চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জেন্টোকে ছাড়িয়ে রিয়ালের শীর্ষে বসার অপেক্ষায় মার্সেলো

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৫:৪১ অপরাহ্ণ ১৭, জানুয়ারি ২০২২
ফুটবল, স্পোর্টস
A A

ফ্লুমিনেন্স ছেড়ে রিয়ালে পা রাখার বয়স ষোলো পেরোল মার্সেলো ভিয়েরা জুনিয়রের। ২০০৭ সালের পর অনেককিছুই দেখেছেন। ক্যারিয়ারের উত্থান-পতন ছাপিয়ে অর্জনও নেহাত কম নয়। ব্রাজিলিয়ান লেফটব্যাক এবার ছুঁলেন আরেকটি অর্জন। পাশে বসলেন বার্নাব্যুর সাবেক কিংবদন্তি উইঙ্গার পাকো জেন্টোর।

লস ব্লাঙ্কোসদের হয়ে সবচেয়ে বেশি শিরোপা জেতার তালিকায় স্প্যানিশ লেফটব্যাক পাকোর পাশে বসেছেন রিয়াল অধিনায়ক। মাদ্রিদের ক্লাবটির হয়ে পাকোর সমান ২৩টি শিরোপা উঁচিয়ে ধরার কীর্তি গড়া হয়ে গেল ৩৩ বর্ষী ব্রাজিলিয়ানের।

চলতি মৌসুমে পাকোকে ছাড়িয়ে রেকর্ড একার করে নেয়ার সুযোগ রয়েছে মার্সেলোর। কোপা ডেল রে, লা লিগা কিংবা চ্যাম্পিয়ন্স লিগ— যেকোনো একটি জয়ের সঙ্গী হতে পারলে রিয়ালের হয়ে সর্বাধিক ট্রফির রেকর্ড গড়বেন।

রিয়াল ছেড়ে পিএসজিতে যাওয়া রামোস রয়েছেন রেকর্ডের তিনে। মাদ্রিদিস্তাদের তিনি জিতিয়েছেন ২২টি শিরোপা। ২০টি শিরোপা জিতে চার নম্বরে করিম বেনজেমা। লুকা মদ্রিচ ও নাচো ফার্নান্দেজ জিতেছেন ১৮টি করে শিরোপা। ১৭টি জয়ের সাক্ষী গ্যারেথ বেল, ইসকো ও ডানি কারভাহাল।

মার্সেলো অনেকদিন আগেই পেছনে ফেলেছেন ৫০০ ম্যাচ খেলার রেকর্ড। সুপার কাপ ফাইনালে সৌদি আরবের মাঠে নেমে ছুঁয়েছেন ৫৩৬ নম্বর ম্যাচ। রিয়ালের হয়ে এরবেশি ম্যাচ খেলেছেন মাত্র ১৩ খেলোয়াড়। রিয়ালে ১৬তম মৌসুম কাটাচ্ছেন মার্সেলো, বিদেশি খেলোয়াড় হিসেবে যা রেকর্ড।

মাদ্রিদের ক্লাবটিতে আসার একবছরের মাথায় লা লিগা জিতেছিলেন মার্সেলো। স্প্যানিশ লিগ জিতেছেন আরও চারবার। রিয়ালে জার্সিতে ইউরোপ সেরার মুকুট আছে চারটি। দুটি কোপা ডেল রে, পাঁচটি স্প্যানিশ সুপার কাপ, তিনটি ইউরোপিয়ান সুপার কাপ ও চারটি ক্লাব বিশ্বকাপ জিতেছেন তিনি।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: চ্যাম্পিয়ন্স লিগবেনজেমাব্রাজিলমার্সেলোরিয়াললিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

ইতালির কোচ হচ্ছেন আন্দ্রে পিরলো

জুলাই ২৫, ২০২৬

বয়স ৭৪, তাতে কী- রুনা লায়লা ইজ রুনা লায়লা!

জুলাই ২৫, ২০২৬

আবু হেনা রাসেল স্মরণে ক্র্যাবে দোয়া মাহফিল ও শোকসভা

জুলাই ২৪, ২০২৬

কুকুরেয়ার খোলা চুলের পেছনে কী সত্যি আছে আবেগের গল্প?

জুলাই ২৪, ২০২৬

লেস্টার ছাড়ছেন না মালিক, বড় পরিবর্তনের ঘোষণা

জুলাই ২৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT