চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জুন মাসে সড়ক দুর্ঘটনায় নিহত ৩৬১, বেশি প্রাণহানি মোটরসাইকেলে

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৫:৪১ অপরাহ্ণ ০৫, জুলাই ২০২০
- সেমি লিড, বাংলাদেশ
A A
বিজিবি

বিগত জুন মাসে দেশে সড়ক দুর্ঘটনা ঘটেছে ২৯৭টি, এতে নিহত হয়েছেন ৩৬১ জন এবং আহত ৩৪৮ জন। নিহতের মধ্যে ৫৭ জন নারী ও ৩২ শিশু রয়েছে বলে জানিয়েছে রোড সেফটি ফাউন্ডেশন। সংগঠনটি দেশের সাতটি জাতীয় দৈনিক, পাঁচটি অনলাইন নিউজ পোর্টাল এবং ইলেকট্রনিক গণমাধ্যমের তথ্যের ভিত্তিতে এ প্রতিবেদন তৈরি করেছে।

রোববার সংগঠনটির পক্ষ থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদন অনুযায়ী গত মাসে মোটরসাইকেল দুর্ঘটনায় বেশি প্রাণহানি ঘটেছে।  ১০৩টি মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত হয়েছেন ৯৪জন, যা মোট নিহতের ৩৪.৬৮ শতাংশ।

রোববার সংগঠনটির পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়: গত জুন মাসে দেশে সড়ক দুর্ঘটনা ঘটেছে ২৯৭টি। নিহত ৩৬১ এবং আহত ৩৪৮ জন। নিহতের মধ্যে নারী ৫৭, শিশু ৩২। এককভাবে মোটরসাইকেল দুর্ঘটনায় বেশি প্রাণহানি ঘটেছে। ১০৩টি মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত হয়েছেন ৯৪ জন, যা মোট নিহতের ২৬.০৩ শতাংশ। মোটরসাইকেল দুর্ঘটনার হার ৩৪.৬৮ শতাংশ। দুর্ঘটনায় ৭৬ জন পথচারী নিহত হয়েছেন, যা মোট নিহতের ২১.০৫ শতাংশ। যানবাহনের চালক ও সহকারী নিহত হয়েছেন ৪৯ জন, অর্থাৎ ১৩.৫৭ শতাংশ।

এই সময়ে ১১টি নৌ-দুর্ঘটনায় ৫৬ জন নিহত ও ২৩ জন নিখোঁজ হয়েছেন। ৬টি রেল দুর্ঘটনায় নিহত ৭ জন।

দুর্ঘটনায় ট্রাক যাত্রী ২৩, বাস যাত্রী ১২, পিকআপ যাত্রী ১০, কাভার্ডভ্যান যাত্রী ২, মাইক্রোবাস যাত্রী ৯, প্রাইভেটকার যাত্রী ১১, এ্যাম্বুলেন্স যাত্রী ৪, লরি যাত্রী ৩, সিএনজি যাত্রী ১২, ইজিবাইক-অটোরিকশা যাত্রী ৩৫, নসিমন-করিমন যাত্রী ২৩, ভটভটি-আলমসাধু যাত্রী ২৫, রিকশা ও রিকশাভ্যান যাত্রী ১৬, এবং বাই-সাইকেল আরোহী ৬ জন নিহত হয়েছেন।

Reneta

গণমাধ্যমে প্রকাশিত তথ্যের ভিত্তিতে জানা যায়, নিহতদের মধ্যে ৮ জন শিক্ষক, ১ জন শিক্ষা কর্মকর্তা, ১ জন প্রকৌশলী, ২ জন স্বাস্থ্যকর্মী, ১ জন পুলিশ সদস্য, ১ জন গ্রামপুলিশ সদস্য, ১ জন বিজিবি সদস্য, ১ জন ইউনিয়ন পরিষদ মেম্বার, ২ জন স্থানীয় রাজনৈতিক নেতা, ৪ জন মসজিদের ইমাম-মুয়াজ্জিন, ২ জন ব্যাংকার, ৭ জন স্থানীয় ব্যবসায়ী, ৯ জন পোশাক শ্রমিক, ৩ জন এনজিও কর্মী, ১১ জন সরকারী-বেসরকারী চাকরিজীবী এবং ৪৩ জন শিক্ষার্থী নিহত হয়েছেন।

রোড সেফটি ফাউন্ডেশনের পর্যবেক্ষণ ও বিশ্লেষণ বলছে, দুর্ঘটনাগুলোর মধ্যে ১৩১টি (৪৪.১০%) জাতীয় মহাসড়কে, ৯২টি (৩০.৯৭%) আঞ্চলিক সড়কে, ৫৩টি (১৭.৮৪%) গ্রামীণ সড়কে এবং ২১টি (৭.০৭%)শহরের সড়কে সংঘটিত হয়েছে।
দুর্ঘটনাসমূহের ৬৩টি (২১.২১%) মুখোমুখি সংঘর্ষ, ৮৮টি (২৯.৬২%) নিয়ন্ত্রণ হারিয়ে, ৭৮টি (২৬.২৬%) পথচারীকে চাপা/ধাক্কা, ৫৯টি (১৯.৮৬%) যানবাহনের পেছনে আঘাত এবং ৯টি (৩.০৩%) অন্যান্য কারণে ঘটেছে।

প্রকাশিত তথ্যের ভিত্তিতে দুর্ঘটনার ক্ষেত্রে দায়ী, ট্রাক-কাভার্ডভ্যান-পিকআপ ২৮.৭৪ শতাংশ, ট্রাক্টর-ট্রলি-লরি ৪.৪২ শতাংশ, মাইক্রোবাস-প্রাইভেটকার-জীপ-এ্যাম্বুলেন্স ৪.৬৬ শতাংশ, যাত্রীবাহী বাস ৭.১২ শতাংশ, মোটরসাইকেল ২৫.৩০ শতাংশ, থ্রি-হুইলার (ইজিবাইক-সিএনজি-অটোরিকশা) ৯.৫৮ শতাংশ, নসিমন-করিমন-ভটভটি-আলমসাধু ১২.৫৩ শতাংশ, রিকশা-বাইসাইকেল ৫.৬৫ শতাংশ এবং অন্যান্য (টমটম-পাওয়ারটিলার, ধান মাড়াইয়ের মেশিন গাড়ি) ১.৪৭ শতাংশ।

দুর্ঘটনায় আক্রান্ত যানবাহনের সংখ্যা ৪০৭টি। (ট্রাক ৮১, বাস ২৯, কাভার্ডভ্যান ১৩, পিকআপ ২২, লরি ৬, ট্রলি ৭, ট্রাক্টর ৬, মাইক্রোবাস ৬, প্রাইভেটকার ৯, এ্যাম্বুলেন্স ৩, বিজিবি’র পিকআপ ১, আনছার ব্যাটেলিয়ান জীপ ১, পোশাক শ্রমিক বহনকারী বাস ১, রূপপুর পারমানবিক বিদ্যুৎ কেন্দ্রের বাস ১, পাওয়ারটিলার ১, ধান মাড়াইয়ের মেশিন গাড়ি ১, মোটরসাইকেল ১০৩, বাই-সাইকেল ৬, নসিমন-করিমন ২৪, ভটভটি-আলমসাধু ২৭, ইজিবাইক-সিএনজি-অটোরিকশা ৩৯, টমটম ৩ এবং রিকশা ১৭টি।

সময় বিশ্লেষণে দেখা যায়, দুর্ঘটনাসমূহ ঘটেছে ভোরে ৭.৪০%, সকালে ২৮.৬১%, দুপুরে ২২.৫৫%, বিকালে ১৭.৮৪%, সন্ধ্যায় ৮.৭৫% এবং রাতে ১৪.৮১%।

দুর্ঘটনার বিভাগওয়ারী পরিসংখ্যান বলছে, ঢাকা বিভাগে ২১.৫৪%, রাজশাহী বিভাগে ২০.৫৩%, চট্টগ্রাম বিভাগে ১৪.৪৭%, খুলনা বিভাগে ১০.৭৭%, বরিশাল বিভাগে ১০.৪৩%, সিলেট বিভাগে ৩.৭০%, রংপুর বিভাগে ১০.১০% এবং ময়মনসিংহ বিভাগে ৮.৪১% দুর্ঘটনা ঘটেছে।

বেশি দুর্ঘটনা ও প্রাণহানি ঘটেছে ঢাকা বিভাগে। ৬৪টি দুর্ঘটনায় ৮১জন নিহত। কম সিলেট বিভাগে। ১১টি দুর্ঘটনায় ১২ জন নিহত। একক জেলা হিসেবে ময়মনসিংহে সবচেয়ে বেশি দুর্ঘটনা ও প্রাণহানি ঘটেছে। ১৫টি দুর্ঘটনায় ২১জন নিহত। সবচেয়ে কম পিরোজপুরে। ১টি দুর্ঘটনায় নিহত ১জন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: রোড সেফটি ফাউন্ডেশনসড়ক দুর্ঘটনা
শেয়ারTweetPin

সর্বশেষ

ইতালির ফুটবল পথে ফেরাতে মালদিনির পছন্দের তালিকায় গার্দিওলা

জুলাই ১৩, ২০২৬

লাল-হলুদ কার্ডের কাহিনীতে জড়িয়ে আন্তোনিও রাতিন, ইংল্যান্ড-আর্জেন্টিনা বৈরিতার শুরু যেখানে

জুলাই ১৩, ২০২৬
ছবি: সংগৃহীত

চ্যানেল আইয়ের সঙ্গে ঢাবির টেলিভিশন, চলচ্চিত্র ও ফটোগ্রাফি বিভাগের সহযোগিতা চুক্তি

জুলাই ১৩, ২০২৬
ছবি: সংগৃহীত

সংস্কৃতি ও জনপদের এক অনন্য দলিল ‘চ্যানেল আই অনলাইন’

জুলাই ১৩, ২০২৬

আসমা আল-আসাদ: লন্ডন থেকে সিরিয়ার রক্তাক্ত রাজনীতি ও ক্ষমতার ভরকেন্দ্রে

জুলাই ১৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT