চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জেরুজালেম ইস্যুতে জাতিসংঘে বাংলাদেশের সভাপতিত্বে ওআইসি’র সভা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৫:০১ অপরাহ্ণ ১৭, মে ২০১৮
আন্তর্জাতিক
A A

জেরুজালেমে মার্কিন দূতাবাস উদ্বোধনের পরিপ্রেক্ষিতে ১৪ মে ইসরাইলের নিরাপত্তা বাহিনীর সহিংতায় ফিলিস্তিনের সাধারণ নাগরিকদের ব্যাপক হতাহতের ঘটনায় উদ্বেগ প্রকাশ এবং এ বিষয়ে পরবর্তী কর্মপন্থা নির্ধারণে ওআইসি’র রাষ্ট্রদূত পর্যায়ের জরুরি সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার বাংলাদেশের সভাপতিত্বে জাতিসংঘ সদর দপ্তরে এ সভা অনুষ্ঠিত হয়। বাংলাদেশ ওআইসি’র নবনিযুক্ত কাউন্সিল সভাপতি হিসেবে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত মাসুদ বিন মোমেন।

বৃহস্পতিবার জাতিসংঘে বাংলাদেশ স্থায়ী মিশন থেকে পাঠানো এক বিবৃতিতে এ কথা বলা হয়।

বিবৃতিতে বলা হয়: সভার শুরুতে জেরুজালেমে মার্কিন যুক্তরাষ্ট্রের দূতাবাস স্থানান্তরের পরিপ্রেক্ষিতে ইসরাইলের নিরাপত্তা বাহিনীর সহিংসতায় ব্যাপক হতাহতের বিষয়ে বিস্তারিত তথ্য উপস্থাপন ও বক্তব্য প্রদান করেন জাতিসংঘে ফিলিস্তিনের স্থায়ী পর্যবেক্ষক রাষ্ট্রদূত ড. রিয়াদ এইচ. মনসুর।

এছাড়া ১৮ মে তুরস্কে অনুষ্ঠিতব্য ওআইসি’র বিশেষ জরুরি শীর্ষ সম্মেলনের বিষয়ে সভাকে অবহিত করেন তুরস্কের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত ফেরিদুন হাদি সিনিরলিওগুলু। এসময় ওআইসিভূক্ত দেশগুলোর স্থায়ী প্রতিনিধিগণ ফিলিস্তিনের সাধারণ নাগরিকদের উপর ইসরাইলের অমানবিক ও অযাচিত সহিংসতার তীব্র নিন্দা জানান।

সভায় উদ্ভূত পরিস্থিতি মোকাবিলায় পরবর্তী করণীয় নিয়ে আলোচনায় নিরাপত্তা পরিষদের মাধ্যমে সাম্প্রতিক এই সহিংস ঘটনার একটি আন্তর্জাতিক স্বাধীন ও নিরপেক্ষ তদন্ত অনুষ্ঠানের উপর জোর দেওয়া হয়। এতে সুইজারল্যান্ডের জেনেভাতে ১৮ মে অনুষ্ঠিতব্য মানবাধিকার কমিশনের জরুরি সভায় এ বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আহ্বান জানানো হয়।

দূতাবাস স্থানান্তরের বিতর্কিত সিদ্ধান্ত প্রত্যাহারের জন্য মার্কিন যুক্তরাষ্ট্রের প্রশাসনকে ওআইসি’র পক্ষ থেকে অনুরোধ জানানো এবং অন্য কোন সদস্য রাষ্ট্র যাতে যুক্তরাষ্ট্রকে অনুসরণ না করে সে বিষয়ে কূটনৈতিকভাবে যথাযথ পদক্ষেপ নেওয়ার বিষয়ে সভায় আলোচনা হয়।

এছাড়া অনতিবিলম্বে ফিলিস্তিনি শান্তি প্রক্রিয়া শুরু করার আহ্বানও জানানো হয়।

ট্যাগ: ওআইসি
শেয়ারTweetPin2
পূর্ববর্তী

অভিজিৎ হত্যা: আবারও পেছালো তদন্ত প্রতিবেদন দাখিলের সময়

পরবর্তী

বাংলাদেশে কৃত্রিম বুদ্ধিমত্তার সম্ভাবনা কতটুকু?

পরবর্তী

বাংলাদেশে কৃত্রিম বুদ্ধিমত্তার সম্ভাবনা কতটুকু?

সাউথ কোরিয়া থেকে আসছে ১০টি রেল ইঞ্জিন

সর্বশেষ

জ্বালা, জ্বালা, জ্বালা এ মন জুড়ে

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

মেয়েদের জন্য সর্বজনীন উপবৃত্তি পুনর্বহালের সম্ভাব্যতা যাচাইয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে সংসদে দায়িত্বে থাকবেন ৩ মন্ত্রী

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

পর্তুগালের ঐতিহ্যবাহী গ্রাম ও অবিদোস শহর ঘুরে দেখলেন বাংলা প্রেসক্লাবের সদস্যরা

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

রাষ্ট্রপতির সহকারী একান্ত সচিব হলেন ইউনুস আলী

আগস্ট ২৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT