চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জেএমবির ভয়ে ঘন ঘন আস্তানা পরিবর্তন করতেন লুৎফর রহমান

এনামূল কবীর রূপমএনামূল কবীর রূপম
৬:৫০ পূর্বাহ্ণ ০৪, ডিসেম্বর ২০১৫
অন্যান্য, অপরাধ
A A

রাজধানীর গোপীবাগে কথিত পীর ও ইমাম মেহেদীর প্রধান সেনাপতি দাবিদার লুৎফর রহমানসহ ৬ জনকে গলা কেটে হত্যার ঘটনায় নিষিদ্ধঘোষিত জঙ্গি সংগঠন জামাআতুল মুজাহিদীন বাংলাদেশ (জেএমবি) জড়িত ছিলো বলে নিশ্চিত হয়েছে গোয়েন্দা পুলিশ (ডিবি)।

ডিবির রিমান্ডে থাকা জেএমবির কথিত ‘অপারেশনাল চিফ’ আবদুল গাফফার পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে ধারণা দিয়েছে, লুৎফর রহমানসহ ৬ জনের হত্যার ঘটনায় সে সরাসরি জড়িত না থাকলেও ঘটনার বিষয়ে আগেই জানতো। 

পুলিশ জানতে পেরেছে, জেএমবির ভয়ে ওই পীর ঘন ঘন তার আস্তানা পরিবর্তন করতেন। এর পেছনের কারণ খুঁজতে গিয়ে পুলিশ জানতে পারে; অাস্তানা বদলের সঙ্গে সঙ্গেই তার বিরুদ্ধে স্থানীয়দের খেপিয়ে তুলতো একটি মহল। ওই মহলকে পেছন থেকে সহায়তা করতো জেএমবির একটি অংশ।

গাফফার গোয়েন্দাদের জানায়, হত্যার কিছুদিন আগে জেএমবির ৪ জন সদস্য মুরিদ সেজে ওই পীরের আস্তানায় আসা-যাওয়া শুরু করে। এরপর হত্যাকাণ্ড ঘটিয়ে পালিয়ে যায়।

গোয়েন্দা পুলিশের পূর্ব বিভাগের ডিসি মাহবুব হাসান চ্যানেল অাই অনলাইনকে বলেন, পীর লুৎফর রহমানসহ ৬ জনকে হত্যার ঘটনায় জেএমবি নেতা গাফফারের কাছ থেকে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যাবে। এ বিষয়ে তারা অনেকটাই নিশ্চিত হয়েছে।    

এর অাগে শুক্রবার গোপীবাগের ছয় খুনের মামলায় সন্দেহভাজন জেএমবি সদস্য আবদুল গাফফারকে পাঁচ দিনের রিমান্ডে পাঠান আদালত।

Reneta

২০১৩ সালের ২১ ডিসেম্বর রাতে রাজধানীর গোপীবাগের রামকৃষ্ণ মিশন রোডের ৬৪/৬ নম্বর চারতলা বাড়ির দ্বিতীয় তলার বাসায় মুরিদ সেজে ঢুকে কথিত পীর লুৎফর রহমান ফারুক, তার ছেলে সারোয়ার ইসলাম ফারুক ওরফে মনির, খাদেম- মঞ্জুর আলম মঞ্জু, মুরিদ- শাহিন, রাসেল ও মুজিবুল সরকারকে জবাই করে দুর্বৃত্তরা।

ঘটনার পরদিন নিহত লুৎফর রহমানের ছোট ছেলে আবদুল্লাহ আল ফারুক অজ্ঞাত ১০/১২ জনকে আসামি করে ওয়ারি থানায় একটি হত্যা মামলা করেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: জেএমবি
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

জাতীয় বিশ্ববিদ্যালয়ের দুই পরীক্ষার তারিখ পরিবর্তন

জুলাই ১৪, ২০২৬
ছবি: সংগৃহীত

সংসদ ভবনের সামনে লাঠিচার্জ করে শিক্ষার্থীদের ছত্রভঙ্গ করল পুলিশ

জুলাই ১৪, ২০২৬
ছবি: পিএমও।

প্রধানমন্ত্রীর সঙ্গে বিডি ক্লিনের প্রতিনিধিদলের সাক্ষাৎ

জুলাই ১৪, ২০২৬

সংসদে ভবনের সামনে এইচএসসি পরীক্ষার্থীদের অবস্থান

জুলাই ১৪, ২০২৬

পদার্থবিজ্ঞান বিষয়ের প্রশ্নপত্রে ত্রুটির জন্য ৪ জনকে কারণ দর্শানোর নোটিশ

জুলাই ১৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT