চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জুলাইয়ে অমিতাভ রেজার ‘রিক্সা গার্ল’ এর আন্তর্জাতিক প্রিমিয়ার

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
২:১৮ অপরাহ্ন ০৪, মে ২০২১
বিনোদন
A A

প্রথম ছবি ‘আয়নাবজি’ নির্মাণ করেই হইচই ফেলে দিয়েছিলেন নির্মাতা অমিতাভ রেজা চৌধুরী। এরপর কেটে গেছে প্রায় পাঁচ বছর। এবার আসছেন নিজের দ্বিতীয় পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র ‘রিক্সা গার্ল’ নিয়ে।

এরইমধ্যে ছবিটি দক্ষিণ আফ্রিকার সবচেয়ে পুরনো চলচ্চিত্র উৎসব ‘ডারবান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব’ এর ৪২তম আসরে প্রতিযোগিতা বিভাগে নির্বাচিত হয়েছে। এরমধ্য দিয়ে হবে ‘রিক্সা গার্ল’ এর আন্তর্জাতিক প্রিমিয়ার।

মহামারীর নানা প্রতিকূলতা পেরিয়ে ডারবান চলচ্চিত্র উৎসবটির ৪২তম আসরের পর্দা উঠবে ২২ জুলাই। দশ দিনব্যাপী এই চলচ্চিত্র উৎসবের পর্দা নামবে ১ আগস্ট।

কোন কোন বিভাগে কী কী চলচ্চিত্র এবার এই উৎসবে স্থান করে নিয়েছে, সেটা এখনও অফিশিয়াল ওয়েব সাইটে প্রকাশিত না হলেও ‘রিক্সা গার্ল’ প্রযোজকের পক্ষে উৎসবের প্রতিযোগিতা বিভাগে ছবিটির স্থান করে নেয়ার খবরটি চ্যানেল আই অনলাইনকে নিশ্চিত করেছেন নির্মাতা অমিতাভ রেজা।

‘রিক্সা গার্ল’ ছবিটি যে আন্তর্জাতিক দর্শকের কাছে আগে পৌঁছুবে, তার প্রস্তুতি ছিলো আগে থেকেই। গেল বছরের শেষে  চ্যানেল আই অনলাইনকে দেয়া এক সাক্ষাৎকারে নির্মাতা তেমন ইঙ্গিতই দিয়েছিলেন।

‘দেশের দর্শক কবে দেখবে ‘রিক্সা গার্ল’? এমন প্রশ্নে নির্মাতা জানিয়েছিলেন, ‘রিক্সা গার্ল’ এর সেলস অ্যাজেন্ট জার্মান, আন্তর্জাতিক রিলিজের বিষয়টি তারাই দেখছেন। আর লোকাল রিলিজের বিষয়টি নির্ভর করবে, আন্তর্জাতিক রিলিজ হয়ে যাওয়ার পরে।

Reneta

ভারতীয় বংশোদ্ভূত যুক্তরাষ্ট্রের লেখিকা মিতালি পারকিনসের কিশোর সাহিত্য ‘রিকশা গার্ল’ অবলম্বনে তৈরি হয়েছে ছবিটি। কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন নভেরা রহমান। এছাড়া আরো অভিনয় করেছেন নরেশ ভুঁইয়া, চম্পা, মোমেনা চৌধুরী ও অ্যালেন শুভ্র।

Jui  Banner Campaign
ট্যাগ: অমিতাভ রেজা চৌধুরীঅ্যালেন শুভ্রআয়নাবাজিচম্পাডারবান চলচ্চিত্র উৎসবদক্ষিণ আফ্রিকানভেরা আহমেদনভেরা রহমাননরেশ ভুঁইয়ামিতালি পারকিনসনমোমেনা চৌধুরীলিড বিনোদনসিনেমাসিনেমা উৎসব
শেয়ারTweetPin

সর্বশেষ

বিদেশি পর্যবেক্ষকদের প্রোটোকল দেবে নির্বাচন কমিশন

ফেব্রুয়ারি ৭, ২০২৬

সেনাবাহিনী বিষয়ে ও বিজিবি হত্যাকাণ্ড প্রসঙ্গে যা বললেন তারেক রহমান

ফেব্রুয়ারি ৭, ২০২৬

প্রথমবারের মতো পোস্টাল ভোটের সুযোগে উচ্ছ্বসিত প্রবাসীরা

ফেব্রুয়ারি ৭, ২০২৬

বিশ্বকাপে খেলা হচ্ছে না নেইমারের?

ফেব্রুয়ারি ৭, ২০২৬
ছবি: সংগৃহীত

বাংলাদেশ ব্যাংক অধ্যাদেশ সংশোধনের প্রস্তাব ফেরত: অর্থ মন্ত্রণালয়

ফেব্রুয়ারি ৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT