চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জেলা প্রশাসকদের উচ্চ আদালতের রায় বাস্তবায়নে প্রধান বিচারপতির আহ্বান

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১১:০০ অপরাহ্ণ ০৬, মার্চ ২০২৪
- সেমি লিড, আদালত
A A

জেলা প্রশাসকদের উচ্চ আদালতের রায় বাস্তবায়নের আহ্বান জানিয়েছেন প্রধান বিচারপতি ওবায়দুল হাসান।

মন্ত্রিপরিষদ বিভাগ কর্তৃক আয়োজিত জেলপ্রশাসক সম্মেলন-২০২৪ উপলক্ষ্যে বুধবার বিকেলে সুপ্রিম কোর্ট অডিটোরিয়ামে প্রধান বিচারপতির অভিভাষণে তিনি এই আহ্বান জানান।

এসময় বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসকদের প্রতি দিকনির্দেশনামূলক বক্তব্যে প্রধান বিচারপতি বলেন, প্রজাতন্ত্রের কর্মে নিযুক্ত আমাদের প্রত্যেকের দায়িত্ব হচ্ছে নিজ নিজ অবস্থান থেকে জনগণের সেবায় নিজেকে নিয়োজিত করা। আইনের শাসন, ন্যায় বিচার, রাজনৈতিক, অর্থনৈতিক ও সামাজিক সাম্য, সুশাসন ও সার্বিক জনকল্যাণ নিশ্চিত করণের অন্যতম পূর্বশর্ত হচ্ছে রাষ্ট্রের তিনটি অঙ্গের মধ্যে পারস্পারিক নির্ভরশীলতা এবং প্রত্যেকে নিজ নিজ কর্মব্যাপ্তির মধ্য থেকে রাষ্ট্রের মালিক তথা জনগণের কল্যাণে নিরবিচ্ছিন্নভাবে কাজ করে যাওয়া।’

সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠায় বিচার বিভাগ ও মাঠ প্রশাসন একে অপরের পরিপূরক উল্লেখ করে প্রধান বিচারপতি ওবায়দুল হাসান পারস্পারিক সৌহার্দ্য, সম্প্রীতি ও সহযোগিতা ভবিষ্যতেও বজায় থাকবে বলে আশা প্রকাশ করেন।

বাংলাদেশের বিচার বিভাগ সুশাসন প্রতিষ্ঠায় নিরবিচ্ছিন্নভাবে কাজ করে যাচ্ছে। বিচার বিভাগকে আক্ষরিক অর্থে মানুষের আস্থার জায়গায় প্রতিষ্ঠা করণের জন্য তিনি বিচার বিভাগের সার্বিক উন্নতি করণের লক্ষ্যে বিচার বিভাগ কর্তৃক গৃহীত বিভিন্ন উদ্যোগের কথা তুলে ধরেন। এসময় তিনি মামলাজট নিরসনে মাঠপ্রশাসনের সক্রিয় অংশগ্রহণের আশা প্রকাশ করে সর্বোচ্চ মাঠপ্রশাসক হিসেবে জেলা প্রশাসককে উচ্চ আদালতের রায় বাস্তবায়নের আহ্বান জানান।

অভিভাষণ অনুষ্ঠানে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতি এম ইনায়েতুর রহিম, বিচারপতি মো: আবু জাফর সিদ্দিকী, মন্ত্রিপরিষদ সচিব মো: মাহবুব হোসেন, সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল মো: গোলাম রব্বানী, আপিল বিভাগের রেজিস্ট্রার মোহাম্মদ সাইফুর রহমান, হাইকোর্ট বিভাগের রেজিস্ট্রার মুন্সী মো. মশিয়ার রহমান ও এসকে এম তোফায়েল হাসান (বিচার) এবং বিভাগীয় কমিশনারগণ ও জেলা প্রশাসকবৃন্দ উপস্থিত ছিলেন।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: জেলা-প্রশাসকপ্রধান বিচারপতি
শেয়ারTweetPin
পূর্ববর্তী

মায়ের অবর্তমানে শিশুদের কষ্ট বিবেচনায় নারীর জামিন

পরবর্তী

প্রেমের টানে কিশোরগঞ্জে মালয়েশিয়ান তরুণী

পরবর্তী

প্রেমের টানে কিশোরগঞ্জে মালয়েশিয়ান তরুণী

টিসিবি’তেও ৩০ টাকা বেড়েছে চিনির দাম, সকাল থেকে কার্যকর

সর্বশেষ

স্পেনের একাদশে নেই চমক, আর্জেন্টিনার তিন পরিবর্তন

জুলাই ২০, ২০২৬
ছবি: সংগৃহীত

কাভার্ডভ্যানের ধাক্কায় অটোরিকশা যাত্রী নিহত

জুলাই ১৯, ২০২৬

পানিতে ডুবে শিশু মৃত্যু প্রতিরোধে টেকসই অর্থায়নের আহ্বান

জুলাই ১৯, ২০২৬

‘জুলাইয়ের চেতনা’ দিয়ে ব্যবসা না করার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

জুলাই ১৯, ২০২৬

বিশ্বকাপ ফাইনালের রেফারি একসময় ছিলেন বাংলাদেশের তৈয়েব হাসানের সহকারী

জুলাই ১৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT