চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জেদ্দায় ধর্ম প্রতিমন্ত্রীসহ করোনাভাইরাসে মৃত ও আক্রান্তদের জন্য দোয়া

এম ওয়াই আলাউদ্দীন এম ওয়াই আলাউদ্দীন
৪:২৬ অপরাহ্ণ ১৮, জুন ২০২০
- সেমি লিড, প্রবাস সংবাদ
A A
জেদ্দায়

সম্প্রতি কোভিড-১৯এ আক্রান্ত হয়ে ধর্ম প্রতিমন্ত্রী অ্যাডভোকেট শেখ মোঃ আব্দুল্লাহ এবং সাবেক মন্ত্রী আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য মোহাম্মদ নাসিমসহ বাংলাদেশ এবং সৌদি আরবে মৃত্যুবরণকারীদের মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাতের আয়োজন করেছে জেদ্দায় অবস্থিত বাংলাদেশ হজ মিশন।

ভার্চুয়াল এই বিশেষ দোয়া মাহফিল ও আলোচনা সভায় কাউন্সিলর হজ মোহাম্মদ মাকসুদুর রহমানের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে অংশগ্রহণ করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের রিয়াদে অবস্থিত বাংলাদেশ দূতাবাসের রাষ্ট্রদূত গোলাম মসীহ।

দোয়া মাহফিলের পূর্বে অ্যাডভোকেট শেখ মোঃ আব্দুল্লাহর কর্মময় জীবন বিশেষ করে বিগত হজের সময় স্বতস্ফুর্ত সহযোগিতায় সরকারি-বেসরকারিভাবে আগত হাজীদের সেবায় নিরলসভাবে কাজ করে সুষ্ঠু হজ ব্যবস্থাপনা সম্পাদনের মাধ্যমে সৌদি আরবের কাছে বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল করার কথা তুলে ধরা হয়। তাছাড়া বেসরকারি এজেন্সিগুলোর সাথে সু-সম্পর্কের মাধ্যমে একটি সফল ব্যবস্থাপনার কারণে হজের সময় অন্যান্য যেকোনো সময়ের তুলনায় গত বছর বাংলাদেশ থেকে আগত হাজীদের মৃত্যু এবং অসুস্থ হাজির সংখ্যা সর্বনিম্নে ছিলো বলেও জানানো হয়।

Banglabid

ধর্ম প্রতিমন্ত্রী হিসেবে নিরলসভাবে সবার সাথে বিশেষ করে স্থানীয় কমিউনিটি, হজমিশন, ধর্ম মন্ত্রণালয় এবং বেসরকারি ট্রাভেল এজেন্সিদের সংগঠন হজ এসোসিয়েশন অব বাংলাদেশ (হাব) এর সাথে সুসম্পর্কের মাধ্যমে আগামী হজে বাংলাদেশের হাজীদের আরো বেশি অংশগ্রহণের সুযোগ প্রদানের লক্ষ্যে যে কাজগুলো সম্পাদন করে গেছেন এসব বিষয়ে আলোকপাত করেন অনুষ্ঠানে অংশগ্রহণকারী বাংলাদেশ দূতাবাস, জেদ্দা বাংলাদেশ কনস্যুলেট, জেদ্দা বাংলাদেশ হজ মিশন এর কর্মকর্তারা কর্মচারীরা।

প্রধান অতিথির বক্তব্যে রাষ্ট্রদূত গোলাম, যেসব প্রবাসীরা করোনাভাইরাসে সংক্রমিত হয়ে মৃত্যুবরণ করেছেন এবং সংক্রমিত হয়ে মৃত্যুবরণকারী প্রবাসীদের দেহকে যত দ্রুত সম্ভব দাফনের ব্যবস্থা, কর্মহীন হয়ে পড়া প্রবাসীদের খাদ্য সহায়তা, কারোনা ঝুঁকির মধ্যেও রিয়াদে বাংলাদেশ দূতাবাস, জেদ্দা বাংলাদেশ কনস্যুলেট এর পক্ষ থেকে সব ধরনের কন্সুলার সেবা প্রদানের কথা জানান।

বিশেষ করে প্রবাসীদের স্বাস্থ্য সেবায় সৌদি সরকার যে পদক্ষেপ নিয়েছে সেজন্য বাংলাদেশ সরকারের পক্ষ থেকে সৌদি বাদশা সালমান বিন আব্দুল আজিজ আল সৌদকে কৃতজ্ঞতা জানান।

Reneta

সভা শেষে বাংলাদেশে করোনাভাইরাস বিস্তার রোধে সার্বিক ব্যবস্থা গ্রহণ করায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুস্বাস্থ্য এবং মৃতদের আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আক্রান্তকরোনাভাইরাসজেদ্দাদোয়া- মাহফিলধর্ম প্রতিমন্ত্রীমোনাজাত
শেয়ারTweetPin
পূর্ববর্তী

করোনাভাইরাস: দেশে করোনা শনাক্ত ১ লাখ ছাড়াল

পরবর্তী

জলে মিশে গেল সুশান্তের অস্থি, শোক থামছে না পরিবারে

পরবর্তী

জলে মিশে গেল সুশান্তের অস্থি, শোক থামছে না পরিবারে

মহসিনের চেষ্টায় হাজারও মানুষের মুখে হাসি

সর্বশেষ

ছবি:  ফেনীর সোনাগাজীতে নিহত মাদ্রাসা ছাত্রী নুসরাত জাহান (সংগৃহীত)।

আলোচিত নুসরাত হত্যা মামলায় রায় ঘোষণা শুরু

আগস্ট ২৪, ২০২৬
ছবি: ভৈরবে দুর্বৃত্তদের হামলায় নিহতপৌরসভার সাবেক কাউন্সিলর  মো. আল আমিন সৈকত ।

ভৈরবে দুর্বৃত্তদের হামলায় সাবেক কাউন্সিলর সৈকত নিহত

আগস্ট ২৪, ২০২৬
ছবি: শেরপুরে পুকুরে ডুবে নিহত ২ শিশু রোহান মিয়া (৭) ও ইসমাইল হোসেন (৬) ।

শেরপুরে পুকুর থেকে ২ শিশুর মরদেহ উদ্ধার

আগস্ট ২৪, ২০২৬

তারেক রহমানের ভারত সফরে ধোঁয়াশা, শেখ হাসিনাই কি দুই দেশের সম্পর্কে বড় বাধা?

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

২০২৭ সালের ঈদুল ফিতর ও ঈদুল আজহার সময় জানালো সংযুক্ত আরব আমিরাত

আগস্ট ২৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT