাচীর এবং আমেরিকার পতাকাটিকে সালাম জানায় এমন দেশপ্রেমিক বীরদের আমি শ্রদ্ধা করি।

এসময় তিনি জো বাইডেনকে বিশ্বাসঘাতক মন্তব্য করে বলেন, তার হাতে আমেরিকা নিরাপদ হবে না।

এর আগে আতশবাজির মাধ্যমে ২০০০ সদস্যের উপস্থিতিতে রিপাবলিকান দলের সম্মেলন শুরু হয় স্থানীয় সময় সোমবার। শুরুতেই রিপাবলিকান জাতীয় সম্মেলনে ট্রাম্পকে দ্বিতীয় মেয়াদে মনোনয়ন দেওয়া হয়। এর মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচারণাও শুরু করেন ট্রাম্প।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ডোনাল্ড ট্রাম্পমার্কিন নির্বাচন
শেয়ারTweetPin
পূর্ববর্তী

রাজধানীর একটি এনজিও অফিস থেকে স্বামী স্ত্রীর মরদেহ উদ্ধার

পরবর্তী

মোহাম্মদ নাসিমকে ‘কটুক্তি’ করার ৭১ দিন পর বিশ্ববিদ্যালয় শিক্ষকের জামিন

পরবর্তী

মোহাম্মদ নাসিমকে 'কটুক্তি' করার ৭১ দিন পর বিশ্ববিদ্যালয় শিক্ষকের জামিন

শনিবার দুপুরে চ্যানেল আইয়ে শাকিব-ববির ‘রাজত্ব’

সর্বশেষ

এশিয়ান গেমসে সেরা পারফর্মারদের পাঠানোর নির্দেশনা ক্রীড়া প্রতিমন্ত্রীর

আগস্ট ২৩, ২০২৬

গ্যাস সংকট: কমছে না গাড়ির দীর্ঘ সারি

আগস্ট ২৩, ২০২৬

হিজাব পরার বাধ্যবাধকতার প্রচেষ্টাকে উপেক্ষা করছেন ইরানি নারীরা

আগস্ট ২৩, ২০২৬
ছবি: সংগৃহীত

গুদাম ভেঙে ১০ হাজার কেজি সার নিয়ে গেলেন কৃষকরা

আগস্ট ২৩, ২০২৬

এশিয়ান গেমসের প্রস্তুতিতে ম্যাচে আবারও জাতীয় দলের জয়

আগস্ট ২৩, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT