চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জোটের সঙ্গে শেষ মুহূর্তের আলোচনায় বিএনপি

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৯:২০ পূর্বাহ্ণ ০৮, ডিসেম্বর ২০১৮
রাজনীতি
A A

বিএনপি সংশ্লিষ্ট জোটগুলোর প্রার্থী তালিকা শনিবার যেকোনো সময় প্রকাশ করা হবে বলে জানিয়েছেন বিএনপি মহাসচিব ও ঐক্যফ্রন্টের মুখপাত্র মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

শুক্রবার প্রকাশ করা হয়েছে বিএনপির ২০৬ আসনের প্রার্থী তালিকা। এর মধ্যে এখনো কয়েকজন আপীল শুনানিতে রয়েছেন। ২০ দলীয় জোট এবং ঐক্যফ্রন্টের প্রার্থীদের তালিকাসহ প্রকাশ করার অপেক্ষায় এখন।

তবে ২০ দলীয় জোটের শরীকদের সঙ্গে আসন নিয়ে সমঝোতা অনেকটা শেষ হলেও ঐক্যফ্রন্টের সঙ্গে সমঝোতা কিছুটা বাকি এখনো। সমঝোতার জন্য শেষ মুহূর্তে দফায় দফায় বৈঠক করছে বিএনপি। চলছে দর কষাকষি।

জোটের আসন বিষয়ে সমাধানের জন্য বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিকেলে দলীয় প্রার্থীদের নাম ঘোষণা করেই ড. কামাল হোসেনের এর সঙ্গে সাক্ষাত করতে তার বাসায় যান।

ঐক্যফ্রন্ট সূত্রে জানা যায়, কামাল হোসেনের বাসায় বৈঠক করেন বিএনপি মহাসচিব। বৈঠকে গণফোরামের সদস্যরা উপস্থিত ছিলেন। বৈঠকটি শেষ করে রাতে বিএনপির গুলশান অফিসে যান সুব্রত চৌধুরী, মোস্তফা মোহসীন মন্টু ও সুলতান মনসুর। এরপর রাতে আবার বৈঠক হয়। যেখানে বিএনপির স্থায়ী কমিটির সদস্যরা ছিলেন। এর বাইরেও ফোনেও বিভিন্নভাবে যোগাযোগ করে শনিবারের মধ্যে একটি সমাধান করতে চায় বিএনপি।

ঐক্যফ্রন্টের এক শীর্ষ নেতা নাম প্রকাশ না করার শর্তে চ্যানেল আই অনলাইনকে বলেন, বিএনপি থেকে গণফোরামকে ৬টি, নাগরিক ঐক্যকে ৪ টি, জেএসডিকে ৩টি ও কৃষক শ্রমিক জনতা লীগকে ২টি আসন দেওয়ার বিষয়ে আলোচনা হয়েছে। কিন্তু গণফোরাম আরও কয়েকটি আসন চায়। এছাড়া জেএসডি, নাগরিক ঐক্য ও কৃষক শ্রমিক জনতা লীগও আরো কয়েকটি আসন চায়। মূলত ঐক্যফ্রন্টের চাওয়া মূল আসনের সংখ্যা ২৫-২৮ টি।

Reneta

একটি সূত্র জানায়, জামায়াতকে ২৫টি আসন দেয়ার বিষয়টি গণফোরাম নেতা ড. কামাল হোসেন ইতিবাচকভাবে নিতে পারছেন না।

অন্যদিকে গণফোরামের নির্বাহী সভাপতি সুব্রত চৌধুরী ঢাকা-৬ আসন থেকে মনোনয়ন নিয়েছেন। একই আসনে বিএনপির নেতা সাদেক হোসেন খোকার ছেলে ইশরাক হোসেন মনোনয়ন নেন।

বিএনপির মনোনয়ন না পেয়ে গুলশান অফিসে বিক্ষোভ করেছে বঞ্চিতদের অনেক সমর্থক।

বিএনপির সাবেক মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেন এর সন্তানদের কেউ মনোনয়ন না পেয়ে গুলশান অফিসের বাইরে কান্না করেছেন। এছাড়া বিএনপি চেয়ারপার্সনের আইনজীবী ও বিএনপির আইন বিষয়ক সম্পাদক সানাউল্লাহ মিয়া মনোনয়ন না পেয়ে নাখোশ। তাকে কেন্দ্র করেও গুলশানে বিক্ষোভ করেছে সমর্থকরা।

প্রার্থিতা না পেয়ে একজন অভিযোগ করলেন মনোনয়ন বাণিজ্যের। তিনি বলছেন, অনেকে সিঙ্গাপুর থাকে বড় বড় অর্থ-বিত্তের মালিক। দল ও মানুষের কাছে গ্রহণযোগ্যতা থাকা সত্ত্বেও অনেকে হেরে গেছে অর্থের কাছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: একাদশ জাতীয় নির্বাচনঐক্যফ্রন্টগণফোরামজামায়াতনাগরিক ঐক্যবিএনপিলিড নিউজ
শেয়ারTweetPin

সর্বশেষ

বিশ্বকাপের ফাইনাল শেষে অশ্রুসিক্ত মেসি

জুলাই ২০, ২০২৬

স্পেনের বিশ্বকাপ জয়ে নজর কেড়েছেন লামিন ইয়ামালের ছোট ভাই

জুলাই ২০, ২০২৬

বেলজিয়ামের দায়িত্ব ছাড়ছেন রুডি গার্সিয়া

জুলাই ২০, ২০২৬

বিশ্বকাপ ফাইনালে বিশৃঙ্খলা: আর্জেন্টিনার বিরুদ্ধে শাস্তিমূলক তদন্ত শুরু ফিফার

জুলাই ২০, ২০২৬

যমুনায় রাজনৈতিক দলের প্রতিনিধিরা

জুলাই ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT