চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জেদ্দা পৌঁছেছেন প্রধানমন্ত্রী

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৯:০৩ অপরাহ্ণ ০৩, জুন ২০১৬
বাংলাদেশ
A A

সৌদি আরবের বাদশাহ সালমান বিন আবদুল আজিজ আল সৌদের আমন্ত্রণে ৫দিনের সরকারী সফরে জেদ্দার পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বাংলাদেশ সময় রাত আটটায় পৌঁছান তিনি। প্রধানমন্ত্রী শেখ হাসিনা জেদ্দায় পৌঁছালে সেখানে সৌদি সেনাবাহিনীর একটি বিশেষ সুসজ্জিত দল তাকে গার্ড অব অনার দেয়।

এর আগে বিকেল ৪টা ১৫ মিনিটে প্রধানমন্ত্রী এবং তার সফরসঙ্গীদের বহনকারী বাংলাদেশ বিমানের ভিভিআইপি ফ্লাইটটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে জেদ্দার উদ্দেশে ছেড়ে যায়।

বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে বিদায় জানান, শিল্পমন্ত্রী আমীর হোসেন আমু, বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ, জনপ্রশাসণ মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম, বেসরকারী বিমান ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেনন সহ মন্ত্রী পরিষদের সদস্য, তিন বাহিনীর প্রধান ও সরকারী উর্দ্ধতন কর্মকর্তারা।

সৌদি বাদশার সিংহাসন আরোহনের পর প্রধানমন্ত্রী শেখ হাসিনার এটাই প্রথম সৌদি আরব সফর। প্রধানমন্ত্রী শুক্রবার রাতে পবিত্র মক্কা নগরীর হারাম শরিফে পবিত্র ওমরাহ পালন করবেন এবং শনিবার ফজরের নামাজ আদায় করবেন।

শনিবার বিকেলে প্রধানমন্ত্রীর জেদ্দায় এক অনুষ্ঠানের মাধ্যমে রিয়াদে বাংলাদেশের চ্যান্সেরি কমপ্লেক্স এবং বাংলাদেশ ভবন নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন বলে আশা করা হচ্ছে।

রোববার জেদ্দা নগরীর আল আন্দালুসে সৌদি বাদশাহের আল সালাম প্রাসাদে প্রধানমন্ত্রী সৌদি বাদশাহের সঙ্গে এক দ্বিপাক্ষিক বৈঠকে মিলিত হবেন। বৈঠকে দ্বিপাক্ষিক স্বার্থ-সংশ্লিষ্ট সকল বিষয় ছাড়াও আঞ্চলিক এবং আন্তর্জাতিক বিষয়েও আলোচনা অনুষ্ঠিত হবে।

Reneta

সৌদি সরকারের প্রতিরক্ষা বিষয়ক উপমন্ত্রী সালমান বিন সুলতান আল সৌদ এবং সৌদি বাদশাহের রয়্যাল কাউন্সিলের উপদেষ্টা ইয়াসের আল মিয়াসহ বেশ কয়েকজন সৌদি মন্ত্রী এবং সরকারের উর্ধ্বতন কর্মকর্তা সফরকালে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করবেন।

সোমবার সকালে প্রধানমন্ত্রী বিমানে মদিনার উদ্দেশে জেদ্দা ত্যাগ করবেন এবং মদিনায় তিনি মদীনা হিলটন হোটেলে অবস্থান করবেন।

প্রধানমন্ত্রী মসজিদে নববীতে আছর এবং মাগরিবের নামাজ আদায় করবেন এবং হযরত মুহাম্মদ (সা.)-এর রওজা মোবারক জিয়ারত করবেন। প্রধানমন্ত্রীর মঙ্গলবার সন্ধ্যায় দেশে ফেরার কথা রয়েছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: প্রধানমন্ত্রীপ্রধানমন্ত্রী শেখ হাসিনা
শেয়ারTweetPin
পূর্ববর্তী

‘ল্যাটিন বিশ্বকাপ’ উৎসবের শততম আয়োজন শুরু

পরবর্তী

শিশু অধিকার: সনদ আছে, বাস্তবায়ন নেই!

পরবর্তী

শিশু অধিকার: সনদ আছে, বাস্তবায়ন নেই!

কুকিং এসোসিয়েশন থেকে বিশ্ব মানের রাঁধুনী তৈরি করা সম্ভব

সর্বশেষ

ছবি: সংগৃহীত

১৬ বছর পর আবারও বিশ্বসেরা স্পেন, উৎসবমুখর পর্তুগালের রাজপথ

জুলাই ২০, ২০২৬

‘স্পেনের ভাগ্য আগেই লেখা ছিল’

জুলাই ২০, ২০২৬

অনশন ভাঙতে তিন শর্ত দিলেন সোনম ওয়াংচুক

জুলাই ২০, ২০২৬

ইরানের হামলায় ইরাকে মার্কিন সেনা নিহত

জুলাই ২০, ২০২৬

স্পেনের নতুন ইতিহাস

জুলাই ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT