ইমরুলের চেয়ে সাবলীল ছিলেন লিটন। কিন্তু বল নির্বাচনে ভুল করে ফেললেন হঠাৎ করেই। অফস্পিনার সিকান্দার রাজার গুড লেংথ ডেলিভারি স্কয়ার লেগের দিকে ঘোরাতে চেয়েছিলেন। বল ঘোরেনি মোটেও, তবে শরীরটা ঠিকই ঘুরল লিটনের। সোজা আঘাত হানল থাইপ্যাডে। আম্পায়ার আউট না দিলেও রিভিউ নিয়ে প্রথম উইকেটের উদযাপন করল জিম্বাবুয়ে।
লিটনের ৭৩ বলে ২৩ রানের ইনিংসে ছিল ৩টি চারের মার। ডানহাতি এই ওপেনার ফেরার পর চতুর্থ দিনের সকালে ফিরেছেন মুমিনুলক হকও (৯)। জারভিসের বলে বোল্ড হয়েছেন তিনি।
বাংলাদেশ-৬৭/২
লক্ষ্য-৩২১
৩২১ রানের কঠিন পথ পাড়ি দেয়ার চ্যালেঞ্জ নিয়ে চতুর্থ দিনের মেঘলা সকালে ব্যাটিংয়ে নামা ওপেনিং জুটি থেকে যোগ করে ৩০ রান। আগের দিন ২৬ রানে অক্ষত থাকেন তারা।
ইমরুল কায়েস ও লিটন দাসের জন্য তিন স্লিপ, গালিতে এক ফিল্ডার রাখেন পেসার জারভিস তার বোলিংয়ের সময়। তাতে সফল হয়েই যাচ্ছিল জিম্বাবুয়ে। ইমরুলের ক্যাচ মাসাকাদজার হাত থেকে না ফসকালে দিনের প্রথম উইকেট হতো সেটি। ব্যক্তিগত ২২ রানে জীবন পান এ বাঁহাতি।










