ডিফেন্ডিং চ্যাম্পিয়ন নোভাক জোকোভিচকে ফ্রেঞ্চ ওপেনের কোয়ার্টার ফাইনাল থেকেই ছিটকে দিলেন ডোমিনিক থিয়েম। সেমিতে রাফায়েল নাদালের মুখোমুখি হবেন তিনি।
বুধবার র্যাঙ্কিংয়ের দুই নম্বর তারকা সার্বিয়ান জোকারকে ৭-৬ (৭-৫), ৬-৩, ৬-০ গেমে হারিয়ে সেমিফাইনালের টিকিট কেটেছেন অস্ট্রেলিয়ান থিয়েম।
সেরা চারের লড়াইয়ে র্যাঙ্কিংয়ের সাত নম্বর তারকা রাফায়েল নাদালের বিপক্ষে পরীক্ষা দিতে হবে থিয়েমকে।
ফরাসি ওপেনের দশম শিরোপার খোঁজে থাকা নাদাল এদিন কোয়ার্টারে পাবলো কারেনো বাস্তাকে হারিয়ে সেমিতে পা রেখেছেন। স্প্যানিশ তারকা বাস্তা চোটের কারণে খেলা ৬-২, ২-০ গেমে থাকার সময় নিজেকে প্রত্যাহার হরে নেন।
নাদাল এই জয়েই দারুণ একটি রেকর্ড গড়েছেন। উন্মুক্ত যুগে মাত্র পঞ্চম খেলোয়াড় হিসেবে দশবার কোন গ্র্যান্ডস্লাম টুর্নামেন্টের সেমিতে উঠলেন তিনি।








