চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জোরপূর্বক স্কুল খুলে দিতে চান ট্রাম্প

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১০:৫৫ অপরাহ্ণ ১২, জুলাই ২০২০
- সেমি লিড, আন্তর্জাতিক
A A

আসন্ন নির্বাচনে প্রচারণার স্বার্থে জোরপূর্বক যুক্তরাষ্ট্রের স্কুল খুলে দিতে বদ্ধপরিকর প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। স্কুল খুলে দেওয়ার জন্য এক প্রকার হুমকিও দিয়েছেন তিনি।

করোনাভাইরাস মহামারীর সংক্রমণ ঠেকানোর জন্য মূলত বন্ধ রয়েছে স্কুলগুলো। শিক্ষার্থীদের নিরাপদে রাখার জন্যই স্বাস্থ্য বিভাগ কর্তৃক এমন পদক্ষেপ নেওয়া হয়েছে। কিন্তু ট্রাম্প এই বিষয়ে আর সময় নিতে চান না। এবার খুলে দিতে চান স্কুলগুলো।

এক টুইট বার্তায় তিনি বলেছেন, শিক্ষার্থীদের ক্লাসরুমে ফিরিয়ে আনার জন্য চাপ দিতে হবে। স্কুলগুলো অবশ্যই উন্মুক্ত হওয়া উচিত। যেসব স্কুল খুলতে অস্বীকৃতি জানাবে, তাদেরকে অর্থ প্রদানও বন্ধ করার হুমকি দিয়েছেন ট্রাম্প।

টুইট বার্তায় তিনি বলেন, স্কুলগুলো চালু করা পরিবারও শিশুদের জন্য গুরুত্বপূর্ণ। তিনি অভিযোগ করে বলেন, মূলত ডেমোক্র্যাটরা রাজনৈতিক কারণে স্কুল বন্ধ রাখতে চায়।

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, শহরতলিতে নির্বাচনী প্রচারণার জন্য তিনি স্কুলগুলো উন্মুক্ত করে দিতে চান। স্কুলগুলো খোলা হলে শিশুদের সাথে তাদের অভিভাবকরা আসেন, বিশেষ করে নারীরা। সেক্ষেত্রে নির্বাচনী প্রচারণা চালানো সহজ হয়ে যায় তার।

প্রতিবেদন আরও বলা হয়েছে, শহরতলির মাত্র ৩৬ শতাংশ ভোটার ট্রাম্পের সমর্থক থাকলেও ৫৯ শতাংশই বিপক্ষে। আর ১০ জনের মধ্যে মাত্র ৩ জন নারী পক্ষে ও ১০ জনের মধ্যে মাত্র ৪ জন পুরুষ ট্রাম্পের পক্ষে আছেন।

Reneta

যুক্তরাষ্ট্রের অনেক বিশেষজ্ঞ ট্রাম্পের স্কুল খুলে দেওয়ার নির্দেশের সমালোচনা করে বলেছেন, ট্রাম্প দেশের স্কুলগুলো পুনরায় চালু করার রাজনীতি করছেন। কারণ তিনি বিশ্বাস করেন যে, এটি তার প্রচারণার জন্য সহজ হবে।

৩৯ বছর বয়সী চিকিৎসক শ্যানন কে আলস্প বলেছেন, দিন শেষে আমরা বাবা-মা সবাই চাই আমাদের পরিবার নিরাপদে থাকুক। প্রশ্ন হচ্ছে, আমরা কি আমাদের স্কুলগুলো খুলতে পারি এবং সেগুলো নিরাপদ রাখতে পারি? আমি চাই যে, সিদ্ধান্তটি গবেষণা এবং বিজ্ঞানের ভিত্তিতে প্রতিষ্ঠিত হোক। প্রেসিডেন্টের এই আহ্বানের ওপর আস্থা রাখতে পারি না।

তবে ট্রাম্পের মুখপাত্র রিক গোরকা বলছেন, স্কুলগুলো পুনরায় চালু হওয়া অর্থনৈতিক পুনরুদ্ধারের একটা প্রক্রিয়া। এটা যেমন শিশুদের পড়ালেখাকে চাঙ্গা করবে তেমনি অর্থনৈতির জন্য ভালো হবে।

করোনাভাইরাসের শীর্ষ দেশ যুক্তরাষ্ট্র। বিশ্বের সর্বোচ্চ করোনা রোগী এখানে বিশ্বের এই পরাশক্তির দেশে। এরই মধ্যে আক্রান্ত রোগীর সংখ্যা প্রায় ৩৪ লক্ষ্যের কাছাকাছি।মারা গেছে ১ লাখ ৩৭ হাজার মানুষ।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: করোনাভাইরাসডোনাল্ড ট্রাম্পমার্কিন প্রেসিডেন্টযুক্তরাষ্ট্র
শেয়ারTweetPin
পূর্ববর্তী

ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস কেন ব্যতিক্রম

পরবর্তী

তেজগাঁও থানার হাজতখানায় ডা. সাবরিনা

পরবর্তী

তেজগাঁও থানার হাজতখানায় ডা. সাবরিনা

স্টোকসকে হারিয়ে এগিয়ে থাকলেন হোল্ডার

সর্বশেষ

উপমহাদেশের চলচ্চিত্র আইকন বি এন সরকারের ১২৫তম জন্মবার্ষিকী

জুলাই ১৯, ২০২৬
ছবি: সংগৃহীত

বৈশ্বিক তাপদাহে কুলিং অ্যাপ্লায়েন্স রপ্তানিতে রেকর্ড শেনচেনের

জুলাই ১৯, ২০২৬

বাংলাদেশের সবচেয়ে কাছের বন্ধু চীন: তথ্য ও সম্প্রচারমন্ত্রী

জুলাই ১৯, ২০২৬

ফাইনালে স্পেনের একাদশ যেমন হতে পারে

জুলাই ১৯, ২০২৬

পাঁচ জেলায় বন্যার পূর্বাভাস

জুলাই ১৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT