অন্যান্য

জেদ্দায় জাতীয় শিশু দিবস পালন

জেদ্দায় জাতীয় শিশু দিবস পালন

সৌদি আরবের জেদ্দায় নানা আয়োজনের মধ্য দিয়ে পালিত হয়েছে জাতীয় শিশু দিবস ও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৯৭তম জন্মদিন।

এ উপলক্ষে জেদ্দাস্থ বাংলাদেশ কনস্যুলেটের উদ্যোগে বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল ইংরেজী ও বাংলা শাখায় অনুষ্ঠিত হয় রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা।

রাতে কনস্যুলেট প্রাঙ্গনে প্রচুর সংখ্যক প্রবাসীদের উপস্থিতিতে সংগীত, নৃত্য, কবিতা আবৃত্তি ও শিশুদের বঙ্গবন্ধু বিষয়ে আলোচনায় অংশ নেয় প্রবাসী শিশু-কিশোররা। অনুষ্ঠানে বঙ্গবন্ধুর উপর নির্মিত তথ্য চিত্র প্রদর্শন করা হয়।

বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন কনসাল জেনারেল একেএম শহিদুল করিম। পরে তিনি প্রবাসী শিশু কিশোরদের নিয়ে কেক কাটেন।

বিষয়:বঙ্গবন্ধুর জন্মদিন শিশু দিবস

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…