চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জেদ্দায় সড়ক দুর্ঘটনায় নিহত আল আমিনের বাড়িতে শোকের মাতম

সোহেল তালুকদার সোহেল তালুকদার
২:২২ অপরাহ্ণ ৩০, জানুয়ারি ২০২০
- সেমি লিড, জনপদ, টাঙ্গাইল
A A

সৌদি আরবের জেদ্দায় সড়ক দুর্ঘটনায় নিহত টাঙ্গাইলের আল আমিনের বাড়িতে বইছে শোকের মাতম। দ্রুত মরদেহ ফেরত ও সরকারের কাছে আর্থিক সহযোগিতাসহ সব রকমের মানবিক সাহায্যের আবেদন জানিয়েছে পরিবার ও এলাকাবাসী।

টাঙ্গাইলের কালিহাতীর আউলাতৈল গ্রামের ফরহাদ আলীর ছেলে আল আমীন। অভাবের সংসারের হাল ধরতে প্রায় এক যুগ আগে সৌদি আরবের জেদ্দায় পাড়ি জমান তিনি। সেখানে প্রথমে আল ওয়ান কোম্পানিতে কাজ শুরু করেন আল আমিন। শেষ তিন বছর কাজ করেন জেদ্দার ইয়ামামা নামের একটি ক্লিনিং কোম্পানিতে পরিচ্ছন্নকর্মী হিসেবে। স্থানীয় সময় বুধবার দুপুরে কাজ শেষে বাসায় ফেরার পথে জেদ্দার হাইআল সামির এলাকায় তাদের বহনকারী গাড়িটিকে একটি লরি ধাক্কা দেয়। এতে গাড়িটি দুমড়ে-মুচড়ে গেলে ঘটনাস্থলেই মারা যায় আল আমিন।

১০ ফেব্রুয়ারি দেশে ফেরার কথা ছিল তার। পরিবারের একমাত্র উপার্জনক্ষম সন্তান হারিয়ে পাগলপ্রায় পুরো পরিবার। অসুস্থ বাবা মা ছেলেকে হারিয়ে এখন শয্যাশায়ী।

দুই ভাই-বোনের মধ্যে আল আমিন ছিলেন ছোট। পাঁচ বছর আগে স্থানীয় আউলিয়াবাদ গ্রামের বাবুলের মেয়ে বিলকিসকে বিয়ে করেন তিনি। নিঃসন্তান বিলকিস অবলম্বনহীন হয়ে চেয়েছেন সরকারের সব রকমের সহযোগিতা।

অসহায় এ পরিবারের দিকে মানবিক দৃষ্টি দেয়ার জন্য অনুরোধ জানিয়েছেন এলাকাবাসী।

দ্রুত মরদেহ দেশে আনার দাবি জানিয়েছেন স্থানীয় ইউপি সদস্য আব্দুস সালাম।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: জেদ্দাটাঙ্গাইলনিহতসড়ক দুর্ঘটনা
শেয়ারTweetPin

সর্বশেষ

লবন কারখানায় ভয়াবহ বিস্ফোরণ, দগ্ধ ১০ শ্রমিক

জুলাই ১৬, ২০২৬
প্রোস্টেটের ছবি, বিভিন্ন রঙের হ্যান্ডকাফ ও হ্যান্ডসেকার দেখানো হয়েছে. Channel i News - চ্যানেল আই নিউজ

৪৫ বছর পর গ্রেপ্তার জিয়াউর রহমান হত্যা মামলার দণ্ডপ্রাপ্ত আসামি

জুলাই ১৬, ২০২৬

শুক্রবার যেসব প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে ‘মাস্তুল’

জুলাই ১৬, ২০২৬

এবার ঘরে বসে দেখা যাবে শাকিবের ‘রকস্টার’!

জুলাই ১৬, ২০২৬
ছবি: সংগৃহীত

মার্কিন ঘাঁটিতে ইরানের পাল্টা হামলা

জুলাই ১৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT