চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জুলহাস হত্যাকাণ্ড তদন্তে যুক্তরাষ্ট্রের ‘পূর্ণ’ সহায়তার প্রস্তাব

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১১:৪২ পূর্বাহ্ণ ২৬, এপ্রিল ২০১৬
বাংলাদেশ
A A

জুলহাস মান্নান হত্যাকাণ্ড তদন্তে ‘পূর্ণ’ সহায়তার প্রস্তাব দিয়েছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী জন কেরি। আমেরিকার পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওয়েবসাইটে একটি গণমাধ্যম বিজ্ঞপ্তিতে একথা জানান তিনি।

বিজ্ঞপ্তিতে এমন নৃশংসতম হত্যাকাণ্ডে দু:খ প্রকাশ করে জন কেরি জুলহাসের পরিবার ও প্রিয়জনদের উদ্দেশ্যে শোক জ্ঞাপন করেন। 

বিজ্ঞপ্তির মাধ্যমে জন কেরি আরো জানান, আন্তর্জাতিক উন্নয়নের জন্য জুলহাস ইউনাইটেড স্টেট এজেন্সিতে কাজ শুরু করে। মানবাধিকার আর বাংলাদেশের সম্মান নিয়ে কাজ করতো সে। নানানভাবে সে বাংলাদেশীদের কর্মদক্ষতা এবং তারা কিভাবে ধৈর্য, শান্তি ও বৈচিত্রময়ভাবে নিজেদের ঐতিহ্যকে ধরে রেখেছে তা প্রকাশ করতো। 

এরপর জন কেরি আহ্বান জানান, এই হত্যাকাণ্ডের তদন্ত এবং অপরাধীদের শাস্তির আওতায় আনতে আমরা বাংলাদেশ সরকারকে পূর্ণ সহায়তা দিতে চাই। জুলহাসের কাছে যেসব মূল্যবোধ খুবই গুরুত্বপূর্ণ ছিলো আমরাও সেগুলোর কাছে প্রতিশ্রুতিবদ্ধ। স্থিতিশীলতা ও মানবাধিকারের জন্য আমরা বাংলাদেশে এবং সারা বিশ্বে কাজ করতে চাই।

জন কেরি টুইটারেও ওই হত্যাকাণ্ডের বিষয়ে টুইট করেছেন।

আরেক পৃথক বিবৃতিতে ইউএস সিনেট ফরেন রিলেশন কমিটির ডেমোক্র্যাট সে. বেন কার্ডিন এই হামলাকে দু:খজনক উল্লেখ করে বলেছেন, বাংলাদেশের সমাজে সন্ত্রাসবাদের যে শেকড় গজিয়েছে, তা মূল নির্ণয় করে ব্যবস্থা নেওয়ার সময় এসেছে।

কার্ডিন আরও বলেন, বাংলাদেশের কর্তৃপক্ষের উচিত উচ্চস্বরে এবং পরিস্কারভাবে অপরাধীদের বুঝিয়ে দেওয়া যে, অপরাধ যার বিরুদ্ধেই হোক, তারা যে কাজই করুক, যাকেই ভালোবাসুক, যে ঈশ্বরেরই প্রার্থণা করুক, তাদের কারোরই আধুনিক সমাজে জায়গা হবে না।   

রাজধানীর কলাবাগানে গতকাল সোমবার সন্ধ্যায় সাবেক মার্কিন রাষ্ট্রদূত ড্যান মজিনার প্রটোকল অফিসার ও ইউএসএইড-এর কর্মকর্তা জুলহাস মান্নান ও তার বন্ধু তনয়কে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা। 

ট্যাগ: মার্কিন কর্মকর্তা খুন
শেয়ারTweetPin
পূর্ববর্তী

মুস্তাফিজের জন্য নাম খুঁজছে মার্কিন দূতাবাস

পরবর্তী

দুরন্ত মুস্তাফিজদের সামনে খেই হারানো ধোনিরা

পরবর্তী

দুরন্ত মুস্তাফিজদের সামনে খেই হারানো ধোনিরা

জুলহাস-তনয় হত্যাকাণ্ডে মামলা দায়ের, পুলিশের দাবি ঘটনা 'পরিকল্পিত'

সর্বশেষ

কাঠমিস্ত্রিকে মারধর, সোহমের বিরুদ্ধে থানায় অভিযোগ

আগস্ট ২৫, ২০২৬

বাংলাদেশের কাছে হেরেই অস্ট্রেলিয়া ‘ওরকম’ পিচ বানিয়েছে, বলছেন গাভাস্কার

আগস্ট ২৫, ২০২৬
ছবি: সংগৃহীত।

বিদেশিদের মার্কিন এইচ-১বি ভিসায় বড় ধাক্কা, নতুন নিয়ম

আগস্ট ২৫, ২০২৬

বাছাই শেষ, পৃথিবী পাচ্ছে নতুন জেমস বন্ড

আগস্ট ২৫, ২০২৬

সংসদ ভবন এলাকায় অস্ত্র-বিস্ফোরক বহনে নিষেধাজ্ঞা

আগস্ট ২৫, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT