চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জোহরা তাজউদ্দীনের ষষ্ঠ মৃত্যুবার্ষিকী আজ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১০:৪৪ পূর্বাহ্ণ ২০, ডিসেম্বর ২০১৯
- সেমি লিড, অন্যান্য
A A

বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী এবং কারাগারে নির্মম হত্যাযজ্ঞে প্রাণহারানো জাতীয় চার নেতার একজন-তাজউদ্দীদ আহমদের সহধর্মিণী সৈয়দা জোহরা তাজউদ্দীনের আজ ষষ্ঠ মৃত্যুবার্ষিকী।

তিনি ছিলেন আওয়ামী লীগের একজন সাধারণ কর্মী, সেখান থেকে নিজের মেধা, যোগ্যতা ও নেতাকর্মীদের ভালোবাসায় কাণ্ডারী হয়ে হাল ধরেছিলেন দলের দুঃসময়ে। আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্যও ছিলেন তিনি।

১৯৭৫ সালের ১৫ আগস্ট সপরিবারে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যার পর আওয়ামী লীগের হাল ধরেছিলেন জোহরা তাজউদ্দীন।

Banglabid

দলে ঐক্য ফেরানোর তার আন্তরিক প্রচেষ্টায় এক অনিবার্য পরিণতির মতই যেন কাণ্ডারী হয়ে স্বজনের রক্তেভেজা দেশে ফেরেন শেখ হাসিনা। হাল ধরেন বাংলাদেশ আওয়ামী লীগের।

অনেক বড় বড় নেতাই তখন ঘরের দুয়ার খুলে পথে নামেননি। এর বিপরীতে লোকদেখানো দায় সারেননি জোহরা তাজউদ্দীন। নিভৃতচারী ছিলেন আর ছিলেন এক গভীর দায়িত্ববোধে তাড়িত।

বয়সকে বাধা মানেননি, দলকে গণতন্ত্র উদ্ধারের আন্দোলন-সংগ্রামে নেতৃত্বদানের যোগ্য করে তুলতে গভীর মমতায় পাশে থেকে বঙ্গবন্ধুকন্যাকে সহযোগিতা করে গেছেন তিনি।

Reneta

সংকটে জুগিয়ে গেছেন এগিয়ে যাওয়ার সাহস। সেনাছাউনি থেকে বেপথে যাওয়া বাংলাদেশে গণতন্ত্র ফিরিয়ে সেই সাহসই জাতির মর্মমূলে ছড়িয়ে দিয়েছিলেন বঙ্গবন্ধুকন্যা।

মায়ের মৃত্যুবার্ষিকীতে তাকে স্মরণ করেছেন একমাত্র ছেলে তানজিম আহমদ সোহেল তাজ। তিনি তার ভেরিফায়েড ফেসবুক পেজে লিখেছেন, ‘ডিসেম্বর ২০, ২০১৯, আজ আমার মা সৈয়দা জোহরা তাজউদ্দীনের ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী’।

‘১৯৭৫ এর ১৫ অগাস্ট জাতির জনক বঙ্গবন্ধুকে সপরিবারে নির্মমভাবে হত্যা করার পর এবং ৩ নভেম্বর ঢাকা কেন্দ্রীয় কারাগারে জাতীয় চার নেতাকে হত্যা করার পর যখন দেশ ও জাতি দিশেহারা ঠিক তখন এই মহিয়সী নারী ঝাঁপিয়ে পড়েন জনগণের গণতান্ত্রিক অধিকার পুনঃপ্রতিষ্ঠার জন্য আর এই জঘন্যতম হত্যাকাণ্ডগুলোর বিচারের দাবিতে।’

সোহেল তাজ লিখেছেন, ‘আমার স্মৃতিতে সেই দিনগুলো এখনো সংরক্ষিত হয়ে আছে-সেই দিনগুলো যখন আমার মা ছুটে গিয়েছিলেন বাংলাদেশের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে-টেকনাফ থেকে তেঁতুলিয়া। অনেক সময় আমাকে সাথে নিয়ে যেতেন বিভিন্ন মিটিং আর অনুষ্ঠানে।’

‘‘আমার মাকে বলতে শুনতাম ‘আমি আমার স্বামীকে হারিয়েছি, আমার সন্তানেরা এতিম হয়েছে। কিন্তু জাতি হারিয়েছে বঙ্গবন্ধুকে আর জাতীয় চার নেতাকে, আমার ক্ষতির চেয়ে জাতির অনেক বড় ক্ষতি হয়ে গেলো। আর তাই আজ আমি আমার রক্ত মাখা আঁচল নিয়ে আপনাদের কাছে বিচার দিয়ে গেলাম,’’ বলেন তিনি।

১৯৩২ সালের ২৪ ডিসেম্বর ঢাকায় জন্ম নেওয়া সৈয়দা জোহরা তাজউদ্দীনের পৈত্রিক বাড়ি চাঁদপুর জেলার হাজিগঞ্জ উপজেলায়। ১৯৫৯ সালে বঙ্গতাজ তাজউদ্দীন আহমদের সঙ্গে তার বিয়ে হয়। তিনি তিন মেয়ে ও এক ছেলের জননী।

বঙ্গতাজ দম্পতির একমাত্র ছেলে তানজিম আহমদ সোহেল তাজ ২০০১ এবং ২০০৮ সালে গাজীপুর-৪ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। পরে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর দায়িত্বও পালন করেন তিনি।

পরে তার ছেড়ে দেওয়া আসনে ২০১২ সালে উপ-নির্বাচনে জোহরা তাজের মেজো মেয়ে সিমিন হোসেন রিমি সংসদ সদস্য নির্বাচিত হন। বর্তমানে ওই আসনের এমপি হিসেবে দায়িত্ব পালন করছেন সিমি। তার বড় মেয়ে শারমিন রিপি প্রবাসী ও ছোট মেয়ে মাহজাবিন মিমি এখন দেশে বসবাস করছেন।

Channel-i-Tv-Live-Motiom

শেয়ারTweetPin
পূর্ববর্তী

ঘন কুয়াশার কারণে বঙ্গবন্ধু সেতুতে দীর্ঘ যানজট

পরবর্তী

তিনে তৈমুর, সাইফ-কারিনার যতো আয়োজন

পরবর্তী

তিনে তৈমুর, সাইফ-কারিনার যতো আয়োজন

জিদানকেই ভবিষ্যতে ফ্রান্সের কোচ চাইছেন দেশম

সর্বশেষ

ছবি: সংগৃহীত

বিনামূল্যে ছানি অপারেশন ক্যাম্প উদ্বোধন করলেন ডা. জুবাইদা রহমান

আগস্ট ২২, ২০২৬

পিছিয়ে গেল বাংলাদেশ ফুটবল লিগ শুরুর সময়

আগস্ট ২২, ২০২৬

‘একই ভুল বারবার’, হালের কাছে হারের পর ক্ষুব্ধ ব্রুনো

আগস্ট ২২, ২০২৬
ছবি: সংগৃহীত

তেজগাঁও ও পল্টন মডেল থানার ওসি প্রত্যাহার

আগস্ট ২২, ২০২৬
ছবি: সংগৃহীত

কলকাতায় আগুন লাগা সেই হোটেলের মালিক গ্রেপ্তার

আগস্ট ২২, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT