চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জেলায় জেলায় শিগগিরই ঐক্যফ্রন্টের কমিটি

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৬:০৯ অপরাহ্ণ ২৩, নভেম্বর ২০১৮
রাজনীতি
A A

একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দেশের প্রতিটি জেলায় শিগগিরই কমিটি গঠন করা হবে বলে জানিয়েছে জাতীয় ঐক্যফ্রন্ট৷

শুক্রবার বিকেলে রাজধানীর গণফোরাম কার্যালয়ে ঐক্যফ্রন্টের সমন্বয় কমিটির বৈঠকপূর্ব সংবাদ ব্রিফিংয়ে এবিষয়ে জানান প্রধান সমন্বয়ক ও বিএনপির ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু।

তিনি বলেন, আমরা সিদ্ধান্ত গ্রহণ করেছি, দেশের প্রত্যেকটি জেলায় ঐক্যফ্রন্টের সমন্বয় কমিটি গঠন করা হবে৷ আমরা চিঠি পাঠিয়ে দিয়েছি। দ্রুত কমিটির সদস্যদের তালিকা কেন্দ্রে পাঠিয়ে দেয়ার জন্য বলা হয়েছে। এই কমিটি গঠন শিগগিরই শেষ হবে।

কমিটিগুলো নির্বাচনে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করবে বলেও জানান বুলু।

এসময় বরকত উল্লাহ বুলু বলেন, নির্বাচন কমিশন এখনো ২০ ভাগও নিরপেক্ষ হতে পারেনি। একটি অবাধ, নিরপেক্ষ নির্বাচন দেয়া বিষয়ে এই কমিশনের আন্তরিকতা দেখছি না।

তিনি বলেন, আমাদের নেতাদের নিয়মিত গ্রেপ্তার, মামলা, হত্যা করা হচ্ছে। জামিনের জন্য গেছে, সেখানে গ্রেপ্তার করছে। বুড়িগঙ্গায় লাশ পাওয়া যাচ্ছে। আমরা এর তীব্র নিন্দা জানাচ্ছি।

Reneta

বুলু বলেন, নির্বাচন কমিশন এব্যাপারে কোনো পদক্ষেপ নিচ্ছে না৷ দুর্নীতিবাজ কর্মকর্তাদের বদলি করার জন্য একটি তালিকা দিয়েছি৷ নির্বাচন কমিশন বলেছেন, তারা বদলি করবে না। এমতাবস্থায় লেভেল প্লেয়িং ফিল্ড দেখছি না। তারপরও আমরা নির্বাচন করছি। আমরা আন্দোলনে আছি। আমাদের আন্দোলন চলবে। আন্দোলনের অংশ হিসেবে শেষ পর্যন্ত নির্বাচনে থাকবে ঐক্যফ্রন্ট৷

গ্রেপ্তারকৃতদের ছাড়া না হলে নির্বাচন কিভাবে করবে এমন প্রশ্নে তিনি বলেন, গ্রেপ্তারকৃতদের মধ্যে যারা মনোনয়ন প্রার্থী তাদের ছেড়ে দেয়া না হলে তুলুনামূলক জনপ্রিয়তা দেখে নতুন প্রার্থী দেয়া হতে পারে৷ আর জনপ্রিয়তা বেশি থাকলে আর জেলখানা থেকেই নির্বাচন করবে।

এসময় ঐক্যফ্রন্টের সমন্বয় কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: একাদশ জাতীয় সংসদ নির্বাচনগণফোরামজাতীয় ঐক্যফ্রন্টবরকত উল্লাহ বুলুসেমি লিড
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

তোফায়েল আহমেদসহ বিশিষ্টজনদের মৃত্যুতে জাতীয় সংসদে শোকপ্রস্তাব

জুন ৭, ২০২৬

কনসার্টে অতিরিক্ত অ্যালকোহল গ্রহণের পর যুবকের মৃত্যু, বান্ধবী হাসপাতালে

জুন ৭, ২০২৬

ব্যাংকের সামনে গুলি, ছিনতাই ১৭ লাখ টাকা

জুন ৭, ২০২৬
ফিফা বিশ্বকাপে বিলিয়ন ডলার আয়

ফিফা বিশ্বকাপ ২০২৬: মাঠে খেলা শুরুর আগেই বিলিয়ন ডলারের ব্যবসা

জুন ৭, ২০২৬

বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিসিবি সভাপতি তামিম, সহ-সভাপতি ফাহিম সিনহা

জুন ৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT