চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জোড়া মাথার শিশু: অস্ত্রোপচারের দ্বিতীয় ধাপ সফল

সাখাওয়াত আল আমিনসাখাওয়াত আল আমিন
৪:০৩ অপরাহ্ণ ২৮, ফেব্রুয়ারি ২০১৮
স্বাস্থ্য
A A

মাথা জোড়া লাগা অবস্থায় জন্ম নেওয়া ১৮ মাস বয়সী পাবনার দুই শিশু রাবেয়া-রোকাইয়ার অস্ত্রোপচারের দ্বিতীয় ধাপ সফলভাবে সম্পন্ন হয়েছে বলে জানিয়েছেন চিকিৎসকেরা।

তাদের মাথায় সাধারণ যে রক্তনালী ছিল সেটা বন্ধ করে দেওয়ায় বিকল্প রক্তনালী সক্রিয় হয়েছে। শিশু দুটির জ্ঞানও ফিরেছে।

বুধবার সকাল ৯টা থেকে সাড়ে চার ঘণ্টাব্যাপী হাঙ্গেরির দুই বিশেষজ্ঞ চিকিৎসকের তত্ত্বাবধানে অস্ত্রোপচার শেষে সাংবাদিকদের এ তথ্য জানানো হয়।

হাঙ্গেরির দুই চিকিৎসক ডা. স্টিফেন হিউডেক এবং অ্যান্ডোস সুকে জানান, অস্ত্রোপচারের দ্বিতীয় ধাপ সফলভাবে আমরা সম্পন্ন করতে পেরেছি। শিশু দুটির ব্রেইন আলাদা থাকলে তাদের উভয়ের একই রক্তনালী ছিল। মাথা আলা করতে এই রক্তনালী আলাদা করাই ছিল বড় চ্যালেঞ্জ।

‘তাই আগো আমরা বেলুন ফুলিয়ে সাধারণ রক্তনালী বন্ধ করে দেখতে চেয়েছি যে উভয়ের নিজস্ব রক্তনালী সক্রিয় হয় কিনা। আশার কথা হচ্ছে উভয়ের রক্তনালীই সক্রিয় হয়েছে। তাই অস্ত্রোপচারের দ্বিতীয় ধাপ সফলভাবেই সম্পন্ন হয়েছে।’

বার্ন ইউনিটের সমন্বয়ক অধ্যাপক ডা. সামন্ত লাল সেন বলেন, এখনও আমাদের অনেক দূর যেতে হবে। তবে দ্বিতীয় ধাপ সফলভাবে সম্পন্ন করতে পারায় হাঙ্গেরির দুই চিকিৎসককে আমরা দেশবাসী এবং প্রধানমন্ত্রীর পক্ষ থেকে ধন্যবাদ জানাতে চাই।

জোড়া মাথার শিশু রাবেয়া-রোকাইয়ার অস্ত্রেপচারের দ্বিতীয় ধাপ তুলে ধরেন চিকিৎসকেরা
Reneta

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল একেএম নাসির উদ্দিন, বার্ন ইউনিটের প্রধান ডা. আবুল কালাম, ডা. রফিকুল ইসলাম প্রমুখ।

পাবনা জেলার চাটমোহরের ১৮ মাস বয়সী দুই শিশু রাবেয়া-রোকাইয়া। জন্মের পর থেকেই তাদের চিকিৎসা চলছে। তবে কেউ তাদেরকে আলাদা করার ভরসা দেননি। শিশু দুটিকে নিয়ে তাদের স্কুল শিক্ষক মা-বাবা হাসপাতাল থেকে হাসপাতালে ঘুরে বার বার ফিরে গেছেন।

এরইমধ্যে শিশুদের বাবা রফিকুল ইসলাম জানতে পারেন ঢামেক হাসপাতালের বার্ন ইউনিটে আলাদা হওয়া শিশু তোফা ও তহুরার চিকিৎসার খবর। এ খবরে তিনি আশার আলো দেখতে পান।

পরে স্থানীয় সংসদ সদস্য মকবুল হোসেনের সহায়তায় গত ২০ নভেম্বর ঢামেক হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয় শিশু দুটিকে।

শিশু দুটির চিকিৎসার সম্পুর্ণ দায়িত্ব নিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: জোড়া মাথার শিশুরাবেয়া-রোকাইয়ালিড নিউজ
শেয়ারTweetPin1

সর্বশেষ

এমবাপের জোড়া গোল, সুইডেনকে হারিয়ে শেষ ষোলোতে ফ্রান্স

জুলাই ১, ২০২৬

পদত্যাগ করলন নেদারল্যান্ডস কোচ কোম্যান

জুলাই ১, ২০২৬

আইভরি কোস্টকে হারিয়ে শেষ ষোলোতে ২৮ বছর পর ফেরা নরওয়ে

জুলাই ১, ২০২৬

ইরানের বিদায়ে খুশি যুক্তরাষ্ট্রের হোমল্যান্ড সিকিউরিটি প্রধান

জুন ৩০, ২০২৬

রাতে পুকুরে মাছ ধরতে নেমে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে স্বামী-স্ত্রী নিহত

জুন ৩০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT