চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘জুলাই-জুন’ নির্ধারিত অর্থ বছরের কারণে দুর্নীতির মাত্রা বৃদ্ধি পায়: আনু মুহাম্মদ

মো. মাহমুদুল হক (সোহাগ) মো. মাহমুদুল হক (সোহাগ)
৯:১৯ অপরাহ্ণ ০৬, আগস্ট ২০১৭
অর্থনীতি
A A
বিশেষজ্ঞ ও বক্তাদের উপস্থিতিতে বাজেট আলোচনা সভা, বাংলাদেশ।. Channel i News - চ্যানেল আই নিউজ

জুলাই থেকে জুন পর্যন্ত অর্থ বছর নির্ধারণের কারণে দুর্নীতির মাত্রা বৃদ্ধি পায় বলে মন্তব্য করে ‘জুলাই-জুন’ অর্থ বছর পরিবর্তনের দাবি করেছেন তেল-গ্যাস-খনিজ সম্পদ ও বিদ্যুৎ বন্দর রক্ষা জাতীয় কমিটির সদস্য সচিব অধ্যাপক আনু মুহাম্মদ।

রোববার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের আয়োজনে ‘জাতীয় বাজেট: ঐতিহাসিক প্রেক্ষাপট এবং সমসাময়িক বিশ্লেষণ’ শীর্ষক সেমিনারে তিনি এ মন্তব্য করেন।

সভাপতির বক্তব্যে অধ্যাপক আনু মুহাম্মদ ‘জুলাই-জুন’ অর্থ বছর পরিবর্তনের দাবি করে বলেন, ‘বিভিন্ন ব্যক্তি, প্রতিষ্ঠান বিগত অর্থ বছরে বাজেটে বরাদ্দকৃত বিভিন্ন প্রকল্পের টাকা ব্যয় করার জন্য জুন-জুলাই মাসে প্রয়োজনের মাত্রারিক্ত অর্থ ব্যয় করে বরাদ্দকৃত অর্থ খরচ দেখাতে উদ্যোগী হয়ে উঠেন। এর ফলে দুর্নীতির মাত্রা বৃদ্ধি পায়। তাছাড়া স্বাধীন বাংলাদেশের অর্থ বছর এপ্রিল মাসে শুরু হয়েছিলো। এখন সময় হয়েছে অর্থ বছর পরিবর্তনের।’

সেমিনারে বিশ্ববিদ্যালয়ের প্রো-উপাচার্য অধ্যাপক ড. আমির হোসেন বলেন, ‘ক্ষমতাসীন দলের পক্ষ থেকে বাজেট প্রশংসনীয় এবং বিরোধী দলের পক্ষ থেকে বাজেটে জনস্বার্থ রক্ষিত হয়নি বলে মন্তব্য করা হয়। ঋণ খেলাপীদের কাছ থেকে ঋণের টাকা আদায় করা সম্ভব হলে নানাবিধ উন্নয়নমূলক কাজ সম্পন্ন করা সহজ হয়।’

অর্থনীতি বিভাগের সহযোগী অধ্যাপক শরমিন্দ নীলোর্মি বলেন, ‘আমাদের মোট বাজেটের অনুপাতের চেয়ে বার্ষিক উন্নয়ন বাজেটের অনুপাত দিন দিন কমছে। শুরুর দিকে আমাদের বার্ষিক উন্নয়ন বাজেট (এডিপি) ছিল ৬৪ শতাংশ। কিন্তু বর্তমানে তা এসে দাঁড়িয়েছে ২৫ শতাংশে।’

সেমিনারে বিভিন্ন বিষয়ে প্রবন্ধ উপস্থাপন করেন বিভাগের সহযোগী অধ্যাপক শরমিন্দ নীলোর্মি, নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগের অধ্যাপক আকতার মাহমুদ, অর্থনীতি বিভাগের ছাত্র মো. মনির হোসেন, রফিকুল ইসলাম, ইশতিয়াক রায়হান ও জায়েদ বিন সাত্তার।

ট্যাগ: অধ্যাপক আনু মুহাম্মদ
শেয়ারTweetPin
পূর্ববর্তী

প্রধান বিচারপতির সঙ্গে কী কথা হলো আওয়ামী আইনজীবীদের

পরবর্তী

আমানতকারীর মৃত্যুর পর টাকা পাবেন নমিনিই

পরবর্তী
-4 Channel i News - চ্যানেল আই নিউজ

আমানতকারীর মৃত্যুর পর টাকা পাবেন নমিনিই

পায়রা তাপ বিদ্যুৎ কেন্দ্রের নির্মাণ কাজ চলছে, শ্রমিকরা কাজ করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

পায়রা তাপ বিদ্যুৎ কেন্দ্রের ৫৭১ কোটি টাকার কর মওকুফ

সর্বশেষ

বিসিবির নতুন দায়িত্বে রাবিদ ইমাম

আগস্ট ২৬, ২০২৬

‘টক্সিক’ দেখে দর্শক বলছেন ‘তিন ঘণ্টার যন্ত্রণা’!

আগস্ট ২৬, ২০২৬
স্থানীয় শিল্পী ও তরুণ প্রতিভাদের সঙ্গীতে দর্শক-শ্রোতারা ফিরে যান বাংলাদেশের মেঠোপথ আর নদীর কলতানে

লালন, হাসন, করিমদের গানে ডালাসে শেকড়ের উৎসব

আগস্ট ২৬, ২০২৬
ছবি: সংগৃহীত

বিএনপি এখন আগের চেয়েও জনপ্রিয় ও শক্তিশালী: রুহুল কবির রিজভী

আগস্ট ২৬, ২০২৬

পর্তুগালের বাংলাদেশ কমিউনিটির গর্ব: প্রথম প্রজন্মের ডাক্তার মন্জিল দিগন্ত

আগস্ট ২৬, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT