চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জোড়া সিনেমা দিয়ে ‘চিত্রনায়িকা’ দীঘির অভিষেক

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১২:৩৯ অপরাহ্ণ ০২, মার্চ ২০২১
বিনোদন
A A
চিত্রনায়িকা দীঘি সুন্দর পোশাকে হাসিমুখে পোজ দিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

যেখানে একটি সিনেমা মুক্তি পেতে অনেক নতুনের বেগ পেতে হয়, সেখানে অভিষেকেই জোড়া সিনেমা মুক্তি পাচ্ছে দীঘির। এর মাধ্যমে শিশুশিল্পী থাকাকালীন তারকা বনে যাওয়া দীঘির নামের আগে যোগ হচ্ছে ‘চিত্রনায়িকা’ তকমা!

আগামী ১২ মার্চ দীঘি অভিনীত দুইটি সিনেমা প্রেক্ষাগৃহে মুক্তি পেতে যাচ্ছে। একটি শান্ত খানের বিপরীতে ‘টুঙ্গিপাড়ার মিঁয়াভাই’, অন্যটি আসিফ ইমরোজের সঙ্গে দেলোয়ার জাহান জন্টু পরিচালিত ‘তুমি আছো তুমি নেই’।

ইতোমধ্যেই দীঘি অভিনীত সিনেমা দুটি সেন্সর ছাড়পত্র লাভ করেছে। তাই মুক্তিতে আর কোনো বাঁধা থাকছে না। সবকিছু ঠিক থাকলে জোড়া সিনেমা মুক্তির মাধ্যমে দীঘি চিত্রনায়িকা হতে যাচ্ছেন ১২ মার্চ।

নির্দিষ্ট দিনে সিনেমাটি দুটি মুক্তি পাবে বলে নিশ্চিত হয়েছেন দীঘি নিজেও। তিনি তার ফেসবুকে উচ্ছ্বাস নিয়ে দুটির সিনেমার পোস্টার আলাদাভাবে শেয়ার করে সকলের দোয়া কামনা করেছেন। একসঙ্গে জোড়া ছবি মুক্তির ব্যাপারটি নিয়ে দীঘি নিজেকে লাকি মনে করছেন।

চ্যানেল আই অনলাইনের সঙ্গে আলাপে তিনি বলেন, এই অনুভূতি প্রকাশের মতো না। তার ভাষায়, শুরুতে একের পর এক ভালো ভালো সিনেমা করতে পারা, বঙ্গবন্ধুর মতো ব্যক্তিত্বের জীবনী নির্ভর সিনেমায় কাজের সুযোগ পাওয়া- সবকিছু মিলিয়ে জার্নিটা ভালো ছিল। সিনেমা মুক্তির সময়ে শুরুতে দুই সিনেমা মুক্তি পেলে আমার জন্য অনেক বড় কিছু হবে।

দীঘি বলেন, সচরাচর অভিষেকে একসঙ্গে দুই সিনেমা খুব কম নায়িকার মুক্তি পায়। অনেক বড় নায়কদেরও তেমন হয় না। আমার যদি হয় এজন্য আমি নিজেকে যথেষ্ট লাকি মনে করবো। আগামীর পথচলা যেন আরও মসৃণ হয় সেই দায়িত্ব নিয়ে কাজ করবো।

দীঘি নতুন সিনেমার জন্য সুন্দর সাদা শাড়ি পরেছেন।. Channel i News - চ্যানেল আই নিউজ এদিকে, শুটিংয়ে থাকা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বায়োপিক ‘বঙ্গবন্ধু’-তে দীঘি পেয়েছেন কাজের সুযোগ। তিনি অভিনয় করছেন বঙ্গবন্ধুর স্ত্রী বেগম ফজিলাতুন্নেসা রেনুর চরিত্রে। মুম্বাই থেকে প্রথম লটের শুটিংও শেষ করেছেন তিনি। মার্চের শেষে যোগ দেবেন বাকি অংশের শুটিংয়ে।

দীঘি বলেন, বঙ্গবন্ধুর বায়োপিকের জন্য বাঘা বাঘা শিল্পীরাও অডিশন দিয়েছেন। কিন্তু সুযোগ পেয়েছেন কয়েকজন। আমি যখন অডিশন দেই তখনও সিনেমায় কামব্যাক করিনি। আমার যোগ্যতা বিচার করেই কর্তৃপক্ষ নির্বাচন করেছেন। এটা অনেক বড় প্রাপ্তি মনে করি।

যোগ করে তিনি আরও বলেন, এ সিনেমা দিয়ে তারকা হতে পারবো না, তবে ইতিহাসের পাতায় আমার নাম থাকবে। জানিনা আমি অভিনয় দিয়ে কতটুকু সমৃদ্ধি করতে পারবো, তবে আমার নামটা ইতিহাসের পাতায় লেখা থাকবে। তাই আমার আর কোনো আক্ষেপ থাকবে না।

ট্যাগ: অভিষেকঝন্টুদীঘিমার্চমুক্তিলিড বিনোদনসিনেমা
শেয়ারTweetPin
পূর্ববর্তী

সিনেমা বাঁচাতে প্রণোদনা দেবে ক্যালিফোর্নিয়া

পরবর্তী

চা বাগানে প্রিয়াঙ্কা গান্ধী, ছবি-ভিডিও ভাইরাল

পরবর্তী
প্রিয়াঙ্কা গান্ধী চা বাগানে শ্রমিকদের সাথে কাজ করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

চা বাগানে প্রিয়াঙ্কা গান্ধী, ছবি-ভিডিও ভাইরাল

Happy family taking a selfie together at home. Channel i News - চ্যানেল আই নিউজ

তৃতীয় সন্তানের মা হতে চলেছেন গাল গাদোত

সর্বশেষ

লর্ডসে পাকিস্তানকে গুটিয়ে সিরিজ ঘরেই রাখল ইংল্যান্ড

আগস্ট ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

রাজধানীতে সন্ত্রাসীদের এলোপাতাড়ি গুলি, নারীসহ গুলিবিদ্ধ ৩

আগস্ট ৩০, ২০২৬

মালাগাকে আটকে দিয়ে শীর্ষ শক্ত করল রিয়াল

আগস্ট ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

সাইপ্রাস উপকূলে ফেরি উল্টে নিহত ৭, নিখোঁজ ২৩

আগস্ট ৩০, ২০২৬

তিন জেলায় নতুন এসপিসহ পুলিশের ১৭ কর্মকর্তা রদবদল

আগস্ট ৩০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT