চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জোড়া সেঞ্চুরিতে ৪০০ পেরিয়ে শ্রীলঙ্কা

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
২:৩৩ অপরাহ্ন ২৪, এপ্রিল ২০২১
- সেমি লিড, ক্রিকেট, স্পোর্টস
A A

দিমুথ করুনারত্নে ও ধনাঞ্জয়া ডি সিলভার অপরাজিত সেঞ্চুরিতে বাংলাদেশের বিপক্ষে বড় সংগ্রহের পথে রয়েছে শ্রীলঙ্কা। ক্যান্ডিতে ৩ উইকেট হারিয়ে ৪০০ রান পেরিয়ে গেছে স্বাগতিকরা। ১১৯ ওভার ব্যাটিং করেছে লঙ্কানরা।

বাংলাদেশের করা ৫৪১ রানের জবাবে শ্রীলঙ্কা জোড়া সেঞ্চুরিতে এগিয়ে যাচ্ছে। পাল্লেকেলে আন্তর্জাতিক স্টেডিয়ামে করুনারত্নে ও ধনাঞ্জয়ার চতুর্থ উইকেট জুটিও ছাড়িয়েছে ২০০ রানের মাইলফলক।

লঙ্কান অধিনায়ক করুনারত্নে ১৬০ ও ধনাঞ্জয়া ১১৭ রানে অপরাজিত রয়েছেন। চলছে সিরিজের প্রথম টেস্টের চতুর্থ দিনের দ্বিতীয় সেশনের খেলা।

দিনের অর্ধেক সময় পেরিয়ে গেলেও বাংলাদেশ দেখেনি সাফল্যের মুখ। ১৯০ রানের মাথায় তৃতীয় উইকেট হারিয়েছিল শ্রীলঙ্কা। সেখান থেকে করুনারত্নে ও ধনাঞ্জয়া প্রতিরোধ গড়ে স্বাগতিকদের নিয়ে গেছেন শক্ত অবস্থানে।

তৃতীয় দিন শেষে শ্রীলঙ্কার সংগ্রহ ছিল ৩ উইকেটে ২২৯ রান। টস জিতে আগে ব্যাট করে বাংলাদেশ ৭ উইকেট হারিয়ে ৫৪১ রান তুলে ইনিংস ঘোষণা করে। তৃতীয় দিনের লাঞ্চ বিরতির ৩০ মিনিট আগে ব্যাট করতে নামে শ্রীলঙ্কা।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: করুনারত্নেবাংলাদেশ-শ্রীলঙ্কা টেস্টলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

উপসাগরীয় দেশগুলোতে ইরানের হামলায় জাতিসংঘে নিন্দা প্রস্তাব পাস

মার্চ ১২, ২০২৬

ভাঙা রাস্তায় অ্যাম্বুলেন্সের ঝাঁকিতে জেগে উঠলেন ‘মৃত’ নারী

মার্চ ১২, ২০২৬
ভারতের জম্মু ও কাশ্মীরের ন্যাশনাল কনফারেন্সের সভাপতি ও সাবেক মুখ্যমন্ত্রী ফারুক আবদুল্লাহ, ছবি: সংগৃহীত।

কাশ্মীরে গুলি: অল্পের জন্য প্রাণে বাঁচলেন ফারুক আবদুল্লাহ

মার্চ ১২, ২০২৬
ছবি: সংগৃহীত

সংসদ ভবন ও আশপাশের সড়কে যান চলাচলে বিশেষ নির্দেশনা

মার্চ ১২, ২০২৬

বিশ্বকাপ খেলবে না ইরান, কী পদক্ষেপ নিতে পারে ফিফা?

মার্চ ১২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT