ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, ইউক্রেন এবং রাশিয়ার মধ্যে মধ্যস্থতা করার চেষ্টা করছে ইসরায়েল এবং ভবিষ্যতে শীর্ষ স্তরের শান্তি আলোচনার জন্য সম্ভাব্য স্থান হতে পারে এটি।
জেলেনস্কি রোববার ইউক্রেনের জনগণের উদ্দেশে একটি ভিডিও বার্তায় এসব জানান বলে বিবিসি’র প্রতিবেদনে উল্লেখ করা হয়।
জেলেনস্কি আরও বলেন, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনেট আলোচনার উপায় খুঁজে বের করার চেষ্টা করছেন।
‘আমরা তার প্রচেষ্টার জন্য কৃতজ্ঞ, যাতে শীঘ্রই বা পরে আমরা রাশিয়ার সাথে আলোচনা শুরু করব, সম্ভবত জেরুজালেমে ।সম্ভব হলে শান্তি খোঁজার এটিই সঠিক জায়গা।’
রোববার ভিডিও লিঙ্কের মাধ্যমে ইসরায়েলের সংসদে ভাষণ দেওয়ার পরে জেলেনস্কির এ বক্তব্য এসেছে।








