চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

  • নির্বাচন ২০২৬
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জোকোভিচকে আশার আলো দেখালেন অজি প্রধানমন্ত্রী

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
২:১০ অপরাহ্ন ১৭, জানুয়ারি ২০২২
অন্যান্য খেলা, স্পোর্টস
A A

আগেই জানা গিয়েছিল অস্ট্রেলিয়ার ইমিগ্রেশন আইনে আগামী তিন বছর দেশটির ভিসা পাবেন না নোভাক জোকোভিচ। তাতে অস্ট্রেলিয়ান ওপেনে সর্বোচ্চ ৯ বারের চ্যাম্পিয়ন সার্বিয়ান তারকার প্রিয় আসরে খেলার পথ রুদ্ধ হয়ে পড়বে দীর্ঘ সময়ের জন্য।

এমন দুঃসময়ে জোকোভিচকে খানিকটা আশার আলোই দেখালেন স্কট মরিসন। অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী জানালেন, ‘সঠিক পরিস্থিতিতে’ তাকে জলদি প্রবেশের অনুমতি দেয়া হতে পারে দেশটিতে।

সোমবার সাক্ষাৎকারে মরিসন বলেছেন, ‘তিন বছরেরও বেশি সময় ধরে (নিষেধাজ্ঞা) চলে। তবে যাদের সঠিক পরিস্থিতিতে ফিরে আসার সুযোগ রয়েছে, তাদের সেসময় বিবেচনা করা হবে।’

আদালতের নির্দেশ মেনে রোববার সন্ধ্যায় অস্ট্রেলিয়া ত্যাগ করেছেন জোকোভিচ। ভিসা বাতিলের ব্যাপারে করা তার দ্বিতীয় আপিল আদালতে খারিজ হয়ে যাওয়ায় দ্বিতীয় সুযোগ মেলেনি কোর্টে নামার। সোমবার থেকে শুরু হওয়া অস্ট্রেলিয়ান ওপেন বিশ্বের বর্তমান একনম্বরকে ছাড়াই কোর্টে গড়িয়েছে।

অস্ট্রেলিয়া ছাড়ার আগেই তিন বছরের ভিসা নিষেধাজ্ঞার ব্যাপারটি জেনে গেছেন সার্বিয়ান তারকা। এই নিষেধাজ্ঞা প্রত্যাহারও হয় ক্ষেত্র বিশেষে। অস্ট্রেলিয়ার আইনে সহানুভূতিশীল হওয়ার সুযোগ আছে। জোকোভিচের ক্ষেত্রে তা প্রয়োগ করা হলে আগামী বছর অস্ট্রেলিয়ান ওপেনে কোর্টে নামার পথ খুলবে রেকর্ড ২০টি গ্র্যান্ড স্লামের মালিকের।

ভ্যাকসিন জটিলতায় অস্ট্রেলিয়া ছাড়তে হল জোকোকে। নাটকের একেবারে শুরুটা গত ৬ জানুয়ারি। অস্ট্রেলিয়া সরকার তার ভিসা বাতিল করে দেয়। করোনা ভ্যাকসিনের তথ্য প্রকাশ না করার দায়ে মেলবোর্নের টুলামারিন বিমানবন্দরে পৌঁছানোর পর আট ঘণ্টা আটকেও রাখা হয়। পরে সরকারি ব্যবস্থাপনায় একটি আশ্রয়কেন্দ্রে রুমবন্দি রাখা হয়।

Reneta

নাটকে নতুন মোড় নেয় শুক্রবার সকালে। প্রথমবার ভিসা বাতিলের পর জোকোর করা আপিলের প্রেক্ষিতে অজি আদালতের রায় এসেছিল অস্ট্রেলিয়ার ভিসা পেতে কোনো বাধা নেই সার্বিয়ান তারকার। রায়ের পর তিনি টেনিস কোর্টে ফিরে অনুশীলনও করেছেন। বৃহস্পতিবার বিশ্বের বর্তমান একনম্বরকে রেখেই আসরের ড্র সেরে নেয় ওপেন কর্তৃপক্ষ।

ড্রয়ের কয়েকঘণ্টা পেরোতে উল্টে যায় পাশার দান। অস্ট্রেলিয়া সরকারের আইনজীবীরা আগেই জানিয়েছিলেন, দেশটির ইমিগ্রেশন মন্ত্রী অ্যালেক্স হকার চাইলে ‘নিজস্ব ক্ষমতাবলে’ ফের বাতিল করতে পারেন জোকোভিচের ভিসা। শুক্রবার সেটি করে বসেছে অজি প্রশাসন।

করোনা ইস্যুতে শক্ত অবস্থানে থাকা অজি প্রধানমন্ত্রী স্কট মরিসনও আগে বলেছিলেন, ‘জোকোভিচ কোনো বিশেষ কেউ নন। প্রত্যেকের জন্য একই নিয়ম প্রযোজ্য।’

অস্ট্রেলিয়া সরকারের এমন সিদ্ধান্তের প্রতিবাদে রাজধানী বেলগ্রেডসহ সার্বিয়াজুড়ে প্রতিবাদ ছড়িয়ে পড়ে। প্রতিবাদ সমাবেশ হয়েছে অস্ট্রেলিয়ায় জোকোকে রাখা হোটেলের সামনেও। সার্বিয়ান সরকার দাবি করে, অস্ট্রেলিয়া জোকোভিচের সঙ্গে অপরাধীর মতো আচরণ করছে।

পরে অস্ট্রেলিয়ার আদালতে করা আপিলে জোকোভিচের আইনজীবী জানান, করোনা আক্রান্ত হওয়ায় জোকোর পক্ষে নির্ধারিত সময়ের মধ্যে ভ্যাকসিন নেয়া সম্ভব ছিল না। আদালত টেনিস তারকার পক্ষে রায় দেন। বলে দেন দেশটিতে থাকতে কোনো বাধা নেই। এরপর খুলতে থাকে মাঠে নামার দরজাও।

অনুশীলনে ফিরে জোকোভিচ যখন বলেন, এখন শুধু খেলায় মনোযোগের সময়, সেটির চব্বিশঘণ্টা পেরিয়ে অজি ইমিগ্রেশন মন্ত্রী অ্যালেক্স হকারের ‘নিজস্ব ক্ষমতাবল’ প্রয়োগে ফের ভিসা বাতিল করে দেন সার্বিয়ান তারকার। এরপর আবারও আপিল করে অস্ট্রেলিয়া ছাড়ার চূড়ান্ত নির্দেশ পান নাদাল-ফেদেরারের সঙ্গে গ্র্যান্ড স্লাম জয়ের রেকর্ড ভাগ করা তারকা।

Jui  Banner Campaign
ট্যাগ: অস্ট্রেলিয়ান ওপেনঅ্যালেক্স হকারজোকোভিচলিড স্পোর্টসস্কট মরিসন
শেয়ারTweetPin

সর্বশেষ

তারেক রহমানকে শুভকামনা জানিয়ে ভারত সফরের আমন্ত্রণ নরেন্দ্র মোদির

ফেব্রুয়ারি ১৭, ২০২৬

বাংলাদেশ বিমান বাহিনীর আন্তঃঘাঁটি ক্বিরাত ও আযান প্রতিযোগিতা

ফেব্রুয়ারি ১৭, ২০২৬

প্রধানমন্ত্রী ও মন্ত্রীসভার সদস্যদের ছারছীনা পীরের অভিনন্দন

ফেব্রুয়ারি ১৭, ২০২৬

গ্রেপ্তারি পরোয়ানার মুখে যা বললেন আমিশা প্যাটেল

ফেব্রুয়ারি ১৭, ২০২৬

মনোনয়নবঞ্চিত আমিন উর রশীদ পেলেন মন্ত্রিত্ব

ফেব্রুয়ারি ১৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT