প্রবাসীদের ভোটের জন্য নানা উদ্যোগ নিচ্ছে নির্বাচন কমিশন। তবে পোস্টাল ব্যালটে ভোটের হার কম হওয়ায়, প্রচারের পাশাপাশি দূতাবাসগুলোকে তৎপরতা বাড়ানোর পরামর্শ দিয়েছেন বিশ্লেষকরা। নির্বাচন কমিশন বলছে, আন্তরিক হতে হবে ভোটারদেরও। সংসদের উচ্চকক্ষ বাস্তবায়ন হলে সেখানে নিজেদের প্রতিনিধি রাখার দাবি করেছেন প্রবাসীরা।







