চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জুম্মান সিদ্দিকী: হাইকোর্টের রায় স্থগিতই থাকবে, মিলেছে আপিলের অনুমতি

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১০:৩৮ পূর্বাহ্ণ ২১, আগস্ট ২০২২
- সেমি লিড, আদালত
A A

ল’গ্র্যাজুয়েট ও নিউজিল্যান্ড হাইকোর্টের প্র্যাকটিশনার জুম্মান সিদ্দিকীকে আইনজীবী তালিকাভুক্তির পরীক্ষা ছাড়াই সরাসরি হাইকোর্টে আইনপেশা পরিচালনার সুযোগ দেয়া গেজেটের বৈধতা দিয়ে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে রিটকারিদের আপিল করার অনুমতি দিয়েছেন দেশের সর্বোচ্চ আদালত।

আগামী ৬ ডিসেম্বর আপিল শুনানির দিন ধার্য করে এই সময়ের মধ্যে উভয় পক্ষকে সারসংক্ষেপ দাখিল করতে বলা হয়েছে। আর আপিল শুনানি পরবর্তী আদেশের আগ পর্যন্ত হাইকোর্টের দেয়া রায়টি স্থগিতই থাকবে বলে জানিয়েছেন রিটকারি আইনজীবী।

রোববার প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর নেতৃত্বাধীন পাঁচ বিচারপতির আপিল বিভাগ লিভ টু আপিল গ্রহণ করে এই আদেশ দেন।

আদালতে রিটের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার অনিক আর হক। আর জুম্মান সিদ্দিকীর পক্ষে শুনানি করেন সিনিয়র আইনজীবী এ এফ হাসান আরিফ ও ব্যারিস্টার তানিয়া আমির।

এর আগে হাইকোর্টের বিচারপতির ছেলে ব্যারিস্টার জুম্মান সিদ্দিকীকে হাইকোর্টের আইনজীবী হিসেবে পেশা পরিচালনার অনুমতি দিয়ে গেজেট প্রকাশ করে বাংলাদেশ বার কাউন্সিল। আলোচিত সে গেজেটের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করেন সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন ও অ্যাডভোকেট ইশরাত হাসান। তবে সে রিটটি শুনতে একে একে হাইকোর্টের চারটি বেঞ্চ অপরাগতা প্রকাশ করেন।

পরবর্তীতে বিচারপতি তারিক উল হাকিম ও বিচারপতি মো. ইকবাল কবিরের হাইকোর্ট বেঞ্চ রিটটির শুনানি নিয়ে ব্যারিস্টার জুম্মান সিদ্দিকীকে হাইকোর্টের আইনজীবী হিসেবে পেশা পরিচালনার গেজেট কেন অবৈধ ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেন। কিন্তু হাইকোর্টের এই বেঞ্চের জ্যেষ্ঠ বিচারপতি তারিক উল হাকিম আপিল বিভাগের বিচারপতি হিসেবে নিয়োগ পেলে জুম্মন সিদ্দিকীর বিষয়ে জারি করা রুলটি বিচারপতি গোবিন্দ্র চন্দ্র ঠাকুর ও বিচারপতি মোহাম্মাদ উল্লাহের হাইকোর্ট বেঞ্চে শুনানি হয়। দীর্ঘ শুনানি শেষে হাইকোর্ট রুলটি খারিজ করে রায় দেন। এই রায়ের ফলে ব্যারিস্টার জুম্মান সিদ্দিকীকে সরাসরি হাইকোর্টের আইনজীবী হিসেবে পেশা পরিচালনার সুযোগ দিয়ে বার কাউন্সিলের গেজেট বৈধতা পায়। সেই সাথে হাইকোর্ট রিটকারি আইনজীবী সৈয়দ সায়েদুল হক সুমন ও ইশরাত হাসানকে ১০০ টাকা করে জরিমানা  করেন। সুপ্রিম কোর্টের এই দুই আইনজীবীকে জরিমানা করার প্রেক্ষাপটে সুপ্রিম কোর্টের অনেক আইনজীবী ওই জরিমানার টাকা সংগ্রহে ১ টাকা করে তুলে প্রতীকী প্রতিবাদ জানান।

Reneta

পরবর্তীতে রিটকারি আইনজীবীরা হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিল বিভাগে আবেদন নিয়ে গেলে তৎকালীন প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বাধীন আপিল বেঞ্চ হাইকোর্টের রায় স্থগিত করেন। সেই সঙ্গে রিটকারি দুই আইনজীবীকে ১০০ টাকা করে করা জরিমানাও স্থগিত করা হয়।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আইনজীবীবার কাউন্সিলবিচারপতিসুপ্রিম কোর্টহাইকোর্ট
শেয়ারTweetPin

সর্বশেষ

জন্মদিনে মেসিকে ‘চমকে’ দিলেন সতীর্থরা

জুন ২৫, ২০২৬

ঈশ্বরের কাছে নতুন করে কিছু চাওয়ার ভাষা নেই: জন্মদিনে মেসি

জুন ২৫, ২০২৬

নকআউটে যেতে কোন গ্রুপের সমীকরণ কোথায় দাঁড়াল, কার পথ কতটা কঠিন

জুন ২৫, ২০২৬

ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটিতে ‘শিল্পখাতে কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার’ বিষয়ক প্যানেল আলোচনা

জুন ২৪, ২০২৬

ধানমন্ডি ৩২-এ সাংবাদিকদের ওপর হামলায় ৪ জনকে বহিষ্কার করলো জামায়াত

জুন ২৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT