চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘জোশ নয়, হুঁশের সঙ্গে খেলেছে বাংলাদেশ’

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১:৫৩ অপরাহ্ণ ১০, ফেব্রুয়ারি ২০২০
ক্রিকেট, স্পোর্টস
A A

হাড্ডাহাড্ডি ফাইনাল। দারুণ শুরুর পর মিডলঅর্ডারে ধস সামলে স্নায়ুকে বশ মানানো এক জয় বাংলাদেশের। ভারতের করা ১৭৭ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ৩ উইকেট ও ২৩ বল হাতে রেখেই জয়। টাইগারদের প্রথম বিশ্বকাপ এসেছে অনূর্ধ্ব-১৯ যুবাদের হাত ধরে।

ফলটা কিন্তু উল্টে যেতে পারতো একটু এদিক-ওদিক হলেই। ১৭৭ না হয়ে ২০০ কিংবা তার বেশি হলে আরও বেকায়দায় পড়তে হতো আকবর আলীদের। সেই পরিস্থিতি যে হয়নি, তার পেছনে কৃতিত্ব বোলারদের না দিয়ে বাংলাদেশের ফিল্ডারদের দিচ্ছেন রোহান গাভাস্কার। কিংবদন্তি ব্যাটসম্যান সুনীল গাভাস্কার পুত্রের মতে, তৌহিদ হৃদয়দের দারুণ কিছু ফিল্ডিং গড়ে দিয়েছে ম্যাচের পার্থক্য।

আইসিসি অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে ধারাভাষ্য কক্ষে বসে বাংলাদেশ-ভারত ম্যাচটা খুব কাছে থেকে দেখেছেন রোহান। ম্যাচ শেষে নাভনিদ কৃষ্ণার সঙ্গে দুই দলের লড়াই বিশ্লেষণ করতে গিয়ে বাংলাদেশের আগ্রাসী মনোভাবের প্রশংসা করেছেন ভারতের হয়ে ১১ ওয়ানডে খেলা সাবেক এ ক্রিকেটার, ‘এই মুহূর্তটা কেউ কোনোদিন ভুলতে পারবে না। না খেলোয়াড়, না বাংলাদেশের সমর্থকরা।’

‘বাংলাদেশের ছেলেরা খুবই সাহসী ক্রিকেট খেলেছে। ওরা জোশ নয়, হুঁশের সঙ্গে খেলেছে। আগ্রাসী মনোভাবটাকে ওরা সমন্বয় করতে পেরেছে। খেলাটা খুবই হাড্ডাহাড্ডি ছিল। আমার কাছে মনে হয়েছে ফিল্ডিংয়েই ওরা ১৫-২০ রান বাঁচিয়ে দিয়েছে। কাভার পয়েন্টে হৃদয় যেভাবে ফিল্ডিং করেছে, দারুণ ফিল্ডিং। দারুণ দলগত পারফরম্যান্স।’

বাংলাদেশের ইতিহাসে প্রথমবার বিশ্বকাপ জয় কোনোদিন মলিন হবে না বলেই মনে করছেন রোহান, ‘এটা বাংলাদেশের প্রথম বিশ্বকাপ। ফুটবলে নয়, হকিতে নয়, সবমিলিয়ে এটা ওদের প্রথম বিশ্বকাপ। এ ভীষণ এক ঐতিহাসিক দিন বাংলাদেশের জন্য। এটা কোনোদিনও মলিন হবে না।’

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: ২০২০ অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপযুব বিশ্বকাপ-২০২০লিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

রিয়ালকে হারিয়ে টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন বার্সেলোনা

মে ১১, ২০২৬

ব্যাটারদের মনে ‘দ্বিধা’ তৈরি করে উইকেট তুলেছে বাংলাদেশ

মে ১০, ২০২৬

‘হাত মিলিয়েছে’ বাংলাদেশ ও পাকিস্তান ক্রিকেট বোর্ড

মে ১০, ২০২৬

খবর পড়ে অব্যবহৃত ৬ শিশু হাসপাতাল দ্রুত চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর

মে ১০, ২০২৬

সব মানুষের ব্যাংক হিসেবে ভূমিকা রাখতে চায় শাহজালাল ইসলামী ব্যাংক

মে ১০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT