চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জেএমবি’র বোমা বিশেষজ্ঞ বুয়েটের শিক্ষার্থী জেনী গ্রেফতার

আরেফিন তানজীব আরেফিন তানজীব
৪:০৪ অপরাহ্ণ ২৬, এপ্রিল ২০১৭
অপরাধ
A A

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং শিক্ষার্থী ও জেএমবি’র আইইডি (ইম্প্রভাইজ এক্সপ্লোসিভ ডিভাইস) বিশেষজ্ঞ মুশফিকুর রহমান জেনীকে ব্যাপক পরিমাণ আইইডি এবং ইলেকট্রনিক সরঞ্জামাদিসহ গ্রেফতার করেছে র‌্যাব-১০ সদস্যরা ।

বুয়েট শিক্ষার্থী জেনী জেএমবি’র ‘সারোয়ার-তামীম’গ্রুপের আইটি বিশেষজ্ঞ হিসেবে কাজ করত।সাম্প্রতিক সময়ে ক্যান্টমেন্টের পাশ্ববর্তী কোনো এলাকার সরকারী ভবনে হামলার পরিকল্পনা করেছিল বলে জানান র‌্যাব-১০ অধিনায়ক ও অতিরিক্ত ডিআইজি মো: জাহাঙ্গীর হোসেন মাতুব্বর।

বুধবার(২৬ এপ্রিল) রাজধানীর কাওরান বাজারে র‌্যাবের মিডিয়া সেন্টারে বিফ্রিংয়ে এসব তথ্য দেন তিনি।

জাহাঙ্গীর হোসেন বলেন: গোপন সংবাদের ভিত্তিতে উত্তরার নিজ বাসা থেকে রিমোট কন্ট্রোল আইইডি ও অন্যান্য ইলেকট্রনিক সরঞ্জামাদিসহ বুধবার সকালে তাকে গ্রেফতার করা হয়। ঢাকার বা্ইরে আইইডি পরীক্ষামূলকভাবে বিস্ফোরণও করেছিল জেনী। মুশফিকের আরেক নাম মুশফিক মার্টিন জেনী। তার বাবা মৃত রফিকুল ইসলাম পেশায় স্বনামধন্য সিভিল ইঞ্জিনিয়ার ছিলেন।জেনী বুয়েটের ২০০৫ ব্যাচের সিএসই’র শিক্ষার্থী। জঙ্গি সংগঠনের সঙ্গে সম্পৃক্ততার কারণে এখনো ইঞ্জিনিয়ারিং ডিগ্রী অর্জন করতে পারেনি।তবে বিশ্ববিদ্যালয়ের ফি নিয়মিত সে পরিশোধ করত।

উদ্ধারকৃত ব্যাপক পরিমাণ ইম্প্রোভাইস এক্সপ্লোসিভ ডিভাইস (আইইডি) এবং ইলেট্রনিক সরঞ্জামাদি

তিনি বলেন: জেনীর জঙ্গিবাদে জড়ানো সম্পর্কে তার মা অবগত ছিলেন। কেন তিনি আইনশৃঙ্খলাবাহিনীকে জানাননি এমন প্রশ্নের জবাবে তার মা বলেন, তাকে ধরে ফেলার ভয়ে আমি জানাইনি। তবে আমি জানতাম, একদিন আপনারা তাকে ধরে ফেলবেন।

মার্চে সিলেটের দক্ষিণ সুরমার শিববাড়ি এলাকার আতিয়া মহলে হামলার সময় জেনী কোনো ডিভাইস সরবরাহ করেছিল কিনা সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে ডিআইজি জাহাঙ্গীর আলম বলেন: আমরা জেনীকে রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করব, তখন এসব প্রশ্নের উত্তর বের হয়ে আসবে।

Reneta

র‌্যাব-১০ অধিনায়ক বলেন: গুলশানের হলি আর্টিজান রেস্তোরাঁয় এবং শোলাকিয়ার জঙ্গি হামলার কথিত ‘মূল পরিকল্পনাকারী’ তামিম চৌধুরীর সঙ্গে ঘনিষ্ট সম্পর্ক ছিল জেনীর। তামিম চৌধুরী ও অন্যান্য জঙ্গিরা নিজেদের মধ্যে যোগাযোগ রক্ষার্থে যে অ্যাপস ব্যবহার করত তা থেকে আমরা নিশ্চিত হয়েছি।

তিনি আরো বলেন: ২০ মার্চ বাড্ডা থেকে নাশকতা চেষ্টা মামলায় প্রেফতারকৃত নব্য জেএমবি সদস্য ওয়ালী জামান ও আনোয়ার বুয়েটের শিক্ষার্থী এবং জেনীর সহপাঠী ও সহযোগী।

ছবি: ওবায়দুল হক তুহিন

Channel-i-Tv-Live-Motiom

শেয়ারTweetPin

সর্বশেষ

যে যা খুশি বলুক, আমরা অসাধারণ: মেসি

জুলাই ১৬, ২০২৬

‘লাস মালভিনাস সন আর্জেন্টিনাস’ ব্যানারে কী বোঝাল আর্জেন্টিনা

জুলাই ১৬, ২০২৬
প্রধানমন্ত্রী তারেক রহমান

জুলাই বাংলাদেশের জাতীয় ইতিহাসের এক অবিস্মরণীয় সন্ধিক্ষণ: প্রধানমন্ত্রী

জুলাই ১৬, ২০২৬

বাংলাদেশের দুষ্প্রাপ্য ছবি সমগ্র: ইতিহাস সংরক্ষণে এক দশক

জুলাই ১৬, ২০২৬

আর্জেন্টিনা-ইংল্যান্ড ম্যাচের আগে আবারও আলোচনায় ফকল্যান্ড যুদ্ধ

জুলাই ১৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT