চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জেলায় জেলায় আমন ধান সংগ্রহ অভিযান শুরু

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৬:০৩ অপরাহ্ণ ২০, নভেম্বর ২০১৯
- সেমি লিড, অর্থনীতি, কৃষি
A A

চলতি আমন মৌসুমে দেশের বিভিন্ন জেলা থেকে সরাসরি কৃষকের কাছে ধান সংগ্রহ অভিযান শুরু করেছে সরকার।

বুধবার দুপুরে দিনাজপুরে বিরল উপজেলার সরকারি খাদ্যগুদামে সরকারিভাবে অভ্যন্তরীণ আমন ধান সংগ্রহ অভিযান উদ্বোধন করেন দিনাজপুরের জেলা প্রশাসক মো. মাহমুদুল আলম।

জেলা খাদ্য নিয়ন্ত্রক মো.আশরাফুজ্জামান জানান, জেলায় এবার ২৮ হাজার ৭ মেট্রিক টন আমন ধান সংগ্রহ করা হবে। কৃষককে প্রতি কেজি ধানের মূল্য দেয়া হবে ২৬ টাকা। এ অভিযান ২৮ ফেব্রুয়ারি ২০২০ পর্যন্ত চলবে বলে জানান তিনি।

অনুষ্ঠানে দিনাজপুর জেলা খাদ্য নিয়ন্ত্রক মো.আশরাফুজ্জামান, দিনাজপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মো. তৌহিদুল ইকবাল,বিরল উপজেলা চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান বাবু, বিরল পৌরসভার মেয়র সবুজ সিদ্দিকি সাগর,উপজেলা খাদ্য কর্মকর্তা জিনাত রহমানসহ অন্যরা।

এদিকে প্রায় সাড়ে ৮ হাজার মেট্রিক টন ধান সংগ্রহের লক্ষ্য নিয়ে বুধবার থেকে নাটোরে শুরু হয়েছে চলতি আমন মৌসুমের ধান সংগ্রহ অভিযান। চালের মূল্য বৃদ্ধির প্রবণতার মুখেই এ কর্মসূচী বাজার নিয়ন্ত্রণে ভূমিকা রাখবে বলে মনে করেছে খাদ্যবিভাগ।

বুধবার সকালে নাটোর সদর উপজেলা খাদ্য গুদামে ধান সংগ্রহ অভিযানের উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহম্মদ শাহ রিয়াজ।

এসময় জেলা খাদ্য নিয়ন্ত্রক শফিকুল ইসলাম, জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক সৈয়দ মোত্তুর্জা আলী বাবলু,জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক দিলিপ কুমার দাস সহ কৃষক ,সাংবাদিক উপস্থিত ছিলেন।

আগামী ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে ধান সংগ্রহ অভিযান। কৃষি বিভাগ জানায়, নাটোরে জেলায় এবার ৫৯ হাজার ২৯০ হেক্টর জমিতে আমন আবাদ হয়েছে। যা থেকে প্রায় ৩ লাখ মেট্রিক টন ধান উৎপাদনের আশা করা হচ্ছে। আর ইতিমধ্যেই বাজারে চলে এসেছে প্রায় দেড় লাখ মেট্রিক টন ধান।

“গুদামে গুদামে কৃষকের ধান বাঁচে কৃষক বাঁচে প্রাণ” এই শ্লোগানকে সামনে রেখে মেহেরপুর জেলায় চলতি মৌসুমে অভ্যন্তরীণ আমন ধান সংগ্রহ ২০১৯ উদ্বোধন করা হয়েছে।

বুধবার সকাল সাড়ে ১২ টার দিকে মেহেরপুর সদর উপজেলা এলএসডি উদ্যোগে ধান সংগ্রহ শুরু হয়। আমন ধান সংগ্রহ এর উদ্বোধন করেন মেহেরপুর জেলা প্রশাসক আতাউল গনি। আজ থেকে কৃষকরা তাদের উৎপাদিত আমন ধান ন্যায্যমূল্য সরকারি এলএসডি কেন্দ্রে গিয়ে বিক্রয় করতে পারবেন।

এসময় উপস্থিত ছিলেন সদর উপজেলা ইউএনও মাসুদুল আলম, জেলা খাদ্য নিয়ন্ত্রক ভারপ্রাপ্ত আব্দুল হামিদ এছাড়াও জেলার বিভিন্ন গ্রাম থেকে আসা কৃষকরা।

শেয়ারTweetPin
পূর্ববর্তী

বন্ধ প্রেক্ষাগৃহ চালু ও আধুনিকায়নে লোন দেবে সরকার

পরবর্তী

আকাশপথে পেঁয়াজ আমদানিতে চার্জ জনস্বার্থে মওকুফ

পরবর্তী
পেঁয়াজের চালান-কার্গো বিমান

আকাশপথে পেঁয়াজ আমদানিতে চার্জ জনস্বার্থে মওকুফ

যুক্তরাষ্ট্রে দুই সেমিস্টার পড়াশোনার সুযোগ পাবে বাংলাদেশি শিক্ষার্থীরা

সর্বশেষ

এবার চ্যানেল আইয়ে ‘দ্য ইউনিভার্সিটি অব চানখাঁরপুল’

আগস্ট ২৬, ২০২৬

বিয়ের গুঞ্জন ছড়াতেই সরব প্রভা

আগস্ট ২৫, ২০২৬

বঙ্গোপসাগরের নৌকা ডুবিতে নিউজিল্যান্ডের ৩ নাগরিক উদ্ধার, নিখোঁজ কিশোর

আগস্ট ২৫, ২০২৬

মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের দাবিতে লাখো রোহিঙ্গার সমাবেশ

আগস্ট ২৫, ২০২৬

বেআইনি না হলে গান, যাত্রা, নৌকা বাইচ বন্ধ কেন?

আগস্ট ২৫, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT