চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘জোবাইদা যেন রাজনীতিতে না আসেন তাই প্রধানমন্ত্রীর প্রশংসা’

রাহুল রায় রাহুল রায়
২:১৩ অপরাহ্ণ ০৯, আগস্ট ২০১৬
রাজনীতি
A A

তারেক রহমানের স্ত্রী জোবাইদা রহমানের প্রশংসা করে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্যের সমালোচনা করে বিএনপি নেতারা বলেছেন, ‘জোবাইদা যাতে রাজনীতিতে না আসেন সেইজন্য প্রধানমন্ত্রী তার প্রশংসা করেছেন। তারেকের অনুপস্থিতিতে তার স্ত্রীর জনপ্রিয়তাকে ভয় পান প্রধানমন্ত্রী।’

৫৯২ সদস্য বিশিষ্ট বিএনপির পূর্ণাঙ্গ কমিটিতে কিছু নেতা কর্মীরা হতাশ হলেও আছে চমকও। ১৯ সদস্য বিশিষ্ট স্থায়ী কমিটির সদস্যে স্থান পেয়েছেন দীর্ঘদিন ধরে ভারতে থাকা সালাউদ্দিন আহমেদ এবং আমীর খসরু মাহমুদ।

তবে স্থায়ী কমিটির ২টি পদ খালি রাখায় এ নিয়েও চলছে নানা গুঞ্জন। ধারণা করা হচ্ছে, স্থায়ী কমিটির সদস্য হয়ে রাজনীতিতে আসতে পারেন বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী জোবাইদা রহমান।

এমনকি তিনি রাজনীতিতে আসলে ভাল করবেন বলে মন্তব্যও করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তবে এমন মন্তব্য নেতিবাচকভাবেই দেখছে বিএনপি। বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্রি.জে. (অব.) আ স ম হান্নান শাহ বলেন, জোবাইদা রহমান যেন রাজনীতিতে যোগ না দেয় সেজন্য প্রধানমন্ত্রী এমন প্রশংসা করেছেন। তারা আশংকায় রয়েছে তারেক রহমান যেভাবে জনপ্রিয় তার অনুপস্থিতিতে যদি মেধাবী শিক্ষার্থী এবং চিকিৎসক জোবাইদা রহমান আসেন তাহলে তৃণমূল নেতাকর্মীরা তাকে স্বাগত জানাবে।

বিএনপির আগের কমিটিতে সরকারের কিছু কাছের লোক থাকলেও এবার এমনটি না হওয়াায় সরকার কমিটির সমালোচনা করছেন বলে মনে করছেন বিএনপি নেতারা। এ প্রসঙ্গে আ স ম হান্নান শাহ বলেন, অনেকে তো বলেছেন, বিএনপির বেশ ক’জনের সঙ্গে সরকারের লোকজনের যোগাযোগ ছিল। তাই তাদের পছন্দের লোক বা যাদের সঙ্গে তাদের যোগাযোগ আছে সম্ভব তারা স্থায়ী কমিটিতে জায়গা পায়নি। তাই সরকারের এতো সমালোচনা।

বিএনপি নেতারা বলেছেন, কিছু ত্রুটি বিচ্যুতির অভিযোগ থাকলেও সবমিলিয়ে একটি কার্যকর কমিটি হয়েছে।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বিএনপি
শেয়ারTweetPin
পূর্ববর্তী

সম্পর্ক ‘ঠিক করতে’ পুতিন-এরদোগান বৈঠক

পরবর্তী

রেকর্ড গড়ে ম্যান ইউতে পগবা

পরবর্তী

রেকর্ড গড়ে ম্যান ইউতে পগবা

যে কারণে কোহলিকে নিয়ে চুপ থাকেন আনুশকা

সর্বশেষ

ছবি: সংগৃহীত।

শাহজালালের মাজার: স্বচ্ছতার বিতর্ক যখন সামাজিক নিগ্রহে রূপান্তর

জুলাই ১৯, ২০২৬
ছবি: সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামানের ফ্ল্যাটে দুদকের অভিযান।

সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামানের ফ্ল্যাটে দুদকের অভিযান যা পাওয়া গেল

জুলাই ১৯, ২০২৬

আর্জেন্টিনা-স্পেন ফাইনাল মহারণ: পরিসংখ্যান কী বলছে

জুলাই ১৯, ২০২৬

গোল্ডেন বুট জিততে কী সমীকরণ মেলাতে হবে মেসিকে

জুলাই ১৯, ২০২৬

পেয়ারা বাগানে ঘুরতে গিয়ে ট্রলার থেকে পড়ে কলেজছাত্রের মৃত্যু

জুলাই ১৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT