চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জোড়া সেঞ্চুরিতে আশা জাগাচ্ছেন বার্নস-রুট

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১২:৪২ অপরাহ্ণ ০১, ডিসেম্বর ২০১৯
ক্রিকেট, স্পোর্টস
A A

ফর্মে ফিরে সেঞ্চুরি করেছেন জো রুট। ইংল্যান্ড অধিনায়কের সঙ্গে তিন অঙ্ক ছুঁয়েছেন ররি বার্নস। দুজনের জোড়া শতকের পরও হ্যামিল্টন টেস্টে এখনো পাল্লা ঝুঁকে নিউজিল্যান্ডের দিকেই। তবে শুরুর ধাক্কা সামলে ইংল্যান্ডের জন্য আশা জাগাচ্ছে বার্নস-রুটের লড়াই।

২২৮ বলে ১১৪ রানে অপরাজিত রুট। তৃতীয় দিনশেষে ৫ উইকেটে ২৬৯ রান তুলেছে ইংল্যান্ড। এখনো নিউজিল্যান্ডের চেয়ে ১০৬ রানে পিছিয়ে ইংলিশরা। নিজেদের প্রথম ইনিংসে ৩৭৫ রান করে স্বাগতিক কিউইরা।

দ্বিতীয়দিন ৩৯ রানে ২ উইকেট হারিয়ে চাপে পড়েছিল ইংল্যান্ড। সেখান থেকে বার্নসের সঙ্গে ১৭৭ রানের জুটিতে চাপমুক্ত করেন রুট। টানা দ্বিতীয় টেস্টে সেঞ্চুরি তুলে নেয়া বার্নস আউট হন ১০১ রানে।

Banglabid

চা-বিরতির পর জোড়া উইকেট নিয়ে ম্যাচে ফেরে নিউজিল্যান্ড। বৃষ্টির কারণে নির্ধারিত সময়ের ৪৫ মিনিট থাকতে খেলা বন্ধ হয়। তার আগে টিম সাউদি ফেরান বেন স্টোকসকে (২৬)। আর নিল ওয়াগনারের শিকার অভিষিক্ত জ্যাক কাউলি।

প্রথম টেস্টের দুই ইনিংসে যথাক্রমে ২ ও ১১ রান করেছিলেন রুট। এই টেস্টের প্রথম ইনিংসেই সেঞ্চুরি। চলতি বছর ১০ টেস্টে অবশ্য বাজে পারফর্ম করেছেন রুটি। যেখানে তার গড় মাত্র ২৭.৪০। তাতে ২০১৪ সালের পর প্রথমবারের মতো আইসিসি র‌্যাঙ্কিংয়ের শীর্ষ দশ থেকে ছিটকে গেছেন। ১৫ ইনিংস পর ক্যারিয়ারের ১৭তম টেস্ট সেঞ্চুরি পেলেন রুটি।

হ্যামিল্টন টেস্টের প্রথম তিনদিনই কম-বেশি বৃষ্টি হয়েছে। শেষ দুদিনে আরও বৃষ্টিপাতের পূর্বাভাস দেয়া হয়েছে। ইংল্যান্ডকে দুই টেস্টের সিরিজ ড্র করতে হলে এই টেস্ট জিততেই হবে। প্রথম টেস্টে ইনিংস ব্যবধানে জিতে ১-০তে এগিয়ে আছে নিউজিল্যান্ড।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: রুটলিড স্পোর্টস
শেয়ারTweetPin
পূর্ববর্তী

ইলেকট্রিক মিস্ত্রি থেকে জঙ্গিবাদে, অনলাইনে উদ্বুদ্ধ

পরবর্তী

স্পেনের পথে প্রধানমন্ত্রী

পরবর্তী
দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা

স্পেনের পথে প্রধানমন্ত্রী

লন্ডন ব্রিজে হামলা-প্রধানমন্ত্রী শেখ হাসিনা

লন্ডন ব্রিজে হামলার ঘটনায় প্রধানমন্ত্রীর তীব্র নিন্দা

সর্বশেষ

চৌদ্দগ্রামে বিলকিছ-আলম পাঠাগারের ভিত্তিপ্রস্তর উদ্বোধন

আগস্ট ২১, ২০২৬

নায়করাজ রাজ্জাককে হারানোর ৯ বছর

আগস্ট ২১, ২০২৬

রিজভীকে ‘আমরা বিএনপি পরিবার’-এর শুভেচ্ছা ও অভিনন্দন

আগস্ট ২১, ২০২৬

আবারও পিছিয়ে যেতে পারে ভারতের বাংলাদেশে আসা

আগস্ট ২০, ২০২৬

বিপিএলে বিদেশি ফ্র্যাঞ্চাইজি? বিসিবির ভাবনা জানালেন তামিম

আগস্ট ২০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT