চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জেনেভার বৈঠকে রোহিঙ্গাদের জন্য কী বার্তা থাকছে?

জসিম উদ্দিন বাদল জসিম উদ্দিন বাদল
৭:০১ অপরাহ্ণ ২২, অক্টোবর ২০১৭
বাংলাদেশ
A A
-4 Channel i News - চ্যানেল আই নিউজ

মিয়ানমারে জাতিগত নিধনের শিকার হয়ে বাংলাদেশে পালিয়ে আসা রোহিঙ্গাদের অস্থায়ীভাবে সার্বিক ব্যবস্থাপনার জন্য এখনও হাজার হাজার কোটি টাকা প্রয়োজন বলে মনে করে আন্তর্জাতিক মানবিক সহায়তাদানকারী সংস্থাগুলো। এই অর্থ সংগ্রহে তারা সোমবার সুইজারল্যান্ডের জেনেভায় অনুষ্ঠিতব্য বৈঠকে দাতা সংস্থাগুলোর কাছে জোর আবেদন জানাবে। তহবিল সংগ্রহের পাশাপাশি রোহিঙ্গাদের রাখাইন রাজ্যে নিরাপদে ও টেকসই উপায়ে ফিরে যাওয়ার ওপরও গুরুত্বারোপ করা হবে।

ইউনিসেফের কমিউনিকেশন ম্যানেজার এএম শাকিল ফয়জুল্লাহ চ্যানেল আই অনলাইনকে বলেন: প্রাণভয়ে মিয়ানমার থেকে বাংলাদেশে পালিয়ে আসা রোহিঙ্গা শিশুদের জন্য শিক্ষা, স্বাস্থ্য সেবাসহ গৃহীত পদক্ষেপগুলো বাস্তবায়নে আগামী ছয় মাসের জন্য কমপক্ষে ৭ কোটি ৬০ লাখ ডলার প্রয়োজন। বিশ্বের দাতা সংস্থাগুলোর কাছে এই অর্থের জন্য আবেদন করা হয়েছে। কিন্তু এখন পর্যন্ত আবেদনকৃত এই অর্থের মাত্র ৭ শতাংশ অর্থ পাওয়া গেছে। যা প্রয়োজনের তুলনায় অপ্রতুল।

তিনি বলেন: জেনেভার বৈঠকে মূলত ইউনিসেফের হেডকোয়ার্টারের উচ্চ পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত থাকবেন। ওই বৈঠকে ইউনিসেফের প্রধান দাবি থাকবে দ্রুত বাকি অর্থের যোগান দেয়া। কারণ অর্থ পাওয়া না গেলে রোহিঙ্গা শিশুদের জন্য হাতে নেয়া কার্যক্রম বন্ধ হয়ে যেতে পারে।

Banglabid

-4 Channel i News - চ্যানেল আই নিউজ ‘প্লেজিং কনফারেন্স’ নামের ওই বৈঠকের আয়োজন করছে যৌথভাবে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) ও কুয়েত সরকার। সহ-আয়োজক হিসেবে থাকছে জাতিসংঘের আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম), মানবিক সহায়ক সমন্বয়ক বিষয়ক দপ্তর (ওসিএইচএ) এবং শরণার্থী বিষয়ক সংস্থা ইউএনএইচসিআর।

জাতিসংঘের জরুরি ত্রাণ সমন্বয়ক মার্ক লোককের সভাপতিত্বে সম্মেলনে শরণার্থী বিষয়ক হাইকমিশনার ফিলিপ্পো গ্র্যান্ডে ও আইওএম মহাপরিচালক উইলিয়াম ল্যাসি সুইং বক্তব্য দেবেন। সম্প্রতি তারা দুজনেই বাংলাদেশে এসে রোহিঙ্গাদের ক্যাম্পগুলো পরিদর্শন করেছেন।

সংস্থাগুলো বলেছে, রোহিঙ্গাদের জীবন বাঁচাতে এই মূহূর্তে আর্থিক সহায়তা জরুরি। তাদের ধারণা, আগের এবং নতুন মিলিয়ে প্রায় ১২ লাখ রোহিঙ্গাকে সহায়তা করতে কমপক্ষে ৪৩৪ মিলিয়ন মার্কিন ডলার বা তিন হাজার ৬শ’ কোটি টাকা প্রয়োজন। এর মধ্যে সহায়তার আশ্বাস এবং জোগান এসেছে প্রায় ১০৬ মিলিয়ন মার্কিন ডলার।

Reneta

আইওএম বাংলাদেশ কার্যালয়ের একজন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে চ্যানেল আই অনলাইনকে বলেন: এত বড় সংখ্যক রোহিঙ্গা জনগোষ্ঠীর শিক্ষা, স্বাস্থ্য, খাদ্য, বাসস্থান, নিরাপদ পানি নিশ্চিতসহ সার্বিক ব্যবস্থাপনার জন্য হাজার হাজার কোটি টাকা প্রয়োজন। তবে জরুরি ভিত্তিতে আগামী ছয় মাসের জন্য ৪৩৪ মিলিয়ন মার্কিন ডলার প্রয়োজন। বৈঠকে এই অর্থের জন্য আবেদন করা হবে।

বৈঠকে রোহিঙ্গাদের সহায়তায় তহবিল সংগ্রহের পাশাপাশি তাদের নিজ বাসভূমি মিয়ানমারের রাখাইন রাজ্যে নিরাপদে ও টেকসই উপায়ে ফিরে যাওয়ার ওপরও গুরুত্বারোপ করা হবে বলে জানা যায়।

রোহিঙ্গা শিশুদের দুর্দশা ও আশ্রয়প্রার্থনা, বাংলাদেশের নদীর তীরে. Channel i News - চ্যানেল আই নিউজ
ছবি: ইউনিসেফ

মিয়ানমারের রাখাইন রাজ্যে রোহিঙ্গা জনগোষ্ঠীর সঙ্গে সেনাবাহিনীর বহুদিন ধরে চলমান সংঘর্ষ-সহিংসতা সঙ্কট সমাধানে ২০১৬ সালের আগস্টে গঠিত হয় অ্যাডভাইজরি কমিশন অন রাখাইন স্টেট। জাতিসংঘের সাবেক মহাসচিব কফি আনানের নেতৃত্বে ওই কমিশন এক বছরের তদন্তের চূড়ান্ত প্রতিবেদন মিয়ানমারের ক্ষমতাসীন দলের প্রধান অং সান সু চির কাছে জমা দেয় চলতি বছরের ২৪ আগস্ট।

৬৩ পৃষ্ঠার এই প্রতিবেদন জমা দেয়ার কয়েক ঘণ্টা পরই ২৪ আগস্ট দিবাগত রাতে ত্রিশটি পুলিশ ও সেনাচৌকিতে রহস্যজনক হামলার ঘটনা ঘটে। হামলায় নিহত হয় নিরাপত্তা বাহিনীর ১২ সদস্য। তারপরই হামলার জন্য রোহিঙ্গা ‘জঙ্গি’দের দায়ী করে জবাব হিসেবে সেনাবাহিনী পুরো অঞ্চলে হত্যাযজ্ঞ শুরু করে।

সেনাবাহিনীর হামলা ও সহিংসতার মাত্রার ভয়াবহতার কারণে জাতিসংঘ একে ‘পাঠ্যবইয়ে যোগ করার মতো জাতিগত নিধনের উদাহরণ’ বলে অভিহিত করেছে।আন্তর্জাতিক বিশ্লেষকরা মনে করেন, আনান কমিশনের রিপোর্ট বাস্তবায়ন না করার উদ্দেশ্যেই মিয়ানমারের সেনাবাহিনী এই হত্যাকাণ্ড শুরু করে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আইওএমইউএনএইচসিআরজেনেভা বৈঠকরোহিঙ্গা
শেয়ারTweetPin

সর্বশেষ

সৌদিতে কারখানায় আগুনে ১৬ বাংলাদেশির মৃত্যু

আগস্ট ১০, ২০২৬

এসএসসি ও সমমানের পরীক্ষায় কমেছে পাসের হার এবং জিপিএ-৫

আগস্ট ১০, ২০২৬

১৯৯১ সালের পর রাষ্ট্রপতি নির্বাচনে ভোটাভুটির সম্ভাবনা

আগস্ট ১০, ২০২৬

এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফলে শিক্ষার্থীদের উল্লাস

আগস্ট ১০, ২০২৬

সড়ক দুর্ঘটনায় সহকারী জজ নিহত

আগস্ট ১০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT