চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জেনেভায় প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রীকে সংবর্ধনা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৮:৩৯ অপরাহ্ণ ০৯, এপ্রিল ২০১৭
প্রবাস সংবাদ
A A
প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের মন্ত্রী নুরুল ইসলাম বিএসসিকে শুভেচ্ছা জানানো হয়

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের মন্ত্রী নুরুল ইসলাম বিএসসিকে শুভেচ্ছা জানানো হয়

মোজাম্মেল হক মামুন, সুইজারল্যান্ডের জেনেভা থেকে

পরন্ত সূর্যাস্তের রক্তিম আভা ছাড়িয়ে জেনেভার ‘লেক লেমনে’ তখন সন্ধ্যা নেমে আসে। ঠিক ৮টা বাজার পরই ‘লেক লেমনের’ নিকটবর্তী শহরের প্রাণকেন্দ্রে প্রবাসী বাঙ্গালীদের মিলনস্থল সাজনা রেস্টুরেন্টের হলঘরটি কানায় কানায় পূর্ণ হয়ে যায়। বিভিন্ন ক্যান্টন, বিভিন্ন শহর ও উপশহর থেকে আসা প্রবাসীদের মিলনমেলায় পরিণত হয়।

সবাই এসেছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের মন্ত্রী নুরুল ইসলাম বিএসসিকে অভিনন্দন জানাতে। গত বুধবার সন্ধ্যায় জেনেভার প্রাণকেন্দ্রে মন্ত্রী নুরুল ইসলাম বিএসসিকে প্রবাসী গণ সম্বধনা ও নৈশভোঁজের আয়োজন করে সুইজারল্যান্ড আওয়ামী লীগ ও স্থানীয় প্রবাসী চট্টগ্রাম সমিতি। অনুষ্ঠানে নুরুল ইসলাম বিএসসি ও তার স্ত্রী সানোয়ারা বেগম উপস্থিত হয়ে প্রবাসী নেতৃবৃন্দের বক্তব্য শোনেন। এ সময় মন্ত্রীকে শুভেচ্ছা জানান অনুষ্ঠানের সভাপতি মোহাম্মাদ মহসিন ও প্রবাসী চট্টগ্রাম সমিতির যুগ্ন সম্পাদক আকবর হোসেন।

Banglabid

মন্ত্রী নুরুল ইসলাম বিএসসি বলেন, ‘আমি একজন শিক্ষক থেকে ক্ষুদ্র ব্যবসায়ী। একজন তৃণমূলের রাজনৈতিক কর্মী থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারের মন্ত্রী হয়েছি। আজ বাংলাদেশের যে আর্থসামাজিক উন্নয়ন দেখছেন, তা সম্ভব হয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদর্শী নেতৃত্ব ও লক্ষ কোটি প্রবাসীদের ঘামে ভেজা কষ্টার্জিত বৈদেশিক মুদ্রা স্বদেশে প্রেরণের জন্য। তাই সরকার প্রবাসীদের স্বদেশে বিভিন্ন নাগরিক সুযোগ–সুবিধা, সন্তানদের লেখাপড়া, ব্যবসা ও শিল্প স্থাপনে অগ্রাধীকার দিচ্ছে।’

তিনি আরও বলেন, ‘আমি এবং আমার সরকার প্রবাসীদের জন্য সম্ভাব্য সব কিছু করতে চাই।’

বিশেষ অতিথি ছিলেন জেনেভার স্থায়ী বাংলাদেশ মিশনের উপরাষ্ট্রদূত এম নজরুল ইসলাম, ইকোনোমি মিনিষ্টার সুপ্রিয় কুন্ড, প্রবাসী কল্যাণ মন্ত্রনালয়ের স্থানীয় কর্মকর্তা মোহাম্মেদ হোসেন সরকার।

Reneta

জেনেভা স্থানীয় আওয়ামী লীগ নেতা ও প্রবাসী চট্টগ্রাম সমিতির সভাপতি মোহাম্মদ মহসিনের সভাপতিত্বের আলোচনা সভায় বক্তব্য রাখেন সংগঠনের সাধারন সম্পাদক পলাশ বডুয়া, মাইনোরিটি কাউন্সিল সুইজারল্যান্ড শাখার সভাপতি অরুন বড়ুয়া, সসীম বড়ুয়া, সুনীল চক্রবর্তী, বাংলাদেশ ক্লাব সভাপতি আমজাদ চৌধুরী।,সুইজারল্যান্ড আওয়ামী লীগের সিনিয়র নেতৃবৃন্দ জমাদার নুজরুল ইসলাম, শ্যামল খান, মাসুম খান, মিয়া বাবুল,  আব্দুল আহাদ টিপু, শাহ-আলম ফারুক, মোর্শেদ ও মোজাম্মেল জুয়েল।

লুজান আওয়ামী লীগের পক্ষে সভাপতি আশরাফুল আলম লিটন, সাধারণ সম্পাদক বিপুল তালুকদার, মিয়া লিটন, মজিবুর রহমান কিরন ও সুমন।

অনুষ্ঠানের পরিকল্পনা ও উপস্থাপনা করেন সুইজারল্যান্ড আওয়ামী লীগের সদস্য সচিব রহমান খলিলুর। অনুষ্ঠানে সার্বিক তত্তাবধানে ছিলেন বিনোদনকর্মী নিজাম উদ্দীন।

আলোচনা পর্ব শেষে চট্টগ্রাম সমিতি আয়োজিত নৈশভোজে সবাই অংশগ্রহন করেন।

Channel-i-Tv-Live-Motiom

শেয়ারTweetPin
পূর্ববর্তী

জনগণের নিরাপত্তা-সুরক্ষার সব চিন্তা বিচার বিভাগকেই কেন করতে হচ্ছে?

পরবর্তী

মোস্তাফিজ যাওয়ার আগেই ভয়ঙ্কর হায়দরাবাদ

পরবর্তী

মোস্তাফিজ যাওয়ার আগেই ভয়ঙ্কর হায়দরাবাদ

ওয়ারফেজ

ওয়ারফেজের সিঙ্গেল ট্র্যাক

সর্বশেষ

ছবি: সংগৃহীত

চলছে সারাদেশে শাহীন শিক্ষা পরিবারের স্পেলিংস্টার বাছাই

আগস্ট ২১, ২০২৬

মুশফিক-তানজিদের চোট, ম্যাকাই টেস্টে খেলবেন কিনা জানালেন শান্ত

আগস্ট ২১, ২০২৬
ছবি: সংগৃহীত।

কয়েক ঘণ্টা হাসপাতালে থাকার পর আবারও কারাগারে ইমরান খান

আগস্ট ২১, ২০২৬

বিয়েতে জামাইয়ের জন্য আস্ত খাসি! কীভাবে শুরু এই রীতি

আগস্ট ২১, ২০২৬
হিন্দুত্ববাদী রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের প্রধান মোহন ভাগবত

যুক্তরাষ্ট্রে আরএসএস নেতাদের ওপর নিষেধাজ্ঞার আহ্বান

আগস্ট ২১, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT