চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জেনে নিন আগামীর সম্ভাব্য ক্রিকেট তারকাদের নাম

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৪:৩২ অপরাহ্ণ ১৬, অক্টোবর ২০১৬
স্পোর্টস
A A

মোসাদ্দেক হোসেন সৈকত এরইমধ্যে জাতীয় দলে নিজেকে প্রমাণ করেছেন। ইংল্যান্ডের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে সেঞ্চুরি করে আগামীর সম্ভাবনার ইঙ্গিত দিচ্ছেন সৈকতের শহর ময়মনসিংহের তরুণ ক্রিকেটার আব্দুল মজিদ। আর টেস্ট দলে ডাক পেয়েছেন অনূর্ধ-১৯ দলের সাবেক অধিনায়ক মেহেদী হাসান মিরাজ।

তাদের পথ ধরে প্রস্তুত হচ্ছেন আরো একদল ক্রিকেটার। এরকম ২৩ জন অনূর্ধ-১৯ এশিয়া কাপ ক্রিকেটের ডাক পেয়েছেন। আগামী মঙ্গলবার বেলা ৩টায় তাদেরকে বিকেএসপিতে অনূর্ধ-১৯ দলের হেডকোচ আব্দুল করিম জুয়েলের কাছে রিপোর্ট করতে বলা হয়েছে। পরদিন থেকে ৮ নভেম্বর পর্যন্ত সেখানে তাদের আবাসিক ক্যাম্প চলবে। দল চূড়ান্ত হওয়ার পর শুরু হবে মূল প্রস্তুতি।

আগামী ডিসেম্বরে শ্রীলংকায় অনূর্ধ-১৯ এশিয়া কাপ ক্রিকেট অনুষ্ঠিত হবে।

যে ২৩ তরুণ ডাক পেয়েছেন তাদের মধ্যে থেকে বেরিয়ে অাসতে পারে একাধিক জাতীয় ক্রিকেটার। জেনে নিন সম্ভাব্য তারকা তালিকায় থাকা তরুণ ওই ক্রিকেটারদের নাম: মো. সাইফ হাসান, সজিবুল ইসলাম, মো. জালাল উদ্দিন রুমী, পিনাক ঘোষ, আরিফ হোসেন ধ্রুব, আমিনুল ইসলাম বিপ্লব, নাজমুল আলম, রায়হান রাফসান রহমান, হাবিবুর রহমান মারুফ, মো. রকিব, মাহিদুল ইসলাম অংকন, মো. আকবর আলী, নাঈম হাসান, শওকত হোসেন সিমন, সিদ্দিকুর রহমান শাওন, শাহাদত হোসেন হৃদয়, কাজী অনীক ইসলাম, ইয়াসিন আরাফাত মিশু, মো. রনি, গোলাম রাব্বী ফাহিম, মনিরুল ইসলাম মুগ্ধ, মো. আব্দুল হালিম এবং হাসান মাহমুদ।

জাতীয় দলে এখন যারা খেলছেন তাদের অনেকেই বয়সভিত্তিক দল থেকে এসেছেন। তাদের পথ ধরেই বয়সভিত্তিক দলগুলো থেকে আগামীর তারকারা বেরিয়ে আসবেন বলে ক্রিকেট ভক্তদের প্রত্যাশা।

ট্যাগ: অনূর্ধ-১৯ ক্রিকেট
শেয়ারTweetPin
পূর্ববর্তী

সীমান্তে মিয়ানমার বাহিনীর হামলার নিন্দা জানিয়েছে ঢাকা

পরবর্তী

ইংল্যান্ডের বিপক্ষে সুবিধাজনক অবস্থানে বিসিবি একাদশ

পরবর্তী

ইংল্যান্ডের বিপক্ষে সুবিধাজনক অবস্থানে বিসিবি একাদশ

দুই দিনের সফরে ঢাকায় বিশ্বব্যাংক প্রেসিডেন্ট

সর্বশেষ

‘আমরা চাইলেও এই মুহূর্তে দেশে ফিরতে পারবো না’

আগস্ট ২৭, ২০২৬
ছবি: সংগৃহীত

খাদ্যজনিত অসংক্রামক রোগ নিয়ন্ত্রণে ‘ফ্রন্ট-অব-প্যাকেজ লেবেলিং’ চালুর তাগিদ

আগস্ট ২৭, ২০২৬

বন্যায় সব হারিয়ে ‘শুধু পরনের কাপড়টাই আছে’

আগস্ট ২৭, ২০২৬

নেপালে ভয়াবহ বন্যায় প্রাণহানিতে প্রধানমন্ত্রী তারেক রহমানের শোক

আগস্ট ২৭, ২০২৬

ভয়াবহ বন্যায় তছনছ নেপাল-তিব্বত সীমান্ত, নিহতের সংখ্যা বাড়ছেই

আগস্ট ২৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT