সৌদি আরবের জেদ্দায় প্রবাসী বাংলাদেশিদের সাথে মতবিনিময় করেছেন মৎস্য ও প্রাণী সম্পদমন্ত্রী শ ম রেজাউল করিম।
কৃষক লীগ সৌদি আরব আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সৌদি আরব কেন্দ্রীয় কমিটির সভাপতি কামরুল হাসান জুয়েল।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেদ্দায় অবস্থিত বাংলাদেশ কনস্যুলেটের কনসাল জেনারেল মো. নাজমুল হক।
সভায় প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী সরকারের গৃহিত বিভিন্ন উন্নয়ন কাজের কথা তুলে ধরেন। তিনি প্রবাসীদের দেশের সম্মান অক্ষুণ্ন রেখে কাজ করার আহ্বান জানান।








