চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জেদ্দায় কনস্যুলেটের উদ্যোগে শেখ কামালের জন্মবার্ষিকী পালন

এম ওয়াই আলাউদ্দীন এম ওয়াই আলাউদ্দীন
৫:১৩ অপরাহ্ণ ০৬, আগস্ট ২০২১
প্রবাস সংবাদ
A A

জেদ্দায় অবস্থিত বাংলাদেশ কনস্যুলেট জেনারেল এর উদ্যোগে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ পুত্র বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামালের ৭২ তম জন্মবার্ষিকী পালন করা হয়।

এই উপলক্ষে কনস্যুলেটের কনফারেন্স হলে শেখ কামালের কর্মময় জীবন ও বাংলাদেশের ক্রীড়াঙ্গনে তার অবদানের উপর আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে কনসাল জেনারেল মোহাম্মদ নাজমুল হক শহীদ ক্যাপ্টেন শেখ কামাল অন্যান্য সাধারণ গুণাবলী অধিকারী ছিলেন বলে উল্লেখ করেন। তিনি বলেন, শেখ কামাল একজন উন্নত চরিত্রের অধিকারী ও মানবীয় গুনাবলী সম্পন্ন সহজ-সরল নিরহংকারী একজন যুবক। বাংলাদেশের ক্রীড়াঙ্গন, সংগীত, নাটকসহ বিভিন্ন সামাজিক-সস্কৃতিক কর্মকাণ্ডে তার অবদান ছিল অসামান্য।

তিনি আরও বলেন, আমাদের দুর্ভাগ্য যে আমরা এমন একজন সেরা ক্রীড়া সংগঠক জনপ্রিয় সাংস্কৃতিক ব্যক্তিত্বকে অকালে হারিয়েছি। শেখ কামালের মতো এমন বহুমুখী দেশদরদী উদ্যমী সৃষ্টিশীল প্রতিভার মানুষের স্বপ্ন হারিয়ে যেতে পারে না। তিনি যুব সমাজ সহ প্রবাসীদেরকে শেখ কামালের জীবনী থেকে শিক্ষা গ্রহণের আহ্বান জানান।

কনসাল জেনারেল নাজমুল হক আরও বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার গতিশীল নেতৃত্বে বাংলাদেশ আজ শিল্প-সংস্কৃতি ক্রীড়া সহ বিভিন্ন ক্ষেত্রে ঈর্ষণীয় সাফল্য অর্জন করেছে। তার গতিশীল নেতৃত্বে বাংলাদেশ আরো অনেক দূর এগিয়ে যাবে।

অনুষ্ঠানে শেখ কামালের রুহের আত্মার মাগফেরাত করে বিশেষ দোয়া করা হয়। শেখ কামালের জীবন ও কর্মের উপর নির্মিত একটি প্রামাণ্যচিত্র ‘শেখ কামাল এক কিংবদন্তির কথা’ প্রদর্শন করা হয়।

Reneta

সৌদি সরকারের করোনা ভাইরাসের প্রতিরোধের আরোপিত বিধিনিষেধ অনুসরণ করে স্বাস্থ্যবিধি মেনে কনস্যুলেটের সকল কর্মকর্তা-কর্মচারী, সোনালী ব্যাংক প্রতিনিধি, জেদ্দায় অবস্থিত বাংলাদেশ হজ মিশনের কর্মকর্তাবৃন্দ সেখানে উপস্থিত ছিলেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: জন্মবার্ষিকীজেদ্দাশেখ কামাল
শেয়ারTweetPin

সর্বশেষ

বিশ্বকাপের ফাইনাল শেষে অশ্রুসিক্ত মেসি

জুলাই ২০, ২০২৬

স্পেনের বিশ্বকাপ জয়ে নজর কেড়েছেন লামিন ইয়ামালের ছোট ভাই

জুলাই ২০, ২০২৬

বেলজিয়ামের দায়িত্ব ছাড়ছেন রুডি গার্সিয়া

জুলাই ২০, ২০২৬

বিশ্বকাপ ফাইনালে বিশৃঙ্খলা: আর্জেন্টিনার বিরুদ্ধে শাস্তিমূলক তদন্ত শুরু ফিফার

জুলাই ২০, ২০২৬

যমুনায় রাজনৈতিক দলের প্রতিনিধিরা

জুলাই ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT