লন্ডনের ইকুয়েডর দূতাবাসে আশ্রয় নেওয়া উইকিলিকস এর প্রতিষ্ঠাতা জুলিয়ান অ্যাসাঞ্জকে জিজ্ঞাসাবাদের অনুমতি পেয়েছে সুইডেন কর্তৃপক্ষ। সুইডিশ কর্তৃপক্ষকে অ্যাসাঞ্জকে ইকুয়েডর দূতাবাসেই জিজ্ঞাসাবাদ করতে হবে এমন একটি সম্মতিপত্রে সই করেছে ইকুয়েডর।
জুলিয়ান অ্যাসাঞ্জ গত তিনি বছর ধরে লন্ডনের ইকুয়েডর দূতাবাসে আশ্রয় নিয়ে আছে। ২০১০ সালে মার্কিন যুক্তরাষ্ট্রের ক্ল্যাসিফাইড গোপন নথি প্রকাশ করে বিশ্বব্যাপী হইচই ফেলে দেওয়া অ্যাসাঞ্জের বিরুদ্ধে সেই বছরই যৌন নির্যাতনের মামলা করা হয় সুইডেনে।
অ্যাসাঞ্জের আশংকা সুইডেনে মামলায় হাজিরা দিতে গেলে তাকে যুক্তরাষ্ট্রের হাতে তুলে দেওয়া হবে। তিন বছর ধরে ইকুয়েডর দূতাবাস জুলিয়ান অ্যাসাঞ্জকে আশ্রয় দেওয়ায় তাকে বিচারের মুখোমুখি করা যাচ্ছে না বলে ইকুয়েডরকে অভিযুক্ত করেছে যুক্তরাজ্য।







