বিনোদন

জুলাইয়ে অমিতাভ রেজার ‘রিক্সা গার্ল’ এর আন্তর্জাতিক প্রিমিয়ার

দক্ষিণ আফ্রিকার সবচেয়ে দাপুটে চলচ্চিত্র উৎসব ‘ডারবান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব’ এর ৪২তম আসরে নির্বাচিত হয়েছে ‘রিক্সা গার্ল’

রিক্সা গার্লের সঙ্গে কথোপকথনে নারী ও পুরুষের দৃশ্য. Channel i News - চ্যানেল আই নিউজ

অভিনেত্রী রিক্সা গার্লের চরিত্রে, তার সঙ্গে একজন পুরুষের কথোপকথন, পেছনে অন্য দর্শক ও নির্মাতা।. Channel i News – চ্যানেল আই নিউজ

প্রথম ছবি ‘আয়নাবজি’ নির্মাণ করেই হইচই ফেলে দিয়েছিলেন নির্মাতা অমিতাভ রেজা চৌধুরী। এরপর কেটে গেছে প্রায় পাঁচ বছর। এবার আসছেন নিজের দ্বিতীয় পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র ‘রিক্সা গার্ল’ নিয়ে।

এরইমধ্যে ছবিটি দক্ষিণ আফ্রিকার সবচেয়ে পুরনো চলচ্চিত্র উৎসব ‘ডারবান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব’ এর ৪২তম আসরে প্রতিযোগিতা বিভাগে নির্বাচিত হয়েছে। এরমধ্য দিয়ে হবে ‘রিক্সা গার্ল’ এর আন্তর্জাতিক প্রিমিয়ার।

একজন তরুণী রিক্সা গার্লের সাজে বসে আছেন, বাংলার ঐতিহ্যবাহী পোশাক পরা. Channel i News - চ্যানেল আই নিউজ মহামারীর নানা প্রতিকূলতা পেরিয়ে ডারবান চলচ্চিত্র উৎসবটির ৪২তম আসরের পর্দা উঠবে ২২ জুলাই। দশ দিনব্যাপী এই চলচ্চিত্র উৎসবের পর্দা নামবে ১ আগস্ট।

কোন কোন বিভাগে কী কী চলচ্চিত্র এবার এই উৎসবে স্থান করে নিয়েছে, সেটা এখনও অফিশিয়াল ওয়েব সাইটে প্রকাশিত না হলেও ‘রিক্সা গার্ল’ প্রযোজকের পক্ষে উৎসবের প্রতিযোগিতা বিভাগে ছবিটির স্থান করে নেয়ার খবরটি চ্যানেল আই অনলাইনকে নিশ্চিত করেছেন নির্মাতা অমিতাভ রেজা।

‘রিক্সা গার্ল’ ছবিটি যে আন্তর্জাতিক দর্শকের কাছে আগে পৌঁছুবে, তার প্রস্তুতি ছিলো আগে থেকেই। গেল বছরের শেষে  চ্যানেল আই অনলাইনকে দেয়া এক সাক্ষাৎকারে নির্মাতা তেমন ইঙ্গিতই দিয়েছিলেন।

‘দেশের দর্শক কবে দেখবে ‘রিক্সা গার্ল’? এমন প্রশ্নে নির্মাতা জানিয়েছিলেন, ‘রিক্সা গার্ল’ এর সেলস অ্যাজেন্ট জার্মান, আন্তর্জাতিক রিলিজের বিষয়টি তারাই দেখছেন। আর লোকাল রিলিজের বিষয়টি নির্ভর করবে, আন্তর্জাতিক রিলিজ হয়ে যাওয়ার পরে।

ভারতীয় বংশোদ্ভূত যুক্তরাষ্ট্রের লেখিকা মিতালি পারকিনসের কিশোর সাহিত্য ‘রিকশা গার্ল’ অবলম্বনে তৈরি হয়েছে ছবিটি। কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন নভেরা রহমান। এছাড়া আরো অভিনয় করেছেন নরেশ ভুঁইয়া, চম্পা, মোমেনা চৌধুরী ও অ্যালেন শুভ্র।

বিষয়:অমিতাভ রেজা চৌধুরী অ্যালেন শুভ্র আয়নাবাজি চম্পা ডারবান চলচ্চিত্র উৎসব দক্ষিণ আফ্রিকা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…