চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জেলা পরিষদ আইনের সংশোধনীতে সুজনের আপত্তি

সোমা ইসলাম সোমা ইসলাম
১:৫২ অপরাহ্ণ ১০, সেপ্টেম্বর ২০১৬
বাংলাদেশ
A A

সংশোধিত জেলা পরিষদ আইনে সরাসরি ভোটের দাবি করেছে সুশাসনের জন্য
নাগরিক-সুজন। সংশোধনের জন্য প্রস্তাবিত জেলা পরিষদ আইন সংবিধানের সঙ্গে
সাংঘর্ষিক বলে দাবি সংগঠনটির। এই আইনকে বিকলাঙ্গ আইন বলেও মন্তব্য সুজনের।

গঠনের পর থেকে এতদিন সরাসরি ভোটে নয় বরং সিলেকশনের মাধ্যমে জেলা পরিষদের চেয়ারম্যানরা নির্বাচিত হতেন। এবার ভোটের বিধান রেখেই সংশোধন করা হচ্ছে জেলা পরিষদ আইন।

আইনটি পাস হবার আগে সংশোধিত আইনের বিভিন্ন ধারা নিয়ে প্রবল আপত্তি তুলে সকালে সংবাদ সম্মেলন করে সুজন। তাদের দাবি সরাসরি ভোটের অধিকার না থাকলে জেলা পরিষদ জনগণের কোনো উপকারে আসবে না।

তোফায়েল আহমেদ বলেন, সংশোধিত আইন আসলে জেলা পরিষদের জন্য হবে না। এটা বিকলাঙ্গ জেলা পরিষদ হবে। প্রথম পদক্ষেপ হলো ইলেক্টোরাল পলিসি সিস্টেম বাতিল করে ওয়ার্ড ভাগ করে জনগণকে সরাসরি ভোটের অধিকার দেওয়া। দ্বিতীয়টি হলো, ইউনিয়ন ও উপজেলাপরিষদকে যেভাবে জেনারেল প্রশাসনের সঙ্গে সম্পর্ক করে দেয়া হয়েছে, সেভাবেই সংবিধান ৪৯ এর ২ অনুসরণ করে এখানে সংশোধনী এনে সরকারি প্রশাসন যন্ত্র ও উন্নয়নের উপরে তাদের কর্তৃত্ব স্থাপন করা।

সৈয়দ আবুল মকসুদ বলেন, প্রত্যেক সরকার তাদের দলীয় স্বার্থে দেশের স্থানীয় সরকারকে ব্যবহার করছে। তাই জনগণের কোনো উপকার হয় না। আমরা চাইছি সত্যি সত্যি জনগণ যেন ভোটাধিকার পেয়ে ক্ষমতার অধিকারী হয়।

সরকারের প্রস্তাবিত সংশোধিত জেলা পরিষদ আইনে ৩টি ধারা পরিবর্তনে জোর দিয়েছে সুজন। তাদের সুপারিশ জেলা পরিষদ আইনে একাধিক সংসদ সদস্যদের উপদেষ্টা রাখার বিধান বাতিল করার।

Reneta

এছাড়াও প্রস্তাবিত জেলা পরিষদ আইনে প্রার্থীদের হলফনামা দেবার বিধান রাখাসহ নারীর ক্ষমতায়নের জন্য সংরক্ষিত আসন না রেখে নারীদের আসনগুলো উন্মুক্ত করে দেবারও সুপারিশ সুজনের।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: সুশাসনের জন্য নাগরিক-সুজন
শেয়ারTweetPin
পূর্ববর্তী

মুন ও বিল গেটসের সাথে আলোচক শেখ হাসিনা

পরবর্তী

পশু কোরবানিতে তারকাদের ঈদ প্রস্তুতি

পরবর্তী

পশু কোরবানিতে তারকাদের ঈদ প্রস্তুতি

নাটকীয় কায়দায় ইয়াবা ছিনতাই, গাড়ি উল্টে নিহত ৩

সর্বশেষ

তরেসের গোলে মেসিদের স্বপ্ন গুঁড়িয়ে বিশ্বচ্যাম্পিয়ন স্পেন

জুলাই ২০, ২০২৬

দশ জনের দলে পরিণত আর্জেন্টিনা, খেলা গড়াল অতিরিক্ত সময়ে

জুলাই ২০, ২০২৬

হাফটাইম শোর জন্য ফুটবলের আইন ভাঙল ফিফা

জুলাই ২০, ২০২৬

বল দখলে আধিপত্য স্পেনের, প্রথমার্ধে গোলশূন্য সমতা

জুলাই ২০, ২০২৬

টম ক্রুজের কণ্ঠে ফুটবলের মহাকাব্য

জুলাই ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT