চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জেনারেলের লালগালিচা রোহিঙ্গাদের জন্য রক্তের গালিচা

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৩:০১ অপরাহ্ন ১৭, সেপ্টেম্বর ২০১৭
আন্তর্জাতিক
A A
মিন অং

মিন অং

দ্বিতীয় বিশ্বযুদ্ধের আগে থেকে যে কাজ করেছিলেন হিটলার সেটাই এখন করছেন মিয়ানমারের সেনাবাহিনীর সুপ্রিম কমান্ডার সিনিয়র জেনারেল মিন অং হ্লাইং। মূলতঃ তার নির্দেশেই মিয়ানমারে রোহিঙ্গা নিধন চলছে। সেই নিধনযজ্ঞে দেশবাসীর সহায়তা চেয়েছেন জেনারেল মিন।

সেনা অভিযানে এখন পর্যন্ত নিহত হয়েছে পাচঁ হাজার মানুষ। জীবন বাঁচাতে প্রায় পাঁচ লাখ রোহিঙ্গা বাংলাদেশে আশ্রয় নিয়েছে। তাদের মধ্যে হাজার হাজার শিশু। ওই শিশুদের সামনে তাদের বাবা-মাকে হত্যা করা হয়েছে। জঙ্গলের ভেতর দিয়ে মাইলের পর মাইল পাহাড়ি পথ হেঁটে তারা অনেকে আশ্রয় পেয়েছে বাংলাদেশে।

জেনারেল মিন অং হ্লাইনের নির্দেশে অনেক রোহিঙ্গাকে যেমন গুলি করে হত্যা করা হয়েছে, তেমনি অনেককে হত্যা করা হয়েছে জীবিত পুড়িয়ে। ধারালো অস্ত্র দিয়ে কুপিয়েও অনেক রোহিঙ্গাকে মেরে ফেলা হয়েছে। এরকম হত্যাকাণ্ড এবং বাড়িঘরে আগুন ও লুটতরাজে সেনাবাহিনীর সঙ্গী হয়েছে কিছু ভিক্ষু এবং অস্ত্রধারী সরকারী গোষ্ঠি।

যারা কোনরকমে জীবন বাঁচাতে বাংলাদেশমুখি হয়েছে শেষ মুহূর্তেও তাদের মেরে ফেলতে মিয়ানমার সীমান্তে ল্যান্ড মাইন বসিয়েছে মিয়ানমারের সেনাবাহিনী।

এসবই ঘটেছে এবং ঘটছে মিয়ানমারের সেনাপ্রধানের নির্দেশে। হত্যাযজ্ঞকে পাঠ্যবইয়ে যোগ করার মতো জাতিগত নির্মূলের নিকৃষ্ট উদাহরণ বলেছে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক সংস্থা। রোহিঙ্গা নিধনের নেপথ্য থাকা সেনাবাহিনীর কমান্ডার মিন অং হ্লাইং-কে যুদ্ধাপরাধী হিসেবে বর্ণনা করছে আন্তর্জাতিক গণমাধ্যম। হিটলারের সঙ্গেও তুলনা করছেন অনেকে।

ওইসব গণমাধ্যম বলছে, মিয়ানমারের সেনাকমান্ডার মিন অং সেনাবাহিনীকে বিশ্বমানবতার বিরুদ্ধে সবচেয়ে খারাপভাবে পরিচালনা করছেন। তার বাহিনী শুধু সম্প্রতি রোহিঙ্গা হামলার পেছনেই নয়, মিয়ানমারের অন্য জাতি-গোষ্ঠির উপরও হামলা চালিয়েছে বলে জাতিসংঘের প্রতিবেদনে বলা হয়েছে।

Reneta

শুধু রাখাইন রাজ্যেই বর্মী সেনাবাহিনী অত্যাচার চালায়নি, আরো দুটি রাজ্যে এরকম হামলা চালিয়ে গৃহযুদ্ধ পরিস্থিতির সৃষ্টি করেছে। এসবই হয়েছে বর্মী সেনাপ্রধানের নির্দেশে।

অথচ এ বছর তিনি ভারত, জাপান এবং জামার্নির রাষ্ট্রপ্রধানদের সঙ্গে সাক্ষাত করেছেন। জাতিগত উৎখাতের ব্যাপারে থাইল্যান্ড এবং ভিয়েতনাম সেনাবাহিনীর সঙ্গে সমঝোতায় পৌছেছেন। সবকিছু মিলিয়ে তিনি জাতিগত উৎখাতের যে মহাযজ্ঞ শুরু করেছেন তাতে তার মতো করে সফল হয়েছেন।

অস্ত্র ব্যবসার স্বার্থে অনেক দেশই তার জন্য লালগালিচা বিছিয়ে দিয়েছে। আর সেই অস্ত্র দিয়ে রোহিঙ্গাদের জন্য রক্তের গালিচা বানিয়েছেন জেনারেল মিন অং হ্লাইং।

Jui  Banner Campaign
ট্যাগ: হিটলার
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

নির্বাচন স্থগিতের গুজবে কান না দেওয়ার আহ্বান ইসির

ফেব্রুয়ারি ৮, ২০২৬
ছবি: জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম

রোববার সন্ধ্যায় বিটিভিতে ভাষণ দেবেন নাহিদ ইসলাম

ফেব্রুয়ারি ৮, ২০২৬
ছবি: সংগৃহীত

ধর্মঘটের মধ্যেও চট্টগ্রাম বন্দর সচল থাকার দাবি বন্দর চেয়ারম্যানের

ফেব্রুয়ারি ৮, ২০২৬
রিনা খান, ছবি: নাহিয়ান ইমন

সংরক্ষিত আসনে এমপি হতে চান রিনা খান

ফেব্রুয়ারি ৮, ২০২৬
ছবি: ঠাকুরগাঁওয়ে রিকশা ভ্যানে করে নির্বাচনী প্রচারে মির্জা ফখরুল।

ঠাকুরগাঁওয়ে রিকশা ভ্যানে চেপে জনতার দুয়ারে মির্জা ফখরুল

ফেব্রুয়ারি ৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT