আগামী ৩১ ডিসেম্বর প্রকাশিত হবে জুনিয়র স্কুল সার্টিফিকেট(জেএসসি), প্রাইমারী স্কুল সার্টিফিকেট(পিএসসি) এবং জুনিয়র দাখিল সার্টিফিকেট(জেডিসি) পরীক্ষার ফলাফল।
এ বছর পঞ্চম ও অষ্টম শ্রেণির সমাপনী পরীক্ষায় অংশ নিয়েছিলো ৫৬ লাখ শিক্ষার্থী।
শিক্ষা মন্ত্রণালয়ের যুগ্ম-সচিব (মাধ্যমিক-১) এ কে এম জাকির হোসেন ভূঁঞা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. আব্দুল জলিল বৃহস্পতিবার এ তথ্য জানান।
গত ১ থেকে ১৮ নভেম্বর জেএসসি-জেডিসিতে অংশ নেয় ২৩ লাখ ২৫ হাজার ৯৩৩ জন শিক্ষার্থী। এরপর ২২ থেকে ৩০ নভেম্বর প্রাথমিক ও ইবতেদায়ী সমাপনী পরীক্ষায় বসে ৩২ লাখ ৫৪ হাজার ৫১৪ জন শিক্ষার্থী।







