চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • নির্বাচন ২০২৬
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জোহানেসবার্গে রান চাপায় অস্ট্রেলিয়া

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১১:৩৫ অপরাহ্ন ০২, এপ্রিল ২০১৮
ক্রিকেট, স্পোর্টস
A A

মাঠে-বাইরে বিতর্কে জর্জর অস্ট্রেলিয়ার জন্য জোহানেসবার্গ টেস্ট মহাচাপের হয়ে উঠেছে। সাউথ আফ্রিকার দেয়া ৬১২ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শতক ছোঁয়ার আগেই তিন উইকেট খুইয়ে বসেছে অজিরা। শেষদিনে ম্যাচ জিততে আর ৭ উইকেটের অপেক্ষা প্রোটিয়াদের।

সাউথ আফ্রিকা প্রথম ইনিংসে করেছিল ৪৮৮ রান। জবাবে ২২১ রানে নিজেদের প্রথম ইনিংস শেষ করে অস্ট্রেলিয়া। ফলোঅন না করিয়ে স্বাগতিকরা দ্বিতীয় ইনিংসে ৬ উইকেটে ৩৪৪ রানে ইনিংস ঘোষণা করে। আর ছয়শ পেরোনো লক্ষ্যের বোঝা জোটে অতিথিদের।

সোমবার ৩ উইকেটে ৮৮ রানে চতুর্থদিন শেষ করেছে অস্ট্রেলিয়া। রেনশ ৫, বার্নস ৪২ ও খাজা ৭ রানে ফিরে গেছেন। পিটার হ্যান্ডসকম্ব ২৩ ও শন মার্শ ৬ রানে পঞ্চমদিনের লড়াই শুরু করবেন।

শেষদিনে জয়ের জন্য অজিদের প্রয়োজন আরও ৫২৪ রান, সেখানে ম্যাচ বাঁচাতে টিকতে হবে পুরো একটা দিন।

ক্যারিয়ারের শেষ টেস্ট খেলতে নামা পেসার মরনে মরকেল দুই ওপেনার রেনশ ও বার্নসকে ফিরিয়েছেন। খাজাকে সাজঘরে পাঠান কেশভ মহারাজ।

প্রোটিয়ারা এদিন ৩ উইকেটে ১৩৪ রানে সকাল শুরু করেছিল। ডিন এলগার ও ফ্যাফ ডু প্লেসিস অবিচ্ছিন্ন জুটিটা ১৭০ পর্যন্ত টেনে নেন। ক্যারিয়ারের অষ্টম সেঞ্চুরি করে ১২০ রানে ডু প্লেসিস থামলে জুটি ভাঙে। ১৭৮ বলে ১৮ চার ও দুই ছক্কায় ইনিংস সাজান অধিনায়ক।

Reneta

এলগার ফেরেন ৮১ রানে। পরে কুইন্টন ডি কক ৪ রানে ফেরেন। বাভুমা ৪০ ও ফিনল্যান্ডার ৩৩ রানে অপরাজিত থেকে লিড বাড়িয়ে নিলে ইনিংস ছাড়ে স্বাগতিকরা।

Jui  Banner Campaign
ট্যাগ: লিড স্পোর্টসসাউথ আফ্রিকা-অস্ট্রেলিয়া
শেয়ারTweetPin1

সর্বশেষ

উদারপন্থি গণতন্ত্রের জয় হয়েছে: মির্জা ফখরুল

ফেব্রুয়ারি ১৪, ২০২৬

চলতি বিশ্বকাপে সর্বোচ্চ সংগ্রহ গড়ে ওমানকে হারল আয়ারল্যান্ড

ফেব্রুয়ারি ১৪, ২০২৬
ছবি: সংগ্রহীত

সন্দীপ চক্রবর্তী হতে পারেন বাংলাদেশে ভারতের পরবর্তী হাইকমিশনার

ফেব্রুয়ারি ১৪, ২০২৬

সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতিই পড়াবেন নতুন মন্ত্রিসভার শপথ: মন্ত্রিপরিষদ সচিব

ফেব্রুয়ারি ১৪, ২০২৬

ভারত-পাকিস্তান মহারণ: পরিসংখ্যান কী বলছে

ফেব্রুয়ারি ১৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT