চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘জোকার’কে সতর্ক করে চিঠি

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৮:০২ অপরাহ্ন ২৫, সেপ্টেম্বর ২০১৯
বিনোদন
A A

২০১২ সালে কলোরাডোর অরোরায় একটি সিনেমা হলে ব্যাটম্যান সিরিজের ছবি চলাকালে বন্দুক হামলা করে জেমস হোমস নামের এক ব্যক্তি। ১২ জনকে হত্যা করা হয় এবং ৭০ জন আহত হয়। এই ঘটনায় নিহতদের পরিবারের সদস্যরা ওয়ার্নার ব্রাদার্স এর উদ্দেশ্যে একটি চিঠি লিখে ‘জোকার’ ছবির ব্যাপারে সতর্ক হতে অনুরোধ করেছেন।

২০১২ সালের বন্দুক হামলায় নিহত জেসিকার মা স্যান্ডি ফিলিপস এর কাছে ছবির ট্রেলার দেখে ‘ভয়ংকর’ মনে হয়েছে। স্যান্ডি এবং তার স্বামী লুনি বন্দুক সন্ত্রাসের বিরুদ্ধে সচেতনতা বাড়িয়ে তোলার কাজ করেন। তারা সহ আরও তিন নিহতের পরিবার মিলে ওয়ার্নার ব্রাদার্সকে চিঠি দিয়েছেন।

চিঠিতে লেখা হয়েছে, ‘জোকার’ ছবিতে অপ্রয়োজনিয় সন্ত্রাস দেখানো হয়েছে। মোশন পিকচার্স-এর মতো কোম্পানি দায়িত্বহীন আচরণ করেছে। বন্দুকের অপব্যবহার কমিয়ে আনার পক্ষে কাজ করার জন্য অনুরোধ জানিয়েছেন তারা।

‘জোকার’ আর-রেটেড(রেটেড রেস্ট্রিক্টেড) সিনেমা। রক্তারক্তি, সন্ত্রাস, অস্বস্তিকর আচরণ, ভাষা এবং যৌনতা থাকবে ছবিতে। জোকারের ট্রেলার দেখেই অনেকে মনে করছেন সিনেমাটি সমাজের উপর বিরূপ প্রভাব ফেলতে পারে। এই প্রসঙ্গে জিজ্ঞেস করায় সম্প্রতি ‘জোকার’-এর কেন্দ্রীয় অভিনেতা জোয়াকুইন ফনিক্স একটি সাক্ষাৎকার থেকে উঠে গিয়েও সমালোচিত হয়েছেন।

৪ অক্টোবর মুক্তি পাবে ‘জোকার’। তার আগে ভেনিস চলচ্চিত্র উৎসবে সিনেমাটির প্রিমিয়ার প্রদর্শনী হয়েছে। ছবিটি দর্শক-সমালোচকদের প্রশংসায় ভেসেছে। বিশেষ করে জোয়াকুইন ফনিক্স এর অভিনয় দেখে মুগ্ধ সবাই। ছবিটি নির্মাণ করেছেন টোড ফিলিপস। -বিবিসি

Jui  Banner Campaign
ট্যাগ: ওয়ার্নার ব্রাদার্সজোকারজোয়াকুইন ফনিক্সলিড বিনোদন
শেয়ারTweetPin

সর্বশেষ

পিছিয়ে পড়েও নাটকীয় ম্যাচে লিভারপুলকে হারাল ম্যানসিটি

ফেব্রুয়ারি ৯, ২০২৬

আয়ারল্যান্ডকে হারিয়ে ঘরের মাটিতে বিশ্বকাপ শুরু শ্রীলঙ্কার

ফেব্রুয়ারি ৮, ২০২৬

বিশ্বকাপে ভারত ম্যাচ বয়কট থেকে সরে আসার পথে পাকিস্তান

ফেব্রুয়ারি ৮, ২০২৬
ছবি সংগৃহীত

হাদির বোন পরিচয়ে নির্বাচনী সমাবেশে বক্তব্য, ‘ভুয়া’ দাবি পরিবারের

ফেব্রুয়ারি ৮, ২০২৬

বিসিবির তদন্ত প্রতিবেদন নিয়ে অসন্তোষ জাহানারার

ফেব্রুয়ারি ৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT